Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 25, 2026
আগামীকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’: কংগ্রেস

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
11 October, 2026, 09:25 pm
Last modified: 11 October, 2026, 09:31 pm

Related News

  • সাংবাদিকদের গ্রেপ্তার ও গণমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ
  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • ফ্রান্স ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার, তাদের ইন্ধনেই অস্থিরতা তৈরি হয়েছে: নেতানিয়াহু

আগামীকাল দিল্লিতে ইন্ডিয়া জোটের বিক্ষোভ ‘দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম’: কংগ্রেস

ভেনুগোপাল অভিযোগ করেন, বিরোধীদের এই গণজমায়েত বানচাল করতে নানা চেষ্টা চালানো হচ্ছে। দলীয় নেতা-কর্মীদের দিল্লিতে আসায় বাধা দেওয়া হচ্ছে এবং যেসব স্থানে প্রবাস ও স্থানীয় কর্মীরা অবস্থান করছেন, সেখানে পুলিশি অভিযান চালানো হচ্ছে।
টিবিএস রিপোর্ট
11 October, 2026, 09:25 pm
Last modified: 11 October, 2026, 09:31 pm
ভারতের কাশ্মীরের শ্রীনগরে কংগ্রেস কার্যালয়ের সামনে শনিবার বিরোধী দলগুলোর আয়োজিত এক বিক্ষোভে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারীরা তার ছবি সম্বলিত একটি কুশপুত্তলিকা পুড়ান। ছবি: রয়টার্স/শরাফত আলী

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটাধিকার হরণের অভিযোগ এনে আগামীকাল সোমবার নয়াদিল্লিতে বিরোধীদলীয় জোট ইন্ডিয়া'র ডাকা বিক্ষোভকে 'দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম' বলে অভিহিত করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস।

রোববার (১১ অক্টোবর) দলটির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ওঠা 'ভোট চুরির' নানা অভিযোগের প্রতিবাদে কংগ্রেস, ইন্ডিয়া জোটের শরিকদল এবং ভারতজুড়ে তরুণ সমাজ এক হয়ে রাজপথে নামবে।

আন্দোলন দমনে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার তীব্র সমালোচনা করে ভেনুগোপাল অভিযোগ করেন, বিরোধীদের এই গণজমায়েত বানচাল করতে নানা চেষ্টা চালানো হচ্ছে। দলীয় নেতা-কর্মীদের দিল্লিতে আসায় বাধা দেওয়া হচ্ছে এবং যেসব স্থানে প্রবাস ও স্থানীয় কর্মীরা অবস্থান করছেন, সেখানে পুলিশি অভিযান চালানো হচ্ছে।

তবে সরকারের এসব পদক্ষেপ আন্দোলন দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়ে কংগ্রেস নেতা বলেন, 'এসব করা হলেও এই সংগ্রাম ব্যর্থ হবে না। আগামীকাল দিল্লিতে এর চেয়েও শক্তিশালী ও তীব্র সংগ্রাম গড়ে তোলা হবে। বিরোধী দলগুলো আজ ঐক্যবদ্ধ এবং তারা একক শক্তি হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে।'

গণতন্ত্রে নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্রে ভোটাধিকারকে অন্যতম মৌলিক অধিকার উল্লেখ করে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা ও স্বায়ত্তশাসন পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। একই সাথে তিনি প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের এজেন্ডা ও নির্দেশ বাস্তবায়নের অভিযোগ তোলেন।

ইন্ডিয়া জোটের দীর্ঘমেয়াদি আন্দোলন ও প্রস্তুতি তুলে ধরে ভেনুগোপাল বলেন, 'ভারতের সব বিরোধী দল ও সর্বস্তরের সংগঠন এক মঞ্চে এসেছে। যে সংগ্রামকে এক বাক্যে 'দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম' বলা যেতে পারে, আজ তা মাঠে রূপ নিচ্ছে।'

এদিকে বিক্ষোভ কর্মসূচি নস্যাৎ করতে রাজধানী দিল্লিতে বিশাল আকারের পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন রাজ্য থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আনা হচ্ছে বলেও দাবি করেন এই বিরোধী নেতা।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিতর্কিত বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া এবং 'ভোট চুরির' অভিযোগের প্রেক্ষাপটে ভারতের সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই সোচ্চার রয়েছে ইন্ডিয়া জোট। তারই ধারাবাহিকতায় সোমবার এই বিশাল বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
 

Related Topics

টপ নিউজ

কংগ্রেস / ইন্ডিয়া জোট / বিক্ষোভ / স্বাধীনতা সংগ্রাম / জ্ঞানেশ কুমার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • সাংবাদিকদের গ্রেপ্তার ও গণমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজার হাজার মানুষের বিক্ষোভ
  • ফ্রান্সে বিক্ষোভ, সংঘর্ষে প্রায় ১,০০০ জন গ্রেপ্তার
  • ভারতের তরুণরা এত ক্ষুব্ধ কেন?
  • ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • ফ্রান্স ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার, তাদের ইন্ধনেই অস্থিরতা তৈরি হয়েছে: নেতানিয়াহু

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net