Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
ইরানের ওপর তেল, ব্যাংকিং ও অন্যান্য নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 May, 2021, 02:45 pm
Last modified: 02 May, 2021, 02:49 pm

Related News

  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • মজুরি কমছে, বাড়ছে বৈষম্য: মার্কিন নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষের নেপথ্যে যে কারণ
  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা
  • প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও দাফনের তারিখ ঘোষণা ইরানের
  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প

ইরানের ওপর তেল, ব্যাংকিং ও অন্যান্য নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যুক্তরাষ্ট্র

তবে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জেক সুলিভান এব্যাপারে জানান, আলোচনার সার্বিক অবস্থা এখনো অস্পষ্ট।
টিবিএস ডেস্ক
02 May, 2021, 02:45 pm
Last modified: 02 May, 2021, 02:49 pm
ছবি: রয়টার্স

ভিয়েনা আলোচনা অনুযায়ী যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে তেল, ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেবে এমনটাই আশা করছে ইরান। গত শনিবার (১ মে) এসব কথা জানান দেশটির শীর্ষ পরমাণু আলোচক। 

ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবর অনুযায়ী, দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবিষয়ে বলেন, "নিষেধাজ্ঞা… ইরানের শক্তি  ও জ্বালানি খাতে, যার মধ্যে রয়েছে তেল-গ্যাস ও অটোমোটিভ খাত, আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংকিং খাত এবং বন্দর নিষেধাজ্ঞা- চুক্তি অনুযায়ী এসকল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে," 

তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর শর্ত অনুযায়ী ইরান কীভাবে আবার পরমাণু চুক্তিতে ফিরে যাবে এব্যাপারে কিছু জানাননি তিনি। 

"উভয় পক্ষ নিজস্ব দাবির কাছাকাছি পৌঁছানোর আগে এবং আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আলোচনা চালিয়ে যাবো। আমাদের দাবি পূরণ হলেই চুক্তি হবে, অন্যথায় স্বাভাবিকভাবেই কোনো চুক্তি হবে না,"

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জেক সুলিভান এব্যাপারে জানান, আলোচনার সার্বিক অবস্থা এখনো অস্পষ্ট।

"আমরা সব পক্ষের আগ্রহ লক্ষ্য করেছি. ইরানিয়ানরাও নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) চুক্তিতে ফিরে আসার ব্যাপারে আলোচনা করতে ইচ্ছুক। তবে ভিয়েনা আলোচনায়ই চুক্তির মাধ্যমে এর সমাপ্তি হবে কিনা তা এখনো অনিশ্চিত," 

২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বের হয়ে আসবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন এ চুক্তিতে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। ট্রাম্প পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ইরানও চুক্তির নানা শর্ত ভেঙ্গে পাল্টা জবাব দেয় সেসময়।

গত মাসেই ভিয়েনায় ইরানের সঙ্গে রাশিয়া, চীন, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির আলোচনা শুরু হয়। তবে সরাসরি কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন ২১ মে'র মধ্যে চুক্তিতে পৌঁছানো সম্ভব হবে।  

"আমরা এখনো সবচেয়ে জটিল ব্যাপারগুলো বোঝার চেষ্টা করছি। সাফল্যের নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না, তবে তা অসম্ভব নয়," বলেন তারা। 

জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার রাশিয়ান দূত মিখাইল উলইয়ানোভ সাংবাদিকদের বলেন, "আমাদের শুধু আমাদের কাজগুলো করে যেতে হবে। আশা করছি আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সফলতার খবর পাওয়া যাবে," 

আরাকচি বলেন, "বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় আছে, এ তালিকা বেশ লম্বা। তালিকার ব্যাপারে এখনো আলোচনা চলছে,"

এখন পর্যন্ত আলোচনার যে অগ্রগতি হয়েছে, সে অনুযায়ী তালিকার বেশিরভাগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে জানান তিনি। 

  • সূত্র: রয়টার্স 

 

Related Topics

টপ নিউজ

জেসিপিওএ চুক্তি / ইরান / পরমাণু চুক্তি / ইরানের উপর নিষেধাজ্ঞা / যুক্তরাষ্ট্র / ভিয়েনা আলোচনা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • মার্কিন সহায়তার পরও হরমুজ দিয়ে তেল পরিবহন বেড়েছে সামান্যই
  • মজুরি কমছে, বাড়ছে বৈষম্য: মার্কিন নাগরিকদের ক্রমবর্ধমান অসন্তোষের নেপথ্যে যে কারণ
  • চুক্তির কাছাকাছি মনে হলেও— আরও চাপ সইবার মতো এক ইরানের মুখোমুখি আমেরিকা
  • প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও দাফনের তারিখ ঘোষণা ইরানের
  • ইরানের ইউরেনিয়াম দখলে মার্কিন কমান্ডো অভিযানের গোপন পরিকল্পনা, স্থগিত করলেন ট্রাম্প

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net