Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
October 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, OCTOBER 29, 2026
সীতাকুণ্ডে গ্যাস লিকেজ হওয়া সেই জাহাজের আরও ৩ ট্যাংকে বিষাক্ত গ্যাস শনাক্ত

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 August, 2026, 09:20 pm
Last modified: 18 August, 2026, 09:26 pm

Related News

  • সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের চাপা দিল লরি, নারী-শিশুসহ নিহত ৫
  • টঙ্গীতে বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় কন্যা
  • গাজীপুরের টঙ্গীতে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ
  • বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার

সীতাকুণ্ডে গ্যাস লিকেজ হওয়া সেই জাহাজের আরও ৩ ট্যাংকে বিষাক্ত গ্যাস শনাক্ত

পরিদর্শনকালে তদন্ত দল জাহাজের মোট আটটি ব্যালাস্ট ট্যাংকের ওপরের ও নিচের স্তরের পানির নমুনা সংগ্রহ করে। এর মধ্যে তিনটি ট্যাংকে ঘন কালো স্লাজ পাওয়া গেছে।
টিবিএস রিপোর্ট
18 August, 2026, 09:20 pm
Last modified: 18 August, 2026, 09:26 pm
ছবি: টিবিএস

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডের সেই জাহাজের আরও তিনটি ব্যালাস্ট ট্যাংকে বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং কালো স্লাজ শনাক্ত করা হয়েছে। গত শুক্রবার এই ইয়ার্ডে বিষাক্ত গ্যাসের প্রতিক্রিয়ায় ৯ জন শ্রমিক নিহত হওয়ার পর মঙ্গলবার (১৮ আগস্ট) তদন্ত দল ও বিশেষজ্ঞ কমিটির যৌথ পরিদর্শনে এই তথ্য উঠে এসেছে।

পরিদর্শনকালে তদন্ত দল জাহাজের মোট আটটি ব্যালাস্ট ট্যাংকের ওপরের ও নিচের স্তরের পানির নমুনা সংগ্রহ করে। এর মধ্যে তিনটি ট্যাংকে ঘন কালো স্লাজ পাওয়া গেছে। পরিদর্শনে জাহাজের খোলা জায়গায় কোনো হাইড্রোজেন সালফাইড গ্যাসের অস্তিত্ব পাওয়া না গেলেও, নমুনা সংগ্রহের সময় পানি নাড়াচাড়া করায় তিনটি ট্যাংকের ভেতরে ৮ থেকে ১৮ পিপিএম (পার্টস পার মিলিয়ন) গ্যাসের উপস্থিতি রেকর্ড করা হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, হাইড্রোজেন সালফাইড গ্যাসটি পানির সঙ্গে মিশ্রিত অবস্থায় রয়েছে। পানি স্থির থাকলে এই গ্যাস বের হওয়ার সম্ভাবনা কম থাকলেও, পানি ও স্লাজ অপসারণের সময় এটি আবার ছড়িয়ে পড়তে পারে। সংগৃহীত নমুনাগুলো পরীক্ষার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম ল্যাবে পাঠানো হয়েছে। এই পরীক্ষার মাধ্যমেই স্লাজের প্রকৃতি এবং পানিতে থাকা ক্ষতিকর রাসায়নিকের সঠিক মাত্রা জানা যাবে।

তদন্ত দলের সদস্য ও পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সারাদিন ধরে জাহাজটি কয়েকবার পরিদর্শন করা হয়েছে। বর্তমানে জাহাজের খোলা জায়গায় কোনো গ্যাস নেই। তবে নমুনা সংগ্রহের সময় তিনটি ট্যাংকে হাইড্রোজেন সালফাইড পাওয়া গেছে। পানিতে স্লাজ বা তলানিও দেখা গেছে। নমুনাগুলো বুয়েট এবং পরিবেশ অধিদপ্তরের ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার পর আমরা তলানির প্রকৃতি এবং পানিতে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে পারব।'

তদন্ত দলের আরেক সদস্য ক্যাপ্টেন আনাম চৌধুরী বলেন, 'ল্যাব রিপোর্ট পাওয়ার পর 'প্রান্তিক মেরিন' নামে একটি প্রতিষ্ঠান ট্যাংকগুলো থেকে পানি ও স্লাজ অপসারণ এবং গ্যাস-মুক্ত করার একটি পরিকল্পনা জমা দেবে। বিশেষজ্ঞ কমিটি সেই পরিকল্পনা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে যে ওই প্রতিষ্ঠানকে কাজটি দেওয়া হবে কি না।'

বর্তমানে জাহাজের উপরিভাগ নিরাপদ মনে করা হলেও ব্যালাস্ট ট্যাংকের ভেতরে স্লাজ ও গ্যাসের উপস্থিতির কারণে জাহাজে সব ধরনের কাজ স্থগিত রাখা হয়েছে। এদিকে, তদন্ত কর্মকর্তারা গত তিন দিনে শিপব্রেকিং ইয়ার্ডের বেশ কয়েকজন কর্মকর্তার জবানবন্দি নিয়েছেন। তদন্ত কমিটির এক কর্মকর্তা জানান, তদন্ত কাজ প্রায় গুছিয়ে আনা হয়েছে। ল্যাব রিপোর্ট হাতে পেলেই বিষাক্ত গ্যাস ও স্লাজ তৈরির প্রকৃত কারণ নিশ্চিত করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।

উল্লেখ্য, গত শুক্রবার ওই জাহাজের ব্যালাস্ট ট্যাংক থেকে পানি অপসারণের সময় বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিক নিহত এবং অন্তত ৬ জন আহত হন। বাংলাদেশের জাহাজভাঙা শিল্পের ইতিহাসে এটিই প্রথম কোনো বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনা। এই ঘটনা তদন্তে বর্তমানে চারটি পৃথক কমিটি কাজ করছে। চট্টগ্রাম জেলা প্রশাসন একটি, শিল্প মন্ত্রণালয় ১১ সদস্যের একটি তদন্ত ও ৮ সদস্যের কারিগরি কমিটি এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশন ৫ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

Related Topics

টপ নিউজ

সীতাকুণ্ড / গ্যাস লিকেজ / বিষাক্ত গ্যাস / জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
    প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

Related News

  • সীতাকুণ্ডে সড়কে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের চাপা দিল লরি, নারী-শিশুসহ নিহত ৫
  • টঙ্গীতে বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: দগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় কন্যা
  • গাজীপুরের টঙ্গীতে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ
  • বান্দরবানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত মা-মেয়ে, একই পরিবারের আহত আরও ৪
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার

Most Read

1
ভিলা ভি রেসিডেন্সেস পরিচালিত যুক্তরাষ্ট্রের প্রমোদতরি ‘দ্য ওডিসি’। ছবি: এপি
আন্তর্জাতিক

প্রমোদতরীতে স্থায়ীভাবে বসবাসের জন্য কিনেছিলেন কেবিন, কিন্তু চড়া জ্বালানি খরচের কারণে কম্বোডিয়ায় নামিয়ে দেওয়া হলো তাদের

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

3
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

6
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

অফিসে ঢুকে আইইডিসিআর পরিচালককে মারধর: অভিযুক্ত চিকিৎসকের সদস্যপদ স্থগিত করল ড্যাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net