মার্কিন সেনা প্রত্যাহারের পর ইরাকে কি শক্তিশালী হবে ইরানপন্থীরা?
ইরাক থেকে দুই দশকের বেশি সময় পর চূড়ান্তভাবে মার্কিন সেনা প্রত্যাহার হতে যাচ্ছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশটিতে থাকা শেষ মার্কিন ঘাঁটিগুলো থেকেও সেনা সরিয়ে নেওয়ার কথা। মার্কিন সেনা প্রত্যাহারকে স্বাগত জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির ডেপুটি চেয়ারম্যান। ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে উৎখাত করতে ইরাকে ঢুকেছিল যুক্তরাষ্ট্র। ২০১১ সালে সেনা প্রত্যাহার করলেও, ইসলামিক স্টেট- আইএসের বিরুদ্ধে লড়াইয়ে ২০১৪ সালে আবার ফিরে আসে মার্কিন বাহিনী। এবার সেই সামরিক উপস্থিতিরও অবসান হতে যাচ্ছে।
