Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
রোমাঞ্চকর টাইব্রেকার জিতে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল

খেলা

27 May, 2021, 11:05 am
Last modified: 28 May, 2021, 01:06 am

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!
  • টেন হাগ বরখাস্ত, ইউনাইটেডের নতুন কোচ নিস্টলরয়
  • টেন হাগকেই রেখে দিল ইউনাইটেড, চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত

রোমাঞ্চকর টাইব্রেকার জিতে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন ভিয়ারিয়াল

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টাইব্রেকার রোমাঞ্চ জিতে ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মুকুট পরেছে ভিয়ারিয়াল। নিজেদের ৯৮ বছরের ফুটবল ইতিহাসে এবারই প্রথম ইউরোপের কোনো বড় শিরোপা জিতলো স্প্যানিশ দলটি। 
27 May, 2021, 11:05 am
Last modified: 28 May, 2021, 01:06 am
ইউরোপা লিগ জয়ের পর ভিয়ারিয়ালের ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স

নির্ধারিত সময় পেরিয়ে অতিরিক্ত সময়ে খেলা, ফল তবু সমতা। সবশেষে টাইব্রেকারে ম্যানচেস্টার-ভিয়ারিয়ালের মধ্যকার ইউরোপা লিগের ফাইনাল। এখানেও সমতার খেলা চলে অনেকক্ষণ। টাইব্রেকার রোমাঞ্চ জিতে ইউরোপা লিগের চ্যাম্পিয়নের মুকুট পরেছে ভিয়ারিয়াল। নিজেদের ৯৮ বছরের ফুটবল ইতিহাসে এবারই প্রথম ইউরোপের কোনো বড় শিরোপা জিতলো স্প্যানিশ দলটি। 

এই আসরটিকে ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা প্রতিযোগিতা মানা হয়। আসরটির ফাইনালে বুধবারে রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয় ভিয়ারিয়াল। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। এরপর টাইব্রেকারে ১১-১০ ব্যবধানে জিতে শিরোপা উৎসবে মাতে ভিয়ারিয়াল।

সাত নম্বরে থেকে এবারের লা লিগা শেষ করেছে ভিয়ারিয়াল। কখনই লা লিগার শিরোপা জিততে পারেনি দলটি। ২০০৭-০৮ মৌসুমে দুই নম্বরে থেকে লিগ শেষ করাই তাদের সেরা সাফল্য। ইতিহাস-এতিহ্যের পাশাপাশি শক্তিতেও ম্যান ইউর চেয়ে অনেক পিছিয়ে ভিয়ারিয়াল। তারাই ইংলিশ জায়ান্টদের হতাশায় ডুবিয়ে শিরোপা উৎসবে মাতলো কাল রাতে। 

ভিয়ারিয়ালের পাশাপাশি ইতিহাস গড়েছেন তাদের কোচ উনাই এমারিও। প্রথম কোচ হিসেবে চারটি ইউরোপা লিগ শিরোপা জিতলেন স্প্যানিশ এই কোচ। এর আগে সেভিয়ার কোচ হিসেবে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে এই আসরের শিরোপা জেতেন তিনি। 

রোমাঞ্চকর ফাইনালে ২৯তম মিনিটে এগিয়ে যায় ভিয়ারিয়াল। দলটির হয়ে গোল করেন জেরার্ড মরেনো। এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে তারা। ৫৫তম মিনিটে এডিনসন কাভানির গোলে সমতায় ফেরে ম্যান ইউ। এরপর নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে পারেনি। 

খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারের প্রথম পাঁচ শটে গোল করে দুই দলই। সাডেন ডেথেও প্রথম পাঁচটি শটে দুই দলের সবাই গোল করেন। ১১তম শটে গোল করেন ভিয়ারিয়ালের গোলরক্ষক জেরোনিমো রুলি। কিন্তু ম্যান ইউর গোলরক্ষক দাভিদ দি হেয়া গোল করতে পারেননি। তার শট ফিরিয়ে দেন রুলি। 

Related Topics

টপ নিউজ

ইউরোপা লিগ / ভিয়াররিয়াল / ম্যানচেস্টার ইউনাইটেড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • সাউথগেট, জাভি, পচেত্তিনো… কে হতে পারেন ম্যানচেস্টার ইউনাইটেডের পরবর্তী স্থায়ী ম্যানেজার?
  • রোনালদো কি আল নাসর ছাড়ছেন?
  • ১ লাখ দর্শকের ‘বিশ্বের সেরা ফুটবল স্টেডিয়াম’ বানাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড!
  • টেন হাগ বরখাস্ত, ইউনাইটেডের নতুন কোচ নিস্টলরয়
  • টেন হাগকেই রেখে দিল ইউনাইটেড, চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net