Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

বিশ্ব পেল পায়ে হেঁটে পার হওয়ার দীর্ঘতম ঝুলন্ত সেতু!

পর্তুগালে পাথর বেষ্টিত পর্বত আর হলুদ ফুলে ছেয়ে যাওয়া সবুজ অরণ্যের নতুন আকর্ষণ হিসেবে সংযোজিত হলো প্রায় ৫১৬ মিটার দীর্ঘ এই সেতু। দ্রুত গতিসম্পন্ন জলস্রোতের নদী পাইভা থেকে ১৭৫ মিটার উপরে ঝুলছে এটি।
বিশ্ব পেল পায়ে হেঁটে পার হওয়ার দীর্ঘতম ঝুলন্ত সেতু!

ফিচার

টিবিএস ডেস্ক
30 April, 2021, 01:30 pm
Last modified: 30 April, 2021, 03:40 pm

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ‘এটা বাংলাদেশ নয়’: পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে বিলবোর্ডে প্রার্থীর নির্বাচনি প্রচারণা
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগাল
  • বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করবে ইতালি, চূড়ান্ত অনুমোদন

পায়ে হেঁটে চলাচলের জন্য বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতুর উদ্বোধন করেছে পর্তুগাল। দেশটির উত্তরাঞ্চলের ইউনেস্কো স্বীকৃত প্রাকৃতিক নিদর্শন হিসেবে সংরক্ষিত বনভূমি আরোকা জিওপার্ক উপত্যকায় সেতুটি নির্মাণ করা হয়েছে। এই সেতুর দৈর্ঘ্য প্রায় ৫১৬ মিটার।

পাথর বেষ্টিত পর্বত আর হলুদ ফুলে ছেয়ে যাওয়া সবুজ অরণ্যের নতুন আকর্ষণ হিসেবে সংযোজিত হলো ঝুলন্ত এই সেতু। দ্রুত গতিসম্পন্ন জলস্রোতের নদী পাইভা থেকে ১৭৫ মিটার উপরে ঝুলছে এটি।

২৯ এপ্রিল ২০২১: আরোকা সেতু পার হচ্ছেন পর্যটক। ছবি: ভায়োলেতা সান্তোস মোরা/রয়টার্স

সেতুটির ধাতব জালির মধ্য দিয়ে নিচে বয়ে যাওয়া নদী ও আশেপাশের প্রাকৃতিক দৃশ্য স্পষ্ট দেখতে পাবেন পর্যটকরা। নিশ্চিতভাবেই রোমাঞ্চকর অভিজ্ঞতার সৃষ্টি করবে এই যাত্রা।

রোববার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের আগে আরোকার আশেপাশের শহর থেকে মানুষজন এসে সেখানে জড়ো হতে থাকেন। উদ্বোধনের আগেই বৃহস্পতিবার তাদের চলাচলের অনুমতি দেয় কর্তৃপক্ষ।

সেতুটি প্রথম পার হওয়ার সাহস দেখান হুগো জেভিয়ার। তিনি বলেন, 'প্রথমে আমি খানিকটা ভয় পেয়েছিলাম। তবে আমার সেই ভয় বৃথা যায়নি। পুরো বিষয়টি অসাধারণ ছিল। এ রকম অভিজ্ঞতা আমার আগে হয়নি। চরম উত্তেজনা আর আতঙ্কে অ্যাড্রেনালিন রাশের সৃষ্টি হয়েছিল।'

সেতুটিতে হেঁটে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে কথা বলেন রুই ব্রান্দাও। তিনি সবাইকে দারুণ এই অভিজ্ঞতা উপভোগের পরামর্শ দিলেও সেতুতে চলার সময় ভয়ে নিচে তাকাতে পারেননি বলেও মন্তব্য করেন।

'আমি আপনাকে অবশ্যই এখানে ঘুরে যাওয়ার পরামর্শ দিব। এমনকি আপনার যদি আমার মতো উচ্চতাভীতি থাকে, তবু,' বলেন ব্রান্দাও।

সেতুটি নির্মাণ করতে সময় লেগেছে প্রায় দুই বছর। উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্যটকদের আকর্ষণ অর্জন করা সম্ভব হবে বলে মন্তব্য করেন আরোকার মেয়র মার্গারিডা বেলেম। তিনি বলেন, এই অঞ্চলের 'মূল আকর্ষণ' সৃষ্টি করেছে এই সেতু।

নতুন এই স্থাপনার নাম দেওয়া হয়েছে আরোকা ৫১৬।

আরোকা ৫১৬। ছবি: ভায়োলেতা সান্তোস মোরা/রয়টার্স

আরোকার পাইভা নদী কেন্দ্র করে আগে থেকেই পায়ে হেঁটে চলাচলের জন্য আট কিলোমিটার দীর্ঘ কাঠের ট্রেইল রয়েছে। নতুন এই সেতু সেই ট্রেইলকেও অতিক্রম করেছে।

কোভিড-১৯ মহামারির কারণে এই অঞ্চলের অর্থনীতি এখন বিপর্যস্ত। সেতুটিকে কেন্দ্র করে নতুন করে পর্যটন কেন্দ্র জমে উঠলে অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব হবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।

আরোকা ৫১৬। ছবি: ভায়োলেতা সান্তোস মোরা/রয়টার্স

এর আগে বিশ্বের সবচেয়ে দীর্ঘ ঝুলন্ত সেতুর খেতাব ছিল সুইজারল্যান্ডের চার্লস কুনেন সেতুর দখলে। ২০১৭ সালে নির্মিত ৪৯৪ মিটার দীর্ঘ ওই সেতুর সেই রেকর্ড ভেঙে দিল 'আরোকা ৫১৬'।

  • সূত্র: দ্য গার্ডিয়ান

Related Topics

টপ নিউজ

আরোকা ৫১৬ / পর্তুগাল / ঝুলন্ত সেতু / দীর্ঘতম সেতু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • সৌদি ক্রাউন প্রিন্সের সাথে হোয়াইট হাউসের নৈশভোজে ক্রিশ্চিয়ানো রোনালদো
  • ‘এটা বাংলাদেশ নয়’: পর্তুগালে বাংলাদেশকে কটাক্ষ করে বিলবোর্ডে প্রার্থীর নির্বাচনি প্রচারণা
  • রাসেল জায়েদীর হাতে তৈরি কাঠের চশমা যেভাবে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে
  • এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল পর্তুগাল
  • বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু নির্মাণ করবে ইতালি, চূড়ান্ত অনুমোদন

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

The Business Standard
Top

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net

Copyright © 2022 THE BUSINESS STANDARD All rights reserved. Technical Partner: RSI Lab