Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 May, 2026, 08:10 pm
Last modified: 20 May, 2026, 08:22 pm

Related News

  • ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
  • সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • এসএসসি পরীক্ষা ২০২৬: ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুলভ্রান্তি ও প্রাসঙ্গিক কিছু কথা

শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, কর্মসংস্থানমুখী দক্ষতা, সৃজনশীলতা এবং তরুণদের আত্মবিশ্বাস গড়ে তুলতে বাংলাদেশের শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার প্রয়োজন।
টিবিএস রিপোর্ট
20 May, 2026, 08:10 pm
Last modified: 20 May, 2026, 08:22 pm
ছবি: সৌজন্যে

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতে সংস্কারের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে সরকার ধাপে ধাপে এ খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। একইসঙ্গে শিক্ষা ব্যবস্থাকে 'আনন্দের সঙ্গে শেখা' পদ্ধতিতে রূপান্তরের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যের লন্ডনে কুইন এলিজাবেথ-২ সেন্টারে 'এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬'-এর একটি অধিবেশনে তিনি এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, কর্মসংস্থানমুখী দক্ষতা, সৃজনশীলতা এবং তরুণদের আত্মবিশ্বাস গড়ে তুলতে বাংলাদেশের শিক্ষা খাতে বড় ধরনের সংস্কার প্রয়োজন।

তিনি বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক সংকট কাটিয়ে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে ফিরেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার শিক্ষাব্যবস্থায় সংস্কার আনার জন্য জনগণের শক্তিশালী ম্যান্ডেট পেয়েছে। 

"আমাদের জনগণের সবচেয়ে স্পষ্ট বার্তাগুলোর একটি হলো—শিক্ষা ব্যবস্থার পরিবর্তন জরুরি", যোগ করেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা থেকে বেরিয়ে এসে কৌতূহল, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা এবং মানসিক সুস্থতাকে গুরুত্ব দেয় এমন শিক্ষাব্যবস্থার দিকে যেতে হবে।

"আনন্দের সঙ্গে শেখা''-কে সরকারের একটি গুরুত্বপূর্ণ নীতিগত দিক উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু একাডেমিক সনদ নয়, বরং কর্মসংস্থান, উদ্যোক্তা হওয়া এবং উদ্ভাবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, মূল্যবোধ ও আত্মবিশ্বাসও অর্জন করতে হবে।

Related Topics

টপ নিউজ

শিক্ষা / শিক্ষামন্ত্রী / জিডিপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
  • সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • এসএসসি পরীক্ষা ২০২৬: ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুলভ্রান্তি ও প্রাসঙ্গিক কিছু কথা

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net