Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 26, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 26, 2026
ভারী বৃষ্টি ও বন্যা: নেপালের দুর্যোগপ্রবণ এলাকায় বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

বাংলাদেশ

বাসস
29 September, 2026, 10:25 am
Last modified: 29 September, 2026, 10:26 am

Related News

  • বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল
  • নেপালে এবার ভূমিধস থেকে আকস্মিক বন্যা, গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি
  • ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রেখে প্রাণঘাতী বন্যার উদ্ধার অভিযান শেষ করল নেপাল

ভারী বৃষ্টি ও বন্যা: নেপালের দুর্যোগপ্রবণ এলাকায় বাংলাদেশিদের ভ্রমণে সতর্কতা

বাসস
29 September, 2026, 10:25 am
Last modified: 29 September, 2026, 10:26 am
ছবি: রয়টার্স

অব্যাহত ভারী বৃষ্টি, বন্যা, ভূমিধস ও তুষারপাতের কারণে নেপালের বিভিন্ন দুর্যোগকবলিত এলাকায় ভ্রমণ এড়িয়ে চলতে নিজ দেশের নাগরিকদের পরামর্শ দিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটক ও পর্বতারোহীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস জারি করা এক সাময়িক ভ্রমণ সতর্কতায় বাংলাদেশি ভ্রমণকারীদের বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন গন্তব্যে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, 'অব্যাহত বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঘটনা ঘটছে। একই সঙ্গে কয়েকটি এলাকায় তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে। দুর্গম পার্বত্য ভূখণ্ড ও ক্ষতিগ্রস্ত যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে।'

এতে বলা হয়, পরিস্থিতির কারণে নেপালের কর্তৃপক্ষ মানাং, তিলিচো লেক, থোরং লা পাস, আইস লেক, কাং লা ও ভিমথাংসহ কয়েকটি এলাকায় ট্রেকিং সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

পোখারা ও এর আশপাশের এলাকায় ভ্রমণের ক্ষেত্রেও বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ এবং কাছাকাছি ট্রেকিং গন্তব্যগুলোতে যাতায়াত ব্যাহত হওয়ায় এ সতর্কতা জারি করা হয়েছে।

মুস্তাং, জোমসোম ও অন্যান্য পার্বত্য এলাকায় ভ্রমণে ইচ্ছুক বাংলাদেশিদের গান্ডাকি প্রদেশের সড়ক যোগাযোগ পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ স্বল্প সময়ের নোটিশেও এসব এলাকার যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

বাংলাদেশি নাগরিকদের বিশেষ করে আন্নাপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলু অঞ্চলসহ পার্বত্য ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা করার আগে আবহাওয়া, সড়ক যোগাযোগ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই করতে বলা হয়েছে।

একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া নির্দেশনা এবং নিরাপত্তা-সংক্রান্ত পরামর্শ মেনে চলার জন্য বাংলাদেশিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, যারা ইতোমধ্যে দুর্যোগপ্রবণ এলাকায় অবস্থান করছেন, তাদের নিরাপদ স্থানে থাকার পাশাপাশি নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে হবে। ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়া পরিস্থিতি যাচাই করতে হবে এবং ট্যুর অপারেটর ও কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে।

তবে এ ভ্রমণ সতর্কতা কাঠমান্ডু ও এর আশপাশের এলাকার জন্য প্রযোজ্য নয় বলে দূতাবাস জানিয়েছে।

দূতাবাস নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজন হলে এ বিষয়ে পরবর্তী সতর্কতা বা হালনাগাদ তথ্য জানানো হবে।

Related Topics

টপ নিউজ

নেপাল / নেপাল ভ্রমণ / বাংলাদেশ-নেপাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
    দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
  • বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
    নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে
  • পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
    আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক
  • ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 
  • মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
    মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

Related News

  • বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করেছে নেপাল
  • বিশ্বের প্রথম দেশ হিসেবে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ পাচ্ছে নেপাল
  • নেপালে এবার ভূমিধস থেকে আকস্মিক বন্যা, গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি
  • ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রেখে প্রাণঘাতী বন্যার উদ্ধার অভিযান শেষ করল নেপাল

Most Read

1
দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক
অর্থনীতি

দেশের ‘প্রথম ব্যাংক’ হিসেবে ১ হাজার কোটি টাকার গ্রিন বন্ড ছাড়ছে ব্র্যাক ব্যাংক

2
বৃহস্পতিবার ওয়েস্ট মিডল্যান্ডসের টেলফোর্ডে রাইনমেটাল কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে জেনারেল স্যার রলি ওয়াকারের সাথে ওয়েস স্ট্রিটিং। ছবি: ক্রিস্টোফার থমন্ড/দ্য গার্ডিয়ান
আন্তর্জাতিক

নাগরিকদের পানি ও তিন দিনের খাদ্যসামগ্রী মজুতের পরামর্শ দিল ব্রিটিশ সরকার

3
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার: একসময়ের শীর্ষ রপ্তানিকারক কাতার এখন এলএনজি কিনছে যুক্তরাষ্ট্র থেকে

4
পদ্মা ব্যাংক ভবন। ছবি: সৌজন্যে প্রাপ্ত
অর্থনীতি

আমানতকারীদের টাকা দিতে পারছে না, অথচ সাবেক চেয়ারম্যান নাফিজ সরাফাতকে মাসে ৬০ লাখ টাকা ভাড়া দিচ্ছে পদ্মা ব্যাংক

5
ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

কক্সবাজার আইকনিক রেলস্টেশন: তিন বছরেও পূর্ণাঙ্গ চালু হয়নি, সেবাবঞ্চিত যাত্রীরা, নষ্ট হচ্ছে অবকাঠামো 

6
মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর
ফিচার

মাস পার হওয়ার আগেই শেষ বেতনের টাকা: ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net