Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 23, 2026
‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ

আন্তর্জাতিক

ইএসপিএন
29 August, 2026, 08:05 pm
Last modified: 29 August, 2026, 08:14 pm

Related News

  • প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফিরলেন রাষ্ট্রদূত
  • খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী
  • প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া
  • আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

‘ইমরানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়’: কারাবন্দি ইমরানকে নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ

গত সপ্তাহে ‘ন্যারেটিভস’ পডকাস্টে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে মিয়াঁদাদ পাকিস্তান সরকারকে ইমরান খানের সঙ্গে তাদের মতবিরোধ মিটিয়ে ফেলা ও তার কারামুক্তির আহ্বান জানান।
ইএসপিএন
29 August, 2026, 08:05 pm
Last modified: 29 August, 2026, 08:14 pm
ছবি: রয়টার্স

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয় বলে মন্তব্য করেছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।

তিনি বলেছেন, "আমি প্রার্থনা করি, তার (ইমরান খান) সঙ্গে যা ঘটছে, তার যেন একটা সমাধান হয়। কারণ, তিনি এর যোগ্য নন"। 

কথাগুলো বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মিয়াঁদাদ। তিনি আরও বলেন, "তার (ইমরান খান) সঙ্গে যা করা হচ্ছে, তা ঠিক নয়। এটা একেবারেই অপ্রয়োজনীয়। তারও একটি পরিবার আছে।''

গত সপ্তাহে 'ন্যারেটিভস' পডকাস্টে দেওয়া এক আবেগঘন সাক্ষাৎকারে মিয়াঁদাদ পাকিস্তান সরকারকে ইমরান খানের সঙ্গে তাদের মতবিরোধ মিটিয়ে ফেলা ও তার কারামুক্তির আহ্বান জানান। সেই সঙ্গে ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে থাকা ইমরান খানকে যেকোনোভাবে সাহায্য করারও প্রস্তাব দেন তিনি।

পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে মিয়াঁদাদই প্রথম ইমরান খানকে নিয়ে প্রকাশ্যে কথা বললেন। 

মিয়াঁদাদ বলেন, "আমি সব সময়ই ভাবি, কারাগারে তিনি কী করছেন, কী ভাবছেন। আমরা একসময় খুবই ঘনিষ্ঠ ছিলাম। আমরা একসঙ্গে থাকতাম এবং একে অপরকে খুব সম্মান করতাম। আমরা পাকিস্তানকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলাম। এসব ভেবে আমার খুব কষ্ট হয়।"

জাতীয় ক্রিকেট দলে ইমরান খান ও জাভেদ মিয়াঁদাদ দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। ১৯৮০-এর দশক ও ১৯৯০-এর দশকের শুরুর দিকে পাকিস্তানের সাফল্যের পেছনে এই দুজনের ভূমিকা ছিল অসামান্য। ওই সময় দুজনই পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন।

খেলার দিনগুলোর কথা বলতে গিয়ে ইমরানের সঙ্গে নিজের সম্পর্কের বিষয়েও আন্তরিকভাবে কথা বলেন মিয়াঁদাদ। তাদের মধ্যে তিক্ত প্রতিদ্বন্দ্বিতা ছিল- এমন ধারণাও তিনি নাকচ করে দেন।

মিয়াঁদাদ বলেন, "আমার আর ইমরানের মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না। আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি। ইমরান কোনোভাবে আমার প্রতি অন্যায় করেছে- এমন অভিযোগ আমি কখনো করিনি। আমার ক্যারিয়ার দারুণ ছিল, আর এর জন্য আমি খুবই কৃতজ্ঞ। ইমরান আর আমি কাউন্টি ক্রিকেটও একসঙ্গে খেলেছি। বছরের অর্ধেকেরও বেশি সময় আমরা একসঙ্গে থাকতাম- হয় কাউন্টি ক্রিকেটে, নয়তো পাকিস্তান দলের সঙ্গে। আমরা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছি।"

গত সপ্তাহে ২২ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে একটি খোলা চিঠিতে সই করেন। সেখানে তারা ইমরান যেন কারাগারে পর্যাপ্ত চিকিৎসাসেবা পান এবং কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার মতো তার সাংবিধানিক অধিকার রক্ষায় পাকিস্তানের আদালতগুলোর দেওয়া নির্দেশনা যেন যথাযথভাবে মানা হয়, সেই অনুরোধ জানান। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও প্রকাশ্যে ওই সাবেক অধিনায়কদের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন।

"বিশ্বজুড়ে ইমরানের প্রতি মানুষের অনেক সম্মান রয়েছে," বলেন মিয়াঁদাদ। 

"পাকিস্তানকে সে অনেক কিছু দিয়েছে। আমাদের এসব কথা ভাবা উচিত। আমাদের পুরোনো বিরোধ ভুলে গিয়ে বিষয়টির মীমাংসা করা দরকার। তিনি একজন সাবেক প্রধানমন্ত্রী... আল্লাহ না করুন, কারাগারে যদি তার কোনো কিছু হয়ে যায়, পুরো পাকিস্তান কাঁদবে। আর তখন সবাই প্রশ্ন করবে, ইমরানের সঙ্গে এমনটা কেন করা হলো'', যোগ করেন মিয়াঁদাদ। 

তিনি আরও বলেন, "শুধু তাকে মুক্তি দিয়ে দিন। এতে আপনাদের কী-ই বা এমন ক্ষতি হবে? আমাদের কারও সঙ্গে যদি এমন কিছু ঘটতে পারে, তাহলে আমরা সবাই কষ্ট পাব। আমার ভাইয়ের সঙ্গে যদি এমন কিছু ঘটে, অবশ্যই আমি কষ্ট পাব।"

Related Topics

টপ নিউজ

ইমরান খান / পাকিস্তান / জাভেদ মিয়াঁদাদ / অধিনায়ক / ক্রিকেট / প্রধানমন্ত্রী / কারাগার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক
  • বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
    অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর
  • সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
    ‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী
  • আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
    প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক
  • ছবি: ফোকাস বাংলা
    সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর
  • ছবি: সংগৃহীত
    মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

Related News

  • প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে দেশে ফিরলেন রাষ্ট্রদূত
  • খুলনা হয়ে মোংলায় প্রধানমন্ত্রী
  • প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে সই করেছে তুরস্ক, কাতার, পাকিস্তান ও ইন্দোনেশিয়া
  • আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’—ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই যুবক আটক

2
বিটিআরসির লগো। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অবৈধ মোবাইল ফোনে বছরে ২ হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি, পুনরায় চালু হচ্ছে এনইআইআর

3
সাম্প্রতিক দাঙ্গায় ক্ষতিগ্রস্ত দোকানে দাঁড়িয়ে বাংলাদেশি ব্যবসায়ী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
আন্তর্জাতিক

‘১০ বছরের পরিশ্রম ধ্বংস হয়ে গেছে, তিন দিন ঘুমাইনি’: প্যারিসে লুটপাটের শিকার বাংলাদেশি ব্যবসায়ী

4
আবু বকর সিদ্দিক ও ফেসবুকে তার করা মন্তব্য। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে স্নাইপার সংক্রান্ত মন্তব্যের ঘটনায় বাবা-ছেলে আটক

5
ছবি: ফোকাস বাংলা
বাংলাদেশ

সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইউপিডিএফের গুলি; উদ্ধার ৩,০০০ পর্যটক: আইএসপিআর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মোহাম্মদপুরে চাপাতি দেখিয়ে দম্পতির দুই আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net