Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 18, 2026
বাজেট ২০২৬-২৭: চিকিৎসা যন্ত্রপাতি শিল্পে শুল্ক রেয়াত ও ডায়ালাইসিস ফিল্টারে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
10 June, 2026, 07:00 pm
Last modified: 10 June, 2026, 07:14 pm

Related News

  • ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট
  • ভ্যাট আদায়ে ধস: তিন মাসের বদলে আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

বাজেট ২০২৬-২৭: চিকিৎসা যন্ত্রপাতি শিল্পে শুল্ক রেয়াত ও ডায়ালাইসিস ফিল্টারে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এবং ডায়ালাইসিস প্রক্রিয়া সচল রাখতে ডায়ালাইসিস ফিল্টার একটি সংবেদনশীল ও অপরিহার্য চিকিৎসাসামগ্রী। প্রস্তাবটি কার্যকর হলে ভ্যাট, আয়কর ও শুল্ক সুবিধার কারণে প্রতি ডায়ালাইসিসে রোগীর ব্যয় প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমতে পারে বলে এনবিআর সূত্র জানিয়েছে।
টিবিএস রিপোর্ট
10 June, 2026, 07:00 pm
Last modified: 10 June, 2026, 07:14 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

দেশে চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্পের বিকাশে কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াত দেওয়ার প্রস্তাব আসছে আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। একইসঙ্গে কিডনি রোগীদের চিকিৎসা ব্যয় কমাতে ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে ভ্যাট ও কর অব্যাহতির প্রস্তাব আসছে আগামী বাজেটে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ উৎপাদনকারী শিল্প খাতের অতি প্রয়োজনীয় কিছু কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ এবং অন্যান্য কিছু কাঁচামালে ৫ শতাংশ আমদানি শুল্ক নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। একইসঙ্গে এ সংক্রান্ত প্রজ্ঞাপনের মেয়াদ ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাবও রাখা হচ্ছে। 

সংশ্লিষ্টরা বলছেন, দেশে চিকিৎসা যন্ত্রপাতি শিল্প এখনো বিকাশমান পর্যায়ে রয়েছে। কাঁচামাল আমদানিতে শুল্ক রেয়াত দেওয়া হলে স্থানীয় উৎপাদন বাড়বে, আমদানি নির্ভরতা কমবে এবং স্বাস্থ্যখাতে ব্যয় কিছুটা কমানোর সুযোগ তৈরি হতে পারে।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর মেডিকেল ডিভাইসেস অ্যান্ড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্সের হিসাবে, এ খাতে দেশীয় বাজার প্রায় ১৫ হাজার কোটি টাকার, যার বার্ষিক প্রবৃদ্ধি ১৫ শতাংশ। মোট চাহিদার প্রায় ৯০ শতাংশ—সিরিঞ্জ থেকে শুরু করে ইমেজিং ও সার্জিক্যাল মেশিন—সবই আমদানি করা হয়।

এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে আরও জানা গেছে, ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বর্তমানে আরোপিত ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে। আগামীকাল প্রস্তাবিত বাজেটে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

দেশের বিপুল সংখ্যক কিডনি রোগে আক্রান্ত মানুষের জীবন বাঁচাতে এবং ডায়ালাইসিস প্রক্রিয়া সচল রাখতে ডায়ালাইসিস ফিল্টার একটি সংবেদনশীল ও অপরিহার্য চিকিৎসাসামগ্রী। প্রস্তাবটি কার্যকর হলে ভ্যাট, আয়কর ও শুল্ক সুবিধার কারণে প্রতি ডায়ালাইসিসে রোগীর ব্যয় প্রায় ৮০০ টাকা পর্যন্ত কমতে পারে বলে এনবিআর সূত্র জানিয়েছে।

চিকিৎসকেরা জানান, দেশে কিডনি রোগে আক্রান্ত প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ। প্রতি বছর ৩০ থেকে ৪০ হাজার রোগীর কিডনি বিকল হয়, যাদের ডায়ালাইসিস বা ট্রান্সপ্ল্যান্টের প্রয়োজন হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ-এর এক গবেষণায় বলা হয়েছে, 'বাংলাদেশে ডায়ালাইসিস নেওয়া কিডনি রোগীদের ৯২ শতাংশ পরিবার চিকিৎসা ব্যয় মেটাতে মারাত্মক আর্থিক সংকটের সম্মুখীন হয়।'

Related Topics

টপ নিউজ

চিকিৎসা যন্ত্রপাতি শিল্প / ডায়ালাইসিস ফিল্টার / ভ্যাট / রেয়াত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল
  • শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
    শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ছবি: সংগৃহীত
    ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক
  • ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
    ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ
  • ছবি: টিবিএস
    মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

Related News

  • ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বাড়াল এনবিআর
  • জুলাই-আগস্টের ভ্যাট রিটার্ন জমার সময় বাড়ল ১৫ অক্টোবর পর্যন্ত
  • নিলামে কেনা সম্পত্তির ওপর ভ্যাট দিতে হবে না: হাইকোর্ট
  • ভ্যাট আদায়ে ধস: তিন মাসের বদলে আবারও মাসভিত্তিক ভ্যাট পরিশোধে ফেরার চিন্তা এনবিআরের
  • ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

Most Read

1
ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেরামতের যন্ত্রাংশ নেই, নিলামেও মিলছে না ক্রেতা: পড়ে আছে চীনের অনুদানে পাওয়া ফায়ার সার্ভিসের মোটরসাইকেল

2
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ, হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। ছবি: পিএমও
বাংলাদেশ

শিশু হাসপাতালে কক্ষে বসেই ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইনানীর রিসোর্টে আগুনে মৃত্যুর ঘটনায় ম্যানেজার আটক

4
ছবি: মন্ত্রণালয়েরে সৌজন্যে
বাংলাদেশ

ব্যবসা সহজে এক পোর্টালে ট্রেড লাইসেন্স, অনুমোদন প্রক্রিয়ায় জটিলতা কমানোর উদ্যোগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মেরিন ড্রাইভে আড়াই শত প্রতিষ্ঠান অবৈধ, তালিকায় ছিল টুপটুপ রিসোর্টও

6
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রুশ তেল কেনায় ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net