Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
জ্বালানি সংকট আন্তর্জাতিক, নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিতে হবে: রিজভী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 April, 2026, 01:30 pm
Last modified: 26 April, 2026, 01:34 pm

Related News

  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: জ্বালানি সংকট মোকাবিলায় মোদির পরামর্শ
  • যুদ্ধ ও জ্বালানি সংকট: এশিয়ায় বাড়ছে চীনের প্রভাব
  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 

জ্বালানি সংকট আন্তর্জাতিক, নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিতে হবে: রিজভী

তিনি বলেন, “এ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিতে হবে।”
টিবিএস রিপোর্ট
26 April, 2026, 01:30 pm
Last modified: 26 April, 2026, 01:34 pm
ছবি: টিবিএস

বর্তমান জ্বালানি সংকট বাংলাদেশের নিজস্ব নয়, এটি আন্তর্জাতিক সংকট বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, "এ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিতে হবে।"

আজ রোববার (২৬ এপ্রিল) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নতুন কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

রিজভী বলেন, "১৯৭৫ সালের দুর্ভিক্ষ সবার জানা। পরবর্তী সময়ে সেই দুর্ভিক্ষ মোকাবিলায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তার সেই অবদান আজও আমরা সুফল হিসেবে ভোগ করছি। আমি মনে করি, তারই সুযোগ্য পুত্র বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে যে অঙ্গীকার ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন শুরু করেছেন।"

তিনি বলেন, "জনগণের ভোটে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি ১৬ বছরের দীর্ঘ সংগ্রাম, গুম, খুন ও ক্রসফায়ারের ভয়াবহ সময় পেরিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বে বিএনপি অনেক ত্যাগ স্বীকার করেছে, বহু নেতাকর্মী জীবন দিয়েছেন। সেই আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি।"

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ক্ষমতায় এসে তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছেন। তিনি ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ড চালু করেছেন এবং দিনাজপুরে খাল খনন কার্যক্রম শুরু করেছেন। একের পর এক প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হচ্ছে।

রিজভী বলেন, "বর্তমান জ্বালানি সংকট আন্তর্জাতিক, যা মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব থেকে সৃষ্টি হয়েছে। তবে সরকার ধীরে ধীরে এই সংকট কাটিয়ে উঠছে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিতে হবে। তারেক রহমান যে নবায়নযোগ্য জ্বালানির প্রতিশ্রুতি দিয়েছেন, তা বাস্তবায়ন করা হবে।"

তিনি বলেন, "পাকিস্তানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। বাংলাদেশেও রুফটপ সোলার প্যানেল স্থাপনে কর কমিয়ে জনগণকে উৎসাহিত করতে হবে, যাতে মানুষ নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারে এবং অন্য দেশের ওপর নির্ভরশীলতা কমে।"

তিনি আরও বলেন, "মন্ত্রীদের সর্বদা সতর্ক থাকতে হবে। গত ২৪ ঘণ্টায় ১১ জনের বেশি মানুষ হাম রোগে মারা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, যাতে আর কোনো মৃত্যু না ঘটে।"

Related Topics

টপ নিউজ

রুহুল কবির রিজভী / জ্বালানি সংকট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ফারাক্কা বাঁধের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী
  • ওয়ার্ক ফ্রম হোম শুরু করুন, বিদেশে বিয়ে নয়, সোনা কেনা বন্ধ রাখুন: জ্বালানি সংকট মোকাবিলায় মোদির পরামর্শ
  • যুদ্ধ ও জ্বালানি সংকট: এশিয়ায় বাড়ছে চীনের প্রভাব
  • ইরান যুদ্ধ ও তেল সংকট: এশিয়ায় ‘ভয়াবহ প্রভাব’ নিয়ে উদ্বেগ জাপানি প্রধানমন্ত্রীর
  • জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে 'এনার্জি ট্র্যাপ' শঙ্কা, সমন্বিত নীতির তাগিদ বিশেষজ্ঞদের 

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net