Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

টপ নিউজ

টিবিএস রিপোর্ট
15 October, 2026, 05:55 pm
Last modified: 15 October, 2026, 06:08 pm

Related News

  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
  • পোশাক কারখানাগুলোর জন্য পরিবেশগত প্রতিবেদন বাধ্যতামূলক করছে বিজিএমইএ
  • জার্মানির বিমানবন্দরে যাত্রী আটক, স্যুটকেসে মিলল ৯২ সাপ, টিকটিকি
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা

জার্মানিকে টপকে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ গন্তব্য এখন স্পেন

ইইউ বাজারে অর্জিত নিট প্রবৃদ্ধির সিংহভাগই এসেছে স্পেনের বাজার থেকে।
টিবিএস রিপোর্ট
15 October, 2026, 05:55 pm
Last modified: 15 October, 2026, 06:08 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে তৈরি পোশাক (আরএমজি) আমদানিতে জার্মানিকে টপকে প্রথম স্থান দখল করেছে স্পেন। এর মাধ্যমে ইইউ-তে বাংলাদেশের একক বৃহত্তম পোশাক রপ্তানি গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করল দেশটি।

এক বছর আগেও এ চিত্র ছিল উল্টো; যেখানে জার্মানিতে রপ্তানি করা হয়েছিল ১১২ কোটি ৪৭ ডলারের পোশাকপণ্য, আর এসময়ে স্পেনে করা হয় ১০০ কোটি ডলারের কিছু বেশি রপ্তানি।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে ইইউয়ের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি ৩.৩৩ শতাংশ বেড়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের ৪৭৪ কোটি ৬১ লাখ (৪,৭৪৬.১০ মিলিয়ন) ডলার থেকে বেড়ে ৪৯০ কোটি ৪০ লাখ (৪,৯০৪.০২ মিলিয়ন) ডলারে উন্নীত হয়েছে; যা পরিমাণে ১৫ কোটি ৭৯ লাখ ডলারের এক নিট প্রবৃদ্ধি।

ইইউ বাজারে অর্জিত এই নিট প্রবৃদ্ধির সিংহভাগই এসেছে স্পেনের বাজার থেকে। আলোচ্য সময়ে স্পেনে রপ্তানি বেড়েছে ১৩ কোটি ৮৬ লাখ (১৩৮.৬২ মিলিয়ন) ডলার, যা ইউরোপীয় ইউনিয়নে অর্জিত নিট বাড়তির প্রায় ৮৮ শতাংশ।

কেবল একক মাস হিসেবে সেপ্টেম্বরের তথ্যে আরও শক্তিশালী প্রবৃদ্ধির চিত্র দেখা গেছে। সেপ্টেম্বরে ইইউতে পোশাক রপ্তানি ৫.৫৩ শতাংশ বেড়ে ১৪১ কোটি (১,৪১০.১১ মিলিয়ন) ডলার ছুঁয়েছে।

ইউরোপের শীর্ষ পাঁচটি পোশাক বাজারের মধ্যে দ্বিমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে; যেখানে বাজারগুলোকে সুস্পষ্ট দুটি ভাগে ভাগ করা যায়:

  • ইতিবাচক ও প্রবৃদ্ধিশীল বাজার: স্পেন (+১৩.৭৩%), নেদারল্যান্ডস (+৯.০২%) এবং পোল্যান্ড (+৫.৭৭%)। বিশেষ করে সেপ্টেম্বরে পোল্যান্ডের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি এক লাফে ৩০.২৫ শতাংশ বেড়েছে, যা তালিকাভুক্ত পাঁচ বড় বাজারের মধ্যে যেকোনো একক মাসের হিসেবে সবচেয়ে দ্রুত প্রবৃদ্ধি।
  •  
  • স্থবির বা নিম্নমুখী বাজার: বিপরীতে ইউরোপের প্রথাগত বড় বাজার জার্মানি (-০.১৫%) এবং ফ্রান্সে (-৪.৯১%) রপ্তানি হ্রাস পেয়েছে। এছাড়া ইইউ-এর অবশিষ্ট অন্যান্য দেশগুলোতে সম্মিলিতভাবে রপ্তানি কমেছে ২.২৪ শতাংশ।

 

Related Topics

অর্থনীতি

ইইউ / তৈরি পোশাক রপ্তানি / স্পেন / জার্মানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • (বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা
  • মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
    মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ
  • বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
    ‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার
  • প্রতীকী ছবি/সংগৃহীত
    জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর
  • পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
    মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

Related News

  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত
  • ইইউ-র নতুন বর্জ্য নীতিমালার কারণে ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের স্ক্র্যাপ ইস্পাত আমদানি
  • পোশাক কারখানাগুলোর জন্য পরিবেশগত প্রতিবেদন বাধ্যতামূলক করছে বিজিএমইএ
  • জার্মানির বিমানবন্দরে যাত্রী আটক, স্যুটকেসে মিলল ৯২ সাপ, টিকটিকি
  • যুক্তরাষ্ট্রের আমন্ত্রণে জি২০-র বৈঠকে রাশিয়া, ক্ষুব্ধ ইউরোপীয় মিত্ররা

Most Read

1
(বাঁ থেকে) এসআরবি মহাপরিচালক মো. আহসান হাবিব পলাশ, সিআইডি প্রধান মোহাম্মদ মোশাররফ হোছাইন ও এপিবিএন প্রধান হাসিব আজিজ। ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় ৩ কর্মকর্তা

2
মেট্রোরেল। ফাইল ছবি: মুমিত এম/টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের দুই লাইনের চার প্যাকেজের চুক্তি সই; নির্মাণ হবে ৮ স্টেশন ও উড়াল রেলপথ

3
বিস্ফোরণ ও দুর্ঘটনায় আহত রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপনের ব্যাপক প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘ইসলামি শিক্ষার পরিপন্থি’: চোখের কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করল আফগানিস্তান সরকার

4
প্রতীকী ছবি/সংগৃহীত
বাংলাদেশ

জাতীয় গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎ উৎপাদন কমল ৫,৩৭০ মেগাওয়াট, সরবরাহ স্বাভাবিক হতে পারে রাত ১০টায়

5
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ ২৯ অক্টোবরের পরিবর্তে ৩১ অক্টোবর

6
পিএসজি ছেড়ে আল-হিলালে যাবেন এমবাপ্পে? ছবি: এএফপি
খেলা

মাও সেতুংকে নিয়ে বেফাঁস মন্তব্য: চীনে তীব্র সমালোচনা, একের পর এক বাণিজ্যিক চুক্তি বাতিল; ক্ষমা চাইলেন এমবাপ্পে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net