Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 27, 2026
রপ্তানি কমেছে, বেড়েছে পেট্রোলিয়াম ও সার আমদানি: বাণিজ্য ঘাটতি বেড়ে ২ বিলিয়ন ডলার

অর্থনীতি

এ.এস.এম. সাদ
09 September, 2026, 03:35 pm
Last modified: 09 September, 2026, 03:37 pm

Related News

  • স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
  • চীন থেকে আমদানি হ্রাসের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের: ২০২৭ সালের শুরুতেই কড়াকড়ির আভাস
  • ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করেছে ইরান
  • বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

রপ্তানি কমেছে, বেড়েছে পেট্রোলিয়াম ও সার আমদানি: বাণিজ্য ঘাটতি বেড়ে ২ বিলিয়ন ডলার

এ.এস.এম. সাদ
09 September, 2026, 03:35 pm
Last modified: 09 September, 2026, 03:37 pm
প্রতীকী ছবি: টিবিএস

রপ্তানি কমে যাওয়া ও আমদানি বেড়ে যাওয়ার কারণে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাণিজ্য ঘাটতি বেড়েছে। মূলত জ্বালানি পণ্য ও সারের অতিরিক্ত আমদানির ফলে এ সময়ে আমদানি বেড়েছে

গতকাল (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ব্যালেন্স অভ পেমেন্টস (বিওপি) প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। এতে দেখা যায়, জুলাইয়ে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ২.০৯ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই মাসে এ ঘাটতির পরিমাণ ছিল ১.৫ বিলিয়ন ডলার।

বিওপির তথ্যানুসারে, চলতি অর্থবছরের জুলাইয়ে আমদানি বেড়েছে ৮.৬ শতাংশ। অন্যদিকে রপ্তানি কমেছে ১.৯ শতাংশ। অর্থাৎ আমদানির চেয়ে রপ্তানি কম। রপ্তানির চেয়ে আমদানি বেশি হওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়ে গেছে। 

প্রথম মাসে পেট্রোলিয়াম পণ্য আমদানি করা হয়েছে ১.৩৭ বিলিয়ন ডলার—আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৭৫০ মিলিয়ন ডলার। অর্থাৎ জ্বালানি আমদানির ব্যয় বেড়েছে ৮৩ শতাংশেরও বেশি।

এছাড়া জুলাইয়ে সার আমদানির ব্যয়ও ৫০ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাইয়ে ১৮৭ মিলিয়ন ডলারের সার আমদানি হয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১২৫ মিলিয়ন ডলার। 

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, 'এক মাসের বিওপির তথ্য দিয়ে আসলে তেমন উল্লেখযোগ্য কিছু বলা যায় না। 

'তবে আমদানি বেড়ে যাওয়া ও রপ্তানি কমে যাওয়ার কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে, যা আগের অর্থবছরে আরো কম ছিল।'

চলতি হিসাবের উদ্বৃত্ত 

অর্থবছরের প্রথম মাসে দেশের চলতি হিসাবের (কারেন্ট অ্যাকাউন্ট) উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৬৪ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই মাসে ছিল ১২৫ মিলিয়ন ডলার।

মূলত বাণিজ্য ঘাটতি ২ বিলিয়ন ডলারের বেশি হওয়ার কারণে রেমিট্যান্স বেশি আসার পরেও উদ্বৃত্তের পরিমাণ আগের অর্থবছরের থেকে কমেছে। তবে রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহের কারণেই চলতি হিসাব এখনো উদ্বৃত্তের ঘরে রয়েছে।

জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ২.৮৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ে ছিল ২.৪৮ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫.৪ শতাংশ।

ড. জাহিদ হোসেন বলেন, রেমিট্যান্সের প্রবাহ বাড়ার কারণেই চলতি হিসাব ইতিবাচক (অবস্থানে) রয়েছে।  

'বড় রকমের বাণিজ্য ঘাটতির কারণে চলতি হিসাব ঘাটতির মুখে পড়তে পারত। তবে সেটা রেমিট্যান্সের প্রবাহ কমিয়েছে,' বলেন তিনি।

আর্থিক হিসাব নেতিবাচক

জুলাইয়ে আর্থিক হিসাবে (ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট) ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৭৭ মিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই মাসে এই ঘাটতির পরিমাণ ছিল ৭৪৬ মিলিয়ন ডলার।

গত অর্থবছরের জুন পর্যন্ত আর্থিক হিসাব উদ্বৃত্তের ঘরেই ছিল।

বাংলাদেশ ইনস্টিটিউট অভ ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেন, আর্থিক হিসাবে ঘাটতির প্রধান কারণ হলো আমানত, অর্থ ও ব্যাংকিং-সংশ্লিষ্ট প্রবাহে (ডিএমবিএস ও এনবিডিসিএস) ৫৩৬ মিলিয়ন ডলারের নিট ঘাটতি।

'অর্থাৎ দেশ থেকে বাইরের ব্যাংকে অর্থ পরিশোধ বেড়েছে, অর্থাৎ আউটফ্লো বেড়েছে,' বলেন তিনি।   

গত অর্থবছরের জুলাইয়ে এই খাতে ৫৩ মিলিয়ন ডলার উদ্বৃত্ত ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, নেতিবাচক আর্থিক হিসাবের কারণেই সার্বিক ব্যালেন্স অব পেমেন্টস ঘাটতির মুখে পড়েছে।

Related Topics

টপ নিউজ

রপ্তানি / আমদানি / বাণিজ্য ঘাটতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
    পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি
  • খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
    খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
  • ফাইল ছবি: সংগৃহীত
    জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি
  • ছবি:  টিবিএস
    অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ
  • আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
    ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি
  • ছবি: সংগৃহীত
    সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

Related News

  • স্যুট থেকে ওয়েডিং গাউন: উচ্চমূল্যের পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন অধ্যায়
  • চীন থেকে আমদানি হ্রাসের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের: ২০২৭ সালের শুরুতেই কড়াকড়ির আভাস
  • ৮ দিনের ছুটি শেষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • মার্কিন অবরোধের মধ্যেও এলপিজি ও জেট ফুয়েল রপ্তানি করেছে ইরান
  • বাংলাদেশ রেলওয়েকে ১৮টি কোচের চালান পাঠাল ভারত: আছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষের সুবিধা

Most Read

1
আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুলিশ হাউজিংয়ে অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান নিয়ে ১০১ নাগরিকের বিবৃতি; যা বললেন আইজিপি

2
খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো
অর্থনীতি

খেলাপি হওয়া থেকে রক্ষা ও সিটি গ্রুপকে নতুন ঋণ দিতে আইনি ছাড় চায় ব্যাংকগুলো

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংকে নতুন এমডি, বহাল থাকছেন সোনালী ব্যাংকের এমডি

4
ছবি:  টিবিএস
অর্থনীতি

অর্থবছরের প্রথম প্রান্তিকে মিথ্যা ঘোষণার আমদানি থেকে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় বেড়েছে ৮৩.৬ শতাংশ

5
আজ সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এ মন্তব্য করেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

ক্রসফায়ারের যদি প্রয়োজন হয়, সরকার যদি অ্যালাউ করে, আমরা সেটাই করব: আইজিপি

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সুনামগঞ্জে ফেসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে বিক্ষোভ, পুলিশ হেফাজতে যুবক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net