Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও

আন্তর্জাতিক

বিবিসি
11 September, 2026, 04:00 pm
Last modified: 11 September, 2026, 04:09 pm

Related News

  • মরক্কোর অকুতোভয় অশ্বারোহিণীদের ছুটে চলা  
  • রাজধানীতে ঘোড়ায় চড়ে ভোটকেন্দ্রে টহল দিচ্ছে পুলিশ
  • যে মার্কিন দ্বীপে নেই কোনো গাড়ি, ৬০০ মানুষের সঙ্গী ৬০০ ঘোড়া
  • বুনো ঘোড়া কীভাবে মানুষের বাহন হলো, জানাল প্রাচীন ডিএনএ
  • তিন সহস্রাধিক কবর খোঁড়ার পর চিরনিদ্রায় ‘শেষ ঠিকানার কারিগর’

বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও

তিনি বলেন, ‘তার আরও তিন বছর বেড়ে ওঠার সময় বাকি আছে। প্রায় সাড়ে আট বছর বয়স না হওয়া পর্যন্ত সে বাড়তেই থাকবে, সে তো এখনো একপ্রকার বাচ্চাই।’
বিবিসি
11 September, 2026, 04:00 pm
Last modified: 11 September, 2026, 04:09 pm
ছবি: বিবিসি

বিশ্বের জীবিত সবচেয়ে দীর্ঘতম ঘোড়া হিসেবে গিনেস রেকর্ড বুকে নাম তোলা একটি শায়ার জাতের ঘোড়া হুগো । ভবিষ্যতে এটি আরও লম্বা হতে পারে, কারণ সেটির বৃদ্ধি এখনো থামেনি বলে জানিয়েছেন ঘোরাটির মালিক।

নর্দাম্পটনশায়ারের টোস্টারে বসবাসকারী হুগো নামের এই ঘোড়াটি এরই মধ্যে ১৯৯ সেন্টিমিটার (প্রায় ৬.৫ ফুট বা কাঁধ পর্যন্ত ১৯.৬ হ্যান্ডস) উচ্চতা ছুঁয়েছে, যা স্বাভাবিকের চেয়ে বেশ অস্বাভাবিক।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস জানিয়েছে, চার বছর বয়সী এই ঘোড়াটির উচ্চতা নিখুঁতভাবে মাপার জন্য একজন পশু চিকিৎসকের মাধ্যমে কোনো নাল বা জুতো ছাড়াই আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করা হয়েছিল।

হুগোর মালিক ব্রেট মাস্টার্স জানান, 'একজন কায়রোপ্র্যাক্টর (হাড় ও পেশি বিশেষজ্ঞ), দন্ত চিকিৎসক, ভেটেরিনারি সার্জন এবং ম্যাসাজ বিশেষজ্ঞের কাছ থেকে হুগো বেশ যত্ন পায়—যার অর্থ সে এক প্রকার "ফাইভ-স্টার জীবনযাপন" করছে।' শায়ার জাতের ঘোড়াগুলো সাধারণত তাদের দীর্ঘদেহী উচ্চতা এবং বিশাল গঠনের জন্য সুপরিচিত, যার কারণে এরা ভারী ওজন টানতে সক্ষম। আর এই কারণেই ঐতিহাসিকভাবে খামার ও পরিবহনের কাজে এদেরকে ব্যবহার করা হতো।

এখন পর্যন্ত নথিবদ্ধ ইতিহাসের সবচেয়ে লম্বা ও ভারী ঘোড়াটি ছিল 'স্যাম্পসন' নামের একটি শায়ার ঘোড়া (পরবর্তীতে যার নাম দেওয়া হয় ম্যামথ)। বেডফোর্ডশায়ারের টডিংটন মিলসের থমাস ক্লিভারের লালন-পালন করা এই ঘোড়াটি ১৮৫০ সালে ২.১৯ মিটার (৭ ফুট ২.৫ ইঞ্চি) লম্বা ছিল।

'টোভ ভ্যালি শায়ার হর্সেস'-এর মালিক মাস্টার্স জানান, এই জাতের ঘোড়া লালন-পালন করা তার একটি ঝোঁক। হুগো "স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়" হয়ে ওঠায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের কর্মকর্তারা নিজে থেকেই তার সাথে যোগাযোগ করেন। কারণ তারা শুনেছিলেন, 'সেখানে একটি বিশাল আকৃতির ঘোড়া আছে, আপনাদের ওদের সাথে কথা বলা দরকার।'

মাস্টার্স বলেন, মাত্র ১৮ মাস বয়সে তিনি যখন হুগোকে নিজের কাছে নিয়ে আসেন, তখন তিনি ধারণাই করতে পারেননি যে এটি "অস্বাভাবিক রকমের লম্বা" হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, 'তার আরও তিন বছর বেড়ে ওঠার সময় বাকি আছে। প্রায় সাড়ে আট বছর বয়স না হওয়া পর্যন্ত সে বাড়তেই থাকবে, সে তো এখনো একপ্রকার বাচ্চাই। এত বেশি বাড়ার কারণে কিছু সমস্যা তৈরি হবে, তাই আমাদের তাকে নিয়ে খুব সতর্ক থাকতে হয়।'

তিনি জানান, 'তার পেছনে একজন কায়রোপ্র্যাক্টর আছেন, নিয়মিত ম্যাসাজ করানো হয়, প্রতি ছয় মাসে ডেন্টিস্ট আসেন এবং ভেটেরিনারি চিকিৎসক সব সময় পরীক্ষা-নিরীক্ষা করেন—কারণ তার বেড়ে ওঠার উপাদানগুলো (গ্রোথ প্লেটস) মাত্রাতিরিক্ত সক্রিয়। তাকে প্রচুর সাপ্লিমেন্ট এবং মেপে মেপে বিশেষ খাবার দিতে হয়। সে একেবারে ফাইভ-স্টার জীবনযাপন করছে, তার চাওয়ার আর কিছুই বাকি নেই।'

মাস্টার্স আরও বলেন, 'সে যখনই বাইরে বের হয়, মানুষজন থেমে যায়, তার ভিডিও করে এবং চেঁচিয়ে বলে 'এটি বিশালদেহের! কিন্তু ভীষণ শান্ত ও দয়ালু স্বভাবের এক ঘোড়া।'

তিনি জানান, এই অফিসিয়াল স্বীকৃতির জন্য তিনি কোনো প্রকার অর্থ পাননি, তবে কিছুটা রসিকতা করে বলেন, 'যদি কোনো গাজর চাষি তাকে কিছু গাজর দিতে চান, সে আনন্দের সাথেই তা গ্রহণ করবে।'

হুগোকে সবসময় নানা প্রদর্শনীতে ব্যস্ত রাখা হয়, যেখানে সে লোকজনকে দেখায় কীভাবে শায়ার জাতের ঘোড়াগুলো পুরোনো দিনে কৃষি সরঞ্জাম টানা কিংবা চাকার গাড়ি চালানো'-র মতো কাজ করত। বর্তমানে তাকে পিঠে মানুষ নিয়ে চড়ার প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

মাস্টার্স বলেন, 'সে ভীষণ শান্তিতে আছে, একটু বাড়তি আদর-যত্ন পেলেই সে দারুণ খুশি হয়ে যায়।'

Related Topics

টপ নিউজ

ঘোড়া / ‘হুগো’ / সবচেয়ে লম্বা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • মরক্কোর অকুতোভয় অশ্বারোহিণীদের ছুটে চলা  
  • রাজধানীতে ঘোড়ায় চড়ে ভোটকেন্দ্রে টহল দিচ্ছে পুলিশ
  • যে মার্কিন দ্বীপে নেই কোনো গাড়ি, ৬০০ মানুষের সঙ্গী ৬০০ ঘোড়া
  • বুনো ঘোড়া কীভাবে মানুষের বাহন হলো, জানাল প্রাচীন ডিএনএ
  • তিন সহস্রাধিক কবর খোঁড়ার পর চিরনিদ্রায় ‘শেষ ঠিকানার কারিগর’

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net