Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু গণহত্যার শামিল: এলাহাবাদ আদালত 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
05 May, 2021, 01:45 pm
Last modified: 05 May, 2021, 01:49 pm

Related News

  • গঙ্গায় শুধু লাশ আর লাশ
  • ঈদের পর সংক্রমণ মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত 
  • দক্ষিণ এশিয়ায় বাড়ছে সংক্রমণ, ব্যতিক্রম শুধু বাংলাদেশ
  • ‘বাইডেনকে ভারতের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে’
  •  কো-উইন অ্যাপে সমস্যা, ১৮ তারিখ পর্যন্ত টিকাপ্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত ভারতের মহারাষ্ট্রে

অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু গণহত্যার শামিল: এলাহাবাদ আদালত 

'আমরা কিভাবে আমাদের মানুষকে এভাবে মৃত্যুর হাতে ছেড়ে দেই, যেখানে বিজ্ঞান এতদূর এগিয়ে গিয়েছে যে হৃদযন্ত্র প্রতিস্থাপন ও মস্তিষ্কে অস্ত্রোপচারের মত চিকিৎসাও এখন আমাদের চারপাশে হচ্ছে।'
টিবিএস ডেস্ক
05 May, 2021, 01:45 pm
Last modified: 05 May, 2021, 01:49 pm
ছবি-রয়টার্স

শুধুমাত্র অক্সিজেনের অভাবে কোভিড-১৯ রোগীদের মৃত্যু 'গণহত্যাসম' একটি অপরাধ বলে জানিয়েছে ভারতের এলাহাবাদ হাইকোর্ট। 

ভারতের লক্ষ্ণৌ ও মীরুত জেলায় অক্সিজেনের অভাবে কোভিড-১৯ রোগীরা মারা যাচ্ছেন-এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভেসে বেড়ানোর সূত্রে মঙ্গলবার আদালত এই রায় দেন। এছাড়াও আদালত উক্ত ঘটনার তদন্ত করারও আদেশ দিয়েছেন। 

বিচারক সিদ্ধার্থ ভার্মা ও বিচারক অজিত কুমারের ডিভিশন বেঞ্চ এই তদন্তের নির্দেশ দেন। রাজ্যে করোনা সংক্রমণ ঠেকানো এবং কোয়ারেন্টাইন সেন্টারগুলোর অবস্থা বিবেচনায় জনস্বার্থ মামলার সূত্রে তারা এই রায় দেন।  

আদালত জানান, 'শুধুমাত্র অক্সিজেন সরবরাহের অভাবে অসংখ্য মানুষ মারা যাওয়ার বেদনায় জর্জরিত আমরা। এটি শুধুমাত্র একটি অপরাধ নয়, বরং তা গণহত্যাসম একটি অপরাধ। কারণ নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ ও প্রদানের দায়িত্ব আমরা হাসপাতাল কর্তৃপক্ষের হাতে অর্পণ করেছি।'

আরো বলা হয়, 'আমরা কিভাবে আমাদের মানুষকে এভাবে মৃত্যুর হাতে ছেড়ে দেই, যেখানে বিজ্ঞান এতদূর এগিয়ে গিয়েছে যে হৃদযন্ত্র প্রতিস্থাপন ও মস্তিষ্কে অস্ত্রোপচারের মত চিকিৎসাও এখন আমাদের চারপাশে হচ্ছে।' 

আদালত বলেন, 'আমরা এই ঘটনার তাৎক্ষণিক তদন্ত করা প্রয়োজন মনে করছি।'   

আদালত মীরুত ও লক্ষ্ণৌ জেলা ম্যাজিস্ট্রেটকে ঘটনার তদন্ত করে ৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। সেই সাথে অনলাইনে পরবর্তী শুনানিতে অংশ নিতেও বলা হয়েছে তাদের।  

মীরুতের একটি মেডিক্যাল কলেজের ট্রমা সেন্টারের আইসিইউতে গত শনিবার ৫ জন রোগী মারা যাওয়ার অভিযোগ দেয়া হয় আদালতকে। 

একইভাবে, সান হাসপাতাল, গোমতী নগর, লক্ষ্ণৌ ও মীরুতের অন্যান্য বেসরকারি হাসপাতালগুলোতেও অক্সিজেন না থাকায় কোভিড-১৯ রোগীর চিকিৎসা বন্ধ করে দেয়ার খবর পাওয়া গিয়েছে। 

  • সূত্র- এনডিটিভি  

Related Topics

টপ নিউজ

ভারতের কোভিড-১৯ পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • গঙ্গায় শুধু লাশ আর লাশ
  • ঈদের পর সংক্রমণ মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত 
  • দক্ষিণ এশিয়ায় বাড়ছে সংক্রমণ, ব্যতিক্রম শুধু বাংলাদেশ
  • ‘বাইডেনকে ভারতের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে’
  •  কো-উইন অ্যাপে সমস্যা, ১৮ তারিখ পর্যন্ত টিকাপ্রদান বন্ধ রাখার সিদ্ধান্ত ভারতের মহারাষ্ট্রে

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net