Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 05, 2026
ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

আন্তর্জাতিক

পিপল
03 October, 2026, 03:30 pm
Last modified: 03 October, 2026, 03:30 pm

Related News

  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

শিভন জিলিস লেখেন, ‘কোনো রকম পূর্বসংকেত ছাড়া মাত্র এক সপ্তাহের মধ্যে গভীর প্রেম থেকে একেবারে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়াটা বেশ কঠিন, কিন্তু মাঝে মাঝে এমনটাই ঘটে।’
পিপল
03 October, 2026, 03:30 pm
Last modified: 03 October, 2026, 03:30 pm
ছবি: বিজনেস ইনসাইডার

ধনকুবের ইলন মাস্ক তার বর্তমান সঙ্গী ও চার সন্তানের মা শিভন জিলিসের সঙ্গে হঠাৎ সম্পর্কচ্ছেদ করেছেন বলে চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি দীর্ঘ পোস্টে জানিয়েছেন শিভন জিলিস নিজেই। বিচ্ছেদের আগে তাদের মধ্যে আদান প্রদান হওয়া অন্যতম শেষ বার্তার একটি স্ক্রিনশট তিনি প্রকাশ করেছেন।

শুক্রবার এক্স-এ দেয়া এক পোস্টে প্রযুক্তি নির্বাহী শিভন জিলিস লেখেন, 'কোনো রকম পূর্বসংকেত ছাড়া মাত্র এক সপ্তাহের মধ্যে গভীর প্রেম থেকে একেবারে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়াটা বেশ কঠিন, কিন্তু মাঝে মাঝে এমনটাই ঘটে।'

মাস্ক জিলিসের শুক্রাণু দাতা হিসেবে পাশে দাঁড়ানোর পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিচ্ছেদের ধরন আকস্মিক হলেও জিলিসের পোস্টে কষ্টের পাশাপাশি এক ধরনের শান্ত সমর্পণের সুর ফুটে উঠেছে।

তিনি লেখেন, 'আমার কষ্ট হচ্ছে, তবে 'ই' (ইলন)-এর প্রতি আমার গভীর মমতা রয়েছে এবং তার সুখের জন্য আমি সবসময় প্রার্থনা করব। ভালো থেকো ইলন, বিশ্ব তোমাকে পেয়ে ধন্য।'

তিনি আরও বলেন, 'প্রযুক্তি ও রাজনীতির ময়দানে ইলন মাস্কের ব্যস্ত, প্রায়শই সংবাদের শিরোনাম হওয়া ও বিতর্কিত জীবনের মাঝে তিনি এবং তাদের সন্তানেরা—২০২১ সালে জন্ম নেওয়া যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুর, ২০২৪ সালে জন্ম নেওয়া কন্যা আর্কাডিয়া এবং ২০২৫ সালের শুরুতে জন্ম নেওয়া কনিষ্ঠ পুত্র সেলডন—মাস্ককে এক ধরণের মানসিক প্রশান্তি জোগাতেন।

জিলিস লেখেন, 'আমরা সবসময় তার একটি নিরাপদ আশ্রয় ছিলাম। এমন এক জায়গা যেখানে আমরা সবাই তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে যেতাম এবং যা তার যুদ্ধাংদেহী জীবনের ঠিক বিপরীতে সবসময় আনন্দ ও ভালোবাসায় পূর্ণ ছিল—কোনো সংঘাত বা যুদ্ধের ছায়া সেখানে ছিল না।'

তিনি লেখেন, 'অনেক কিছু হারানোর বেদনা আছে, তবে ভাগ্যিস আমরা আমার জীবনের সুন্দর চারখানি ভালোবাসার আলো (সন্তান) সৃষ্টি করতে পেরেছি।'

সাবেক এই সঙ্গী সম্পর্কে জিলিস উল্লেখ করেন, ইলনের ছিল এক "বিক্ষুব্ধ আত্মা" এবং "ঝড়ো শৈশব"। তবে তার মূল লক্ষ্য ছিল "ভালোবাসার স্থায়িত্ব ও কোমলতার মাধ্যমে গভীরভাবে বোঝা, পরম যত্নে রাখা ও শান্তিতে ভালোবাসার অনুভূতিটি ইলনের কাছে কেমন হতে পারে তা তাঁকে অনুভব করানো।"

বিবৃতির পাশাপাশি টেসলা ও স্পেসএক্স-প্রধান এই ধনকুবেরের সঙ্গে তার সাম্প্রতিক কিছু খুদে বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন জিলিস।

স্ক্রিনশট অনুযায়ী, জিলিস মাস্ককে টেক্সট পাঠিয়েছিলেন, 'প্রাতরাশে তোমার সাথে দেখা হয়ে সত্যিই খুব ভালো লেগেছে। তোমাকে অনেক ভালোবাসি।' যার জবাবে গত ২৪ সেপ্টেম্বর মাস্ক উত্তর দেন, "তোমাকেও ভালোবাসি।"

তার পোস্ট করা স্ক্রিনশট অনুযায়ী, মাস্ক তাকে আরও জানান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সুবিধার্থে হোয়াইট হাউসে আয়োজিত রাতের খাবারে চাইলে তাকেও আমন্ত্রণ জানাতে পারতেন, যা তিনি আগে বুঝতে পারেননি।

এর উত্তরে জিলিস বলেন, 'আহা, কথাটি আমার কাছে অনেক বড় কিছু। তোমাকে ধন্যবাদ।' সাথে যোগ করেছিলেন একটি হার্ট ইমোজি।

গত ২৭ সেপ্টেম্বর, তাদের সেই বার্তা আদান-প্রদান এবং সম্পর্কচ্ছেদের ঘোষণার মধ্যবর্তী সময়ে জিলিস বিস্তারিত কিছু না লিখে সংক্ষিপ্ত একটি পোস্ট করেন, "নতুন দিন, নতুন জীবন।"

এ বিষয়ে ইলন মাস্কের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে শিভন জিলিসের সাথেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

Related Topics

টপ নিউজ

ইলন মাস্ক / শিভন জিলিস / বিচ্ছেদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ
  • রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
    দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি
  • অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
    এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
    বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • ছবি: পিএমও
    যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ফের ট্রাম্প প্রশাসনে ফিরছেন ইলন মাস্ক, কাজ করবেন পেন্টাগনের ভবিষ্যৎ যুদ্ধকৌশল নিয়ে
  • বিলিয়নিয়ারদের মহাকাশ যাত্রা!   
  • এআই উন্নয়নের ‘গতি কমাতেই হবে’, নইলে 'নিকট ভবিষ্যতে সবাই মারা পড়তে পারি': অ্যানথ্রোপিক সিইও
  • ‘গৃহযুদ্ধ লাগার আগেই সন্তানের বাহিনী চাই’—সাবেক প্রেমিকাকে বলেছিলেন ইলন মাস্ক
  • আগামী পাঁচ বছরে চাঁদ ও মঙ্গলে ‘হাজার হাজার’ মানুষ পাঠাবে স্পেসএক্স: ইলন মাস্ক

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাটের পর এবার বাংলাদেশি পিইটি আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপের উদ্যোগ ভারতের; টনপ্রতি ২১৮ ডলার পর্যন্ত নেওয়ার সুপারিশ

2
রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দেশব্যাপী ৪জি নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন করল রবি

3
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। স্কেচ: টিবিএস
অর্থনীতি

এক বছরের মধ্যে শেয়ারবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী

4
শাল গাছ থেকে গুবরে পোকা সংগ্রহ করা হচ্ছে। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস
আন্তর্জাতিক

বন বাঁচাতে ১ লাখ ৪০ হাজার গাছ কেটে ফেলছে ভারত—কারণ কী?

5
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের

6
ছবি: পিএমও
বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়কের কাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net