Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
নীরবতা ভেঙে খোকন বললেন ‘আলহামদুলিল্লাহ’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 December, 2019, 05:55 pm
Last modified: 30 December, 2019, 06:12 pm

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
  • ঢাবিতে ডাকসু-ডিএসসিসির যৌথ পরিচ্ছন্নতা অভিযান, অংশ নেন ১৩ শতাধিক কর্মী

নীরবতা ভেঙে খোকন বললেন ‘আলহামদুলিল্লাহ’

সাঈদ খোকন বলেন, “আমার নেত্রী আমার জন্য যা ভালো মনে করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।”
টিবিএস রিপোর্ট
30 December, 2019, 05:55 pm
Last modified: 30 December, 2019, 06:12 pm
সাঈদ খোকন - ফাইল ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া বর্তমান মেয়র সাঈদ খোকন বলেছেন, তার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত তিনি খুশি মনে মেনে নিয়েছেন। 

রোববার বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণির ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে ঢাকা দক্ষিণে মেয়র পদে নৌকার টিকিট দেয় আওয়ামী লীগ। এরপর থেকে গণমাধ্যমের সামনে আরও কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া জানাননি বর্তমান মেয়র সাঈদ খোকন।

একদিন পর সোমবার বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, “আমার নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমার জন্য যা ভালো মনে করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।”

তার নিজের কোনো ভুল আছে কি না, এমন প্রশ্নের জবাবে বলেন, “আমি সে ব্যাপারটি বিন্দুমাত্র লক্ষ্য করছি না। আমার জন্য যেটা ভালো মনে করেছেন, তিনি সেটিই করেছেন। আমি খুশি, আলহামদুলিল্লাহ।”

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপর পূর্ণ আস্থা রাখার কথা জানিয়ে সাঈদ খোকন বলেন, “আমি বলেছিলাম রাজনীতিতে আমি আমার বাবার হাত ধরে এসেছি। রাজনীতিতে আমার বাবাকে আমি হারিয়েছে। আমার বাবার অনুপস্থিতিতে আমার নেত্রী শেখ হাসিনা আমার অভিভাবক। আমি আবারও বলছি, আমার নেত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন, আমি খুশি মনে, হাসি মনে মেনে নিয়েছি। তিনি যেটা আমার জন্য ন্যায্য মনে করেছেন, ভালো মনে করেছেন তিনি সেটা করেছেন।”  

পরবর্তী মেয়রকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “জনগণের ভোটে নবনির্বাচিত যে মেয়র আসবেন, ইনশাল্লাহ বাকি কাজগুলো তিনি সমাপ্ত করবেন। একজনের পক্ষে তো সমস্ত কিছু হয় না, কিছু প্রক্রিয়াধীন থাকে। আমি শুরু করে দিয়ে গেলাম, কিছুটা কাজ আমি করে দিয়ে গেলাম, বাকি কাজ যিনি আসবেন তিনিই করবেন। এটাই প্রক্রিয়া, এভাবেই আমাদের শহর এগিয়ে যাবে, এভাবে আমাদের দেশ এগিয়ে যাবে।”

Related Topics

টপ নিউজ

ঢাকা সিটির নির্বাচন / মেয়র সাঈদ খোকন / ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৩ ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে, চরম ঝুঁকিপূর্ণ ২৭টি
  • কর্মকর্তাদের গাড়িতে ৩০%, বর্জ্যবাহী গাড়িতে ২০% জ্বালানি কম বরাদ্দের নির্দেশ দক্ষিণ সিটির
  • ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব: ইশরাক হোসেন
  • ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ
  • ঢাবিতে ডাকসু-ডিএসসিসির যৌথ পরিচ্ছন্নতা অভিযান, অংশ নেন ১৩ শতাধিক কর্মী

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net