Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 28, 2026
কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি

আন্তর্জাতিক

দ্য প্রিন্ট
09 October, 2026, 07:40 pm
Last modified: 09 October, 2026, 08:06 pm

Related News

  • চাকরির প্রলোভনে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে রাশিয়ার যুদ্ধে পাচার: জাতিসংঘ
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল
  • ‘গাফিলতি মানুষের’: কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় বিজেপি বিধায়ক 
  • কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু, আহত ২৫
  • ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ

কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি

সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ চিঠিটি শেয়ার করে সমীরুল ইসলাম অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর কলকাতার জ্যোতি নগর কলোনিতে সুপেয় পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।
দ্য প্রিন্ট
09 October, 2026, 07:40 pm
Last modified: 09 October, 2026, 08:06 pm
ছবি: দ্য হিন্দু

কলকাতার একটি কলোনিতে সুপেয় পানির দীর্ঘদিনের সংকটের কারণে মুসলিম বাসিন্দারা পানি থেকে বঞ্চিত হচ্ছেন—এমন অভিযোগ তুলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন তৃণমূল কংগ্রেসের (টিএমসি) রাজ্যসভার সংসদ সদস্য সমীরুল ইসলাম। তিনি এ বিষয়ে জাতিসংঘের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ চিঠিটি শেয়ার করে সমীরুল ইসলাম অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর কলকাতার জ্যোতি নগর কলোনিতে সুপেয় পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। তার দাবি, সেখানকার বাসিন্দারা মুসলিম এবং তারা বিজেপির 'ভোট ব্যাংক'-এর অংশ নন বলেই পানি সরবরাহ বন্ধ করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধানের কাছে পাঠানো চিঠিতে এই পরিস্থিতিকে মৌলিক মানবাধিকারের বিষয় হিসেবে বর্ণনা করেছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য। তিনি যুক্তি দেন যে, পর্যাপ্ত খাবার পানি থেকে নাগরিকদের দীর্ঘদিন ধরে বঞ্চিত রাখার ঘটনাটিকে কেবল একটি সাধারণ নাগরিক সেবার সংকট বা প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই।

নিরাপদ ও পরিচ্ছন্ন সুপেয় পানি এবং পয়োনিষ্কাশন সুবিধা লাভকে জাতিসংঘের মানবাধিকার হিসেবে স্বীকৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে সমীরুল ইসলাম বলেন, এই সংকটের ফলে কলোনির বাসিন্দাদের স্বাস্থ্য, মর্যাদা ও উপযুক্ত জীবনযাত্রার মানের মতো মৌলিক অধিকারগুলো সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চিঠিতে সমীরুল ইসলাম উল্লেখ করেন, "বাসিন্দারা কোনো বিশেষ সুযোগ-সুবিধা বা বাড়তি সুবিধা দাবি করছেন না। তারা কেবল এমন একটি বস্তুর অধিকার চাচ্ছেন, যা তাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য।"

খাবার পানির অনুপস্থিতির কারণে এলাকায় ব্যাপক রোগব্যাধি ছড়িয়ে পড়তে পারে এবং হাজার হাজার মানুষের স্বাস্থ্য চরম ঝুঁকির মুখে পড়তে পারে বলে সতর্ক করেন এই সংসদ সদস্য। তিনি জানান, বিশেষ করে দরিদ্র ও বঞ্চিত শ্রেণির মানুষই এই পরিস্থিতির শিকার হচ্ছেন।

চিঠিতে তিনি জাতিসংঘের সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থাগুলোকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানান। একই সঙ্গে জ্যোতি নগর কলোনির বাসিন্দাদের পর্যাপ্ত ও নিয়মিত খাবার পানি সরবরাহে এই দীর্ঘমেয়াদী ব্যর্থতার পেছনে প্রকৃত কারণ কী, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তথ্য তলবের আহ্বান জানান।

Related Topics

টপ নিউজ

কলকাতা / তৃণমূল এমপি / জাতিসংঘ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
    স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক
    নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক
  • ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস
    বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়ার কোম্পানিগুলো
  • ছবি: টিবিএস
    বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন

Related News

  • চাকরির প্রলোভনে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে রাশিয়ার যুদ্ধে পাচার: জাতিসংঘ
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল
  • ‘গাফিলতি মানুষের’: কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় বিজেপি বিধায়ক 
  • কলকাতায় পূজামণ্ডপে পদদলিত হয়ে নারী-শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু, আহত ২৫
  • ইসরাইলি দখলদারিত্ব বন্ধে জাতিসংঘের জরুরি পদক্ষেপ চায় বাংলাদেশ

Most Read

1
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

2
স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
অর্থনীতি

স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

নিয়ম শিথিল করে সিটি গ্রুপকে ১,৭০০ কোটি টাকা ঋণ দেবে আট ব্যাংক, ঋণ খেলাপিমুক্ত রাখতেও বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক

5
ইলাস্ট্রেশন: আশরাফুন নাহার অনন্যা/ টিবিএস
অর্থনীতি

বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী অস্ট্রেলিয়ার কোম্পানিগুলো

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net