Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 30, 2026
ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার

খেলা

টিবিএস রিপোর্ট
29 July, 2026, 09:45 pm
Last modified: 29 July, 2026, 09:52 pm

Related News

  • ভোটে হেরে মায়ামিতে বলসোনারো, বললেন ‘পালাইনি, ব্রাজিলের ভালোর জন্যই দেশ ছেড়েছি’
  • ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন ও অ্যালেক্সিয়া পুতেয়াস
  • চীনে স্কুল টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশ দলের, গোল দিতে পারেনি একটিও
  • নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা
  • এক দশকের অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোলও করেন। ব্রাজিলের জার্সি গায়ে এটিই তার শেষ গোল।
টিবিএস রিপোর্ট
29 July, 2026, 09:45 pm
Last modified: 29 July, 2026, 09:52 pm

বিশ্বকাপে নরওয়ের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর নেইমার বলেছিলেন, 'আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানে আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।' 

তার এই কথাগুলো জাতীয় দল থেকে অবসরের ইঙ্গিত বলেই মনে করেছিলেন অনেকে। তবে নেইমার স্পষ্ট করে কিছু না বলায় অনেক ভক্ত-সমর্থকই হয়তো আশা করেছিলেন, ব্রাজিলের জার্সিতে আবারও মাঠে নামবেন নেইমার।  

কিন্তু ভক্ত-সমর্থকদের সেই আশা আর পূরণ হলো না। ব্রাজিলের জার্সিতে আর ফিরবেন না নেইমার। আজ বুধবার বিষয়টি নিয়ে খোলাখুলি কথা বলেছেন এই ব্রাজিলিয়ান তারকা। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে তার ১৬ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি হলো।

আজ ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের ৪-২ গোলে জয়ের পর এই সিদ্ধান্তের কথা জানান ৩৪ বছর বয়সী এই তারকা। 

ম্যাচ শেষে নেইমার বলেন, "জাতীয় দলে আমার সময় শেষ। আমি বিশ্বাস করি, সেখানে আমি ইতিহাস গড়েছি। অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী হয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, ঘাম আর জীবন উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর এসব চাই না।'' 

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার। শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোলও করেন। ব্রাজিলের জার্সি গায়ে এটিই তার শেষ গোল। এই ম্যাচে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিলের হয়ে ১৩০টি ম্যাচ খেলেছেন নেইমার। গোল করেছেন ৮০টি। অ্যাসিস্ট ৫৯টি।

২০১০ সালে ব্রাজিলের হয়ে অভিষেক হয় নেইমারের। বর্তমানে তিনি সান্তোসের হয়ে খেলছেন। এ বছরই সান্তোষের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর ক্লাব ক্যারিয়ার কোথায় চালিয়ে যাবেন, সে বিষয়ে এখনও কোনো ঘোষণা দেননি তিনি।
 

Related Topics

টপ নিউজ

নেইমার / ফুটবল / ব্রাজিল / গোল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই
  • বিকাশের লোগো। সংগৃহীত
    রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%
  • ছবি: সংগৃহীত
    অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত
  • ছবি: রয়টার্স
    ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!
  • ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
    রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

Related News

  • ভোটে হেরে মায়ামিতে বলসোনারো, বললেন ‘পালাইনি, ব্রাজিলের ভালোর জন্যই দেশ ছেড়েছি’
  • ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন ও অ্যালেক্সিয়া পুতেয়াস
  • চীনে স্কুল টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৪৬ গোল হজম বাংলাদেশ দলের, গোল দিতে পারেনি একটিও
  • নাটকীয় প্রত্যাবর্তনে ইতিহাস: ট্রাম্পের মিত্রকে হারিয়ে ফের ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন কর্মজীবী শ্রেণির আইকন লুলা
  • এক দশকের অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হোটেল-বাসা-রাস্তায় পুলিশের হানা, ক্যামেরায় মুখ দেখাতে বাধ্য করে হেনস্তা চলছেই

2
বিকাশের লোগো। সংগৃহীত
অর্থনীতি

রাজস্ব বাড়লেও তৃতীয় প্রান্তিকে বিকাশ-এর নিট মুনাফা কমেছে ২৫%

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অতিরিক্ত ডিআইজির বাসায় অভিযান: ডোপ টেস্ট ছাড়াই ৮৫ জনের সাজা, দুই তরুণীর জামিন

4
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

উত্তর-পূর্বের রাজ্যগুলোর সাথে জাপানের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারত্বকে স্বাগত জানাল ভারত

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলি ইহুদিদের সমর্থনে আবারও ক্ষমতায় টিকে যাচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু!

6
ইপিবি’র ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ। ছবি: সংগৃহীত
অর্থনীতি

রপ্তানি বাণিজ্যে নতুন গতি আনতে ঢাকায় বসছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’, অংশ নেবে দুই শতাধিক প্রতিষ্ঠান

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net