Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 11, 2026
আপাতত ফলাফল ঘোষণা স্থগিত নন্দীগ্রামে

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক 
02 May, 2021, 07:00 pm
Last modified: 02 May, 2021, 08:10 pm

Related News

  • নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয় আর ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ: যা বলছেন বিশেষজ্ঞরা
  • পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপনির্বাচনের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মমতা
  • মমতাকে অভিনন্দন জানালেন মোদি

আপাতত ফলাফল ঘোষণা স্থগিত নন্দীগ্রামে

রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব জানিয়েছেন, ভোটগণনা ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। আপাতত ফলাফল ঘোষণা স্থগিত নন্দীগ্রামে। নতুন করে গণনা হতে পারে।
টিবিএস ডেস্ক 
02 May, 2021, 07:00 pm
Last modified: 02 May, 2021, 08:10 pm

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নন্দীগ্রাম আসন নিয়ে ভোটগণনা ঘিরে চরম বিভ্রান্তি তৈরি হওয়ায় আসনটিতে নির্বাচনের ফলাফল স্থগিত করা হয়েছে। 

কলকাতার গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের প্রধান নির্বাচনী কর্মকর্তা আরিজ আফতাব জানিয়েছেন, ভোটগণনা ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। আপাতত ফলাফল ঘোষণা স্থগিত নন্দীগ্রামে। নতুন করে গণনা হতে পারে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রিটার্নিং অফিসার। 

এর আগে ১৭ রাউন্ড ভোটগণনার পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জয়ী হয়েছেন বলে খবর আসছিল। কিন্তু সন্ধ্যা গড়াতে মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয়, সার্ভারে সমস্যার জেরে সঠিক ভাবে কিছু জানা যাচ্ছে না। তার পরেই ১৬২২ ভোটে শুভেন্দু অধিকারীকর জয়ের খবর আসে।

আনন্দবাজার জানিয়েছে, শুভেন্দু অধিকারী গণমাধ্যটিকে ফোনে বলেন, ''১৬২২ ভোটে জিতেছি আমি।"

এরপর সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে জানান মমতা। তিনি বলেন, ''নন্দীগ্রাম যা রায় দেব, মাথা পেতে নেব।"

তবে নিজের হারলেও দলের জয়ের জন্য বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা। 

তিনি বলেন, ''বাংলার জয়ের জন্য সকলকে অভিনন্দন। বাংলার জয়, মানুষের জয়। নন্দীগ্রামের মানুষ যা করেছেন, ভাল করেছেন," বলে অভিযোগ করেন তিনি। 

একই সঙ্গে ফলাফল নিয়ে এই বিভ্রান্তির বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানিয়েছেন মমতা। তার অভিযোগ, ''আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে।"

এর আগে যদিও সংবাদ সংস্থা এএনআই জানিয়েছিল, ১২০২ ভোটে নন্দীগ্রামে জয়ী হয়েছেন মমতা। সার্ভারের ত্রুটির জেরে দুপুরে চল্লিশ মিনিট ভোটগণনা বন্ধ ছিল সেখানে। তার পর মমতার জয়ের খবর সামনে আসার পরও কোনও তথ্য প্রকাশ করতে পারেনি না কমিশন। তার পরেই জানা যায়, শুভেন্দু জয়ী হয়েছেন। তবে কমিশনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

 

Related Topics

টপ নিউজ

পশ্চিমবঙ্গের নির্বাচন / নন্দীগ্রাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • নিজ দুর্গে বিজেপির কাছে ভরাডুবি: মমতার রাজনৈতিক ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে গেল?
  • পশ্চিমবঙ্গে বিজেপির জয় আর ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ: যা বলছেন বিশেষজ্ঞরা
  • পশ্চিমবঙ্গে দুইশ’র বেশি আসনে জয়ের পথে বিজেপি, বিজয়ীদের নাম ঘোষণা শুরু
  • পশ্চিমবঙ্গ, উড়িষ্যা উপনির্বাচনের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মমতা
  • মমতাকে অভিনন্দন জানালেন মোদি

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net