Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বাস মালিকদের জন্য ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন

বাংলাদেশ

ফরহাদ হোসেন
24 May, 2021, 12:05 pm
Last modified: 24 May, 2021, 12:10 pm

Related News

  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল: যাত্রী কল্যাণ সমিতি
  • সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ, থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার
  • ২০২৬-এর প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে ১৮৬ শ্রমিকের মৃত্যু, শীর্ষে পরিবহন খাত: বিলস 

বাস মালিকদের জন্য ১০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন

রোববার কেন্দ্রীয় ব্যাংকের ৪১৪তম এবং চলতি বছরের চতুর্থ পরিচালনা পর্ষদ সভায় এই অনুমোদন দেওয়া হয়।
ফরহাদ হোসেন
24 May, 2021, 12:05 pm
Last modified: 24 May, 2021, 12:10 pm
প্রতীকি ছবি/ফাইল

করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত বাস মালিকদের স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ দিতে ১০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল (রিফাইন্যান্স স্কিম) গঠনের নীতিগত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। 

রোববার কেন্দ্রীয় ব্যাংকের ৪১৪তম এবং চলতি বছরের চতুর্থ পরিচালনা পর্ষদ সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভায় মোট আলোচ্য বিষয়সূচি ছিল ১২টি।

এর মধ্যে উল্লেখযোগ্য ছিল, করোনার অভিঘাত মোকাবেলায় পরিবহন খাতকে সহায়তার জন্য বাস মালিকদের অনুকূলে পুনঃঅর্থায়ন তহবিল অনুমোদন। 

এই তহবিল থেকে ৬ শতাংশ সুদে ব্যাংক থেকে ঋণ পাবেন বাস মালিকরা। তবে কোন ধরনের বাস মালিক ঋণ পাওয়ার যোগ্য হবেন, কবে থেকে ঋণের জন্য আবেদন করবে পারবেন, আবেদনের নিয়ম কী হবে, এ সংক্রান্ত বিস্তারিত নীতিমালা পরে দেওয়া হবে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে। 

পুনঃঅর্থায়ন পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, "এই স্কিম থেকে ঋণ নিয়ে পরিবহন খাতের নতুন বিনিয়োগকারীরা উপকৃত হবেন।"

যারা বর্তমানে ব্যবসা করছে করোনায় তাদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়া সম্ভব হবে না। তার দাবি, মহামারিতে গেল বছর থেকে এখন পর্যন্ত পরিবহন মালিকরা ৫৮ হাজার কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন। 

তিনি বলেন, "যদি পরিবহনই বন্ধ থাকে তাহলে ঋণের টাকা নিয়ে আমরা কী করবো।"

এই পরিবহন ব্যবসায়ী বলেন, স্বল্প সুদে ঋণ দেওয়ার চেয়ে আগের নেওয়া ঋণের সুদহার কমানো হলে বরং তারা উপকৃত হবেন। এ বিষয়ে সরকারের কাছে প্রস্তাবও দেয়া হয়েছিল। পাশাপাশি পরিবহন খাতের জন্য আলাদা করে ৫ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের দাবিও করা হয়েছে বলে তিনি জানান।  

শ্যামলী পরিবহন এর অংশীদার রমেন্দ্রনাথ ঘোষ ওরফে নোয়া ঘোষ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ায় আগের নেওয়া ঋণের কিস্তি অনেক মালিক পরিশোধ করতে পারেননি। তারা কিভাবে নতুন তহবিল থেকে ঋণ পাবেন সেই প্রশ্ন রাখেন এই পরিবহন ব্যবসায়ী।

তিনি বলেন, "ঋণের কিস্তি পরিশোধের সময় পেরিয়ে গেলে তহবিল থেকে ঋণ পাওয়া যাবে না, এমন শর্ত জুড়ে না দিলেই ভালো হবে। অন্যথায় এই তহবিল বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সন্দেহ আছে।"

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। 

এই তহিবল থেকে মেট্রোপলিটন এলাকায় ৫ শতাংশ হারে এবং মেট্রোপলিটন এলাকার বাইরে ৪ শতাংশ সুদহারে একজন মালিক নতুন হল নির্মাণ বা সংস্কারের জন্য সর্বোচ্চ ৫ কোটি টাকা ঋণ নিতে পারবেন। ঋণ পরিশোধের সময়সীমা সর্বোচ্চ ৮ বছর। 
 

Related Topics

টপ নিউজ

বাস / বাস মালিক / পরিবহন খাত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা তদন্তে কমিটি 
  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • ঈদে বাসে অতিরিক্ত ভাড়া আদায়, মালিকরা প্রতিশ্রুতি ভঙ্গ করায় সড়কে মৃত্যুর মিছিল: যাত্রী কল্যাণ সমিতি
  • সায়েদাবাদ বাস টার্মিনাল আধুনিকায়নের উদ্যোগ, থাকবে ব্রেস্ট ফিডিং সেন্টার
  • ২০২৬-এর প্রথম তিন মাসে কর্মক্ষেত্রে ১৮৬ শ্রমিকের মৃত্যু, শীর্ষে পরিবহন খাত: বিলস 

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net