Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 22, 2026
এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 October, 2026, 05:40 pm
Last modified: 08 October, 2026, 05:43 pm

Related News

  • চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও এসআরবি সদস্যসহ আটক ৬
  • বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪
  • ফ্রান্স ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার, তাদের ইন্ধনেই অস্থিরতা তৈরি হয়েছে: নেতানিয়াহু
  • ফ্রান্স ও ইউরোপজুড়ে বিক্ষোভ: নির্বাচনের আগে ডানপন্থীদের শক্তিশালী করছে
  • শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ

এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ অনেকে আহত হন বলে জানা গেছে।
টিবিএস রিপোর্ট
08 October, 2026, 05:40 pm
Last modified: 08 October, 2026, 05:43 pm
ঢাকার আগারগাঁওয়ে ডিপি ওয়ার্ল্ড ও এনসিটি চুক্তির বিরুদ্ধে বৃহস্পতিবার আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশি লাঠিচার্জ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেয়ার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিক্ষোভ সমাবেশে লাঠিচার্জ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা সাড়ে তিনটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে সিপিবি, বাসদ, গণতান্ত্রিক অধিকার কমিটি, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিলে এই লাঠিচার্জের ঘটনা ঘটে।

এতে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ অনেকে আহত হন বলে জানা গেছে।

এর আগে ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়।

বিক্ষোভে উপস্থিত সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন গণমাধ্যমকে বলেন, 'এ চুক্তি বাংলাদেশকে বিক্রি করার শামিল। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা আছে। তাদের ওয়েবসাইটে গেলে বিষয়টি বোঝা যাবে।' জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়ে এ ধরনের চুক্তি করা উচিত বলে জানান তিনি।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মারজিয়া প্রভা বলেন, 'শেখ হাসিনার শাসনামলে দেশের গুরুত্বপূর্ণ বন্দরের সবচয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল দেশি অপারেটরদের পরিচালনায় লাভজনক অবস্থায় থাকার পরও বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেয়ার উদ্যোগ নেয়া হয়। শেখ হাসিনার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আরো দ্রুতগতিতে এই চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেয়। গণতান্ত্রিক অধিকার কমিটিসহ দেশের বামপন্থী ও গণতান্ত্রিক শক্তিসমূহ তখন এর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আন্দোলনের চাপে সরকার পিছিয়ে আসে। পরবর্তীতে নির্বাচনে জয়ী হয়ে আসা বিএনপি সরকার সমস্ত বাঁধা-বিরোধ উপেক্ষা করে আজ এই চুক্তি স্বাক্ষর করেছে।'

তিনি আরও বলেন, 'আজ ঢাকার আগারগাঁয়ে ইনভেস্ট বাংলাদেশ মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরের সময় মিলনায়তনের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে পুলিশের হামলায় গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য সীমা দত্ত, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, মনিরুজ্জামান মিলন, বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ অনেকে আহত হন।'

তিনি বলেন, 'সাম্রাজ্যবাদী দেশগুলোর চাপের কাছে ইতোমধ্যেই সরকার নতি স্বীকার করেছে। মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা না করা, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা, ফ্রান্স থেকে এয়ারবাস কেনা, বন্দরের শ্রমিকদের দাবি ও দেশের সার্বভৌমত্ব হুমকির প্রশ্নকে অগ্রাহ্য করে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি স্বাক্ষর—মানুষের মনে এই প্রশ্নের উদ্রেক করেছে যে, সাম্রাজ্যবাদী এসকল দেশের কাছে মুচলেকা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে কিনা। ক্ষমতায় যাওয়ার ছয় মাসের মধ্যে দেশের স্বার্থ অগ্রাহ্য করে সাম্রাজ্যবাদী দেশগুলোর স্বার্থ নগ্নভাবে রক্ষা করার এমন নজির আমরা ইতিপূর্বে দেখিনি।'

এদিকে এই হামলার প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তি ভবনের সামন থেকে মশাল মিছিল করার ঘোষণা দিয়েছে বাম সংগঠনগুলো।

এ বিষয়ে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম টিবিএসকে বলেন, 'একটি চুক্তিকে কেন্দ্র করে বামপন্থী বিভিন্ন দলের নেতাকর্মীরা আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। কোনো লাঠিচার্জ করা হয়নি।'
 

Related Topics

টপ নিউজ

নিউমুরিং কনটেইনার টার্মিনাল / চট্টগাম / এনসিটি / ডিপি ওয়ার্ল্ড / দুবাই / চুক্তি স্বাক্ষর / বিক্ষোভ / লাঠিচার্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
    প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
  • নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
    সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট
  • ছবি: সংগৃহীত
    ‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী
  • সেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
    ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি সেলেবি-র
  • ছবি: ফার্মি এক্সপ্লোরার
    ২০২৮ সালে শুরু হতে পারে প্রথম ইন্টারস্টেলার মহাকাশ মিশন, গন্তব্যে পৌঁছাতে লাগবে ‘৮০ হাজার বছর’
  • দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
    বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

Related News

  • চট্টগ্রামে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, সাবেক সেনা ও এসআরবি সদস্যসহ আটক ৬
  • বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪
  • ফ্রান্স ‘চরমপন্থি ইসলামের আগ্রাসনের’ শিকার, তাদের ইন্ধনেই অস্থিরতা তৈরি হয়েছে: নেতানিয়াহু
  • ফ্রান্স ও ইউরোপজুড়ে বিক্ষোভ: নির্বাচনের আগে ডানপন্থীদের শক্তিশালী করছে
  • শিল্পমান ও থিমের বিচারে চট্টগ্রামে শারদ সম্মাননা পেলো সেরা ৫ পূজামণ্ডপ

Most Read

1
প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি
বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ: রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ; জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাৎক্ষণিক বদলি

2
নজরুল ইসলাম আবদুল বশির ও সুইটি আক্তার। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে যা জানাল জেদ্দা কনস্যুলেট

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বিসমিল্লাহ, সে লে তেনেব্র’: ফ্রান্সের চলমান বিক্ষোভে আলোচনায় আসা এই অদ্ভুত স্লোগানের অর্থ কী

4
সেলেবি এভিয়েশনের গ্রুপ সিইও ডেভ ডরনার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা বিমানবন্দরে বৈদ্যুতিক গ্রাউন্ড ইকুইপমেন্টে বিনিয়োগের ও উন্নত ব্যাগেজ সেবার প্রতিশ্রুতি সেলেবি-র

5
ছবি: ফার্মি এক্সপ্লোরার
আন্তর্জাতিক

২০২৮ সালে শুরু হতে পারে প্রথম ইন্টারস্টেলার মহাকাশ মিশন, গন্তব্যে পৌঁছাতে লাগবে ‘৮০ হাজার বছর’

6
দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ছবি: ইউএনবি
বাংলাদেশ

বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net