Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
পাটুরিয়া ঘাটে লাশবাহী ফেরিতে মানুষের ঢল

বাংলাদেশ

মানিকগঞ্জ প্রতিনিধি
10 May, 2021, 11:40 am
Last modified: 10 May, 2021, 11:42 am

Related News

  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স সেবা চালু করবে সরকার
  • দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পন্টুন থেকে পড়ে পদ্মায় ডুবে গেল বাস
  • শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য: হাসপাতালে নিতে দুইবার বাধায় পথেই রোগীর মৃত্যু
  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

পাটুরিয়া ঘাটে লাশবাহী ফেরিতে মানুষের ঢল

শুধু যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে কোনো ফেরি ছেড়ে যায়নি। অর্থাৎ লাশবাহী অ্যাম্বুলেন্সের অপেক্ষায় প্রহর গুনতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের। 
মানিকগঞ্জ প্রতিনিধি
10 May, 2021, 11:40 am
Last modified: 10 May, 2021, 11:42 am
ছবি: টিবিএস

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে পাটুরিয়া ফেরিঘাট এলাকায়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফেরি চলাচল বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। তবে লাশবাহী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য সীমিতভাবে চলাচল করছে দুইটি ফেরি।

এসব ফেরিতেই ইচ্ছেমতো নৌরুট পারাপার হচ্ছে যাত্রীরা। তবে শুধু যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়নি কোন ফেরি। অর্থাৎ লাশবাহী অ্যাম্বুলেন্সের অপেক্ষায় প্রহর গুনতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের। 

সোমবার (১০ মে) সকালে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় এমন চিত্রের দেখা মিলে।  সকাল সোয়া ১০ টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকা থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে অ্যাম্বুলেন্স ও যাত্রী নিয়ে ছেড়ে গেছে ছোট বড় মিলে মোট সাতটি ফেরি। প্রতিটি ফেরিতে পারাপার হয়েছে অন্তত কয়েক'শ ঘরমুখো যাত্রী।

এদিকে ঢাকা আরিচা মহাসড়কের বারবারিয়া ও সিংগাইর উপজেলার ধল্ল্যা এলাকায় পুলিশ ও বিজিবির চেকপোস্ট রয়েছে। একই রকমের চেকপোস্ট রয়েছে ফেরিঘাটের ৮ কিলোমিটার আগে মহাসড়কের টেপড়া এলাকায়। কঠোর জিজ্ঞাসাবাদের পর ঘাট এলাকায় আসতে হচ্ছে ঘরমুখো যাত্রীদের। 

পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আলাপ হলো বরিশালমুখী যাত্রী সফিকুল ইসলামের সঙ্গে। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-কে বলেন, "বছরে দুইবার বাড়ি যাওয়া হয়। আত্মীয় স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়।" তাই কষ্ট করে হলে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বলে জানান তিনি।

শিরিন সুলতানা নামের এক যাত্রী বলেন, "কর্মস্থলের ব্যস্ততায় সারাবছর গ্রামের বাড়ি যাওয়া হয়না। এছাড়া প্রতি বছরই নানা প্রতিকূলতার মধ্য দিয়েই বাড়ি যেতে হয়। এবারও তার ব্যক্তিক্রম নয়।" তবে সাধ্যানুযায়ী স্বাস্থ্য সচেতন হয়েই গ্রামের বাড়ি যাত্রা করেছেন বলে জানান তিনি।

মানিকগঞ্জের শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, "ফেরিঘাট এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে থানা পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘাট এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।" 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বলেন, "পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৫টি ফেরি রয়েছে। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ফেরি চলাচল বন্ধ থাকায় জরুরি পরিষেবার জন্য ২/৩টি ফেরি চলাচল করছে।"  লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে ঘরমুখো কিছু যাত্রী নৌরুট পারাপার হচ্ছে বলে জানান তিনি।

 

Related Topics

টপ নিউজ

পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট / পাতুরিয়া / ফেরি চলাচল / ফেরিঘাট / অ্যাম্বুলেন্স / লাশবাহী অ্যাম্বুলেন্স

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • চমেকে উত্তেজনা, এনসিপির সংবাদ সম্মেলনে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার অভিযোগ
  • জনগণের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশীয় প্রযুক্তির বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স সেবা চালু করবে সরকার
  • দৌলতদিয়া ফেরিঘাটে আবারও পন্টুন থেকে পড়ে পদ্মায় ডুবে গেল বাস
  • শরীয়তপুরে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দৌরাত্ম্য: হাসপাতালে নিতে দুইবার বাধায় পথেই রোগীর মৃত্যু
  • ১০ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net