Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 21, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 21, 2026
ওয়ার্নার-স্মিথদের দেশে ফেরানোর দায়িত্ব নেবে না অস্ট্রেলিয়া সরকার

খেলা

টিবিএস ডেস্ক
27 April, 2021, 08:05 pm
Last modified: 27 April, 2021, 08:18 pm

Related News

  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • অস্ট্রেলিয়া চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি ওয়ার্নার
  • হোয়াইটওয়াশ পাকিস্তান, ওয়ার্নারের ঝলমলে বিদায়
  • হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন ফিরে পেলেন ওয়ার্নার
  • বিদায়ী টেস্টের আগে চুরি হলো ওয়ার্নারের ব্যাগি গ্রিন

ওয়ার্নার-স্মিথদের দেশে ফেরানোর দায়িত্ব নেবে না অস্ট্রেলিয়া সরকার

ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এমন অবস্থায় দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন ভারতে আইপিএল খেলা বিদেশি ক্রিকেটাররা। এই অনিশ্চয়তার কারণে আইপিএল ছেড়ে তাড়াহুড়ো করে দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার।
টিবিএস ডেস্ক
27 April, 2021, 08:05 pm
Last modified: 27 April, 2021, 08:18 pm
স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ছবি: সংগৃহীত

ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই হুহু করে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা, প্রাণ হারাচ্ছেন হাজারও মানুষ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের বিভিন্ন প্রদেশে কারিফউ জারি করা হচ্ছে। আকাশপথও বন্ধ করে দেওয়া হচ্ছে।

এমন অবস্থায় দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়ে গেছেন ভারতে আইপিএল খেলা বিদেশি ক্রিকেটাররা। এই অনিশ্চয়তার কারণে আইপিএল ছেড়ে তাড়াহুড়ো করে দেশে ফিরে গেছেন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার অ্যান্ড্রু টাই, অ্যাডাম জ্যাম্পা ও কেন রিচার্ডসন।

অস্ট্রেলিয়ার আরেক ক্রিকেটার ক্রিস লিন খেলছেন মুম্বাই ইন্ডিয়ান্সে। তিনি আইপিএল শেষ করেই দেশে ফিরবেন। সে সময় চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করতে ক্রিকেট অস্ট্রেলিয়াকে অনুরোধ করেছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। কিন্তু তার অনুরোধ রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, ক্রিকেটারদের দেশে ফেরানোর দায়িত্ব তারা নেবে না। দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়ে দিয়েছেন, নিজ নিজ দায়িত্বেই দেশে ফিরতে হবে ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ক্রিস লিন, প্যাট কামিন্সসহ বাকি অস্ট্রেলিয়ার বাকি ক্রিকেটারদের।     

অস্ট্রেলিয়া সরকার আগামী ১৫ মে পর্যন্ত তাদের দেশে ভারত থেকে যেকোনো ফ্লাইটের অবতরণ নিষিদ্ধ করেছে। অস্ট্রেলিয়া থেকেও ভারতে এই কয়েক দিন বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। 

যেকোনো সময় ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমান যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। এ ছাড়া অস্ট্রেলিয়ায় ফিরে লম্বা সময় কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতাও চলে আসতে পারে। এসব কারণেই চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করার অনুরোধ করেছিলেন ক্রিস লিন।

এর কয়েক ঘণ্টা পরই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, ক্রিকেটাররা যেহেতু নিজ দায়িত্ব ভারতে গেছেন। তাদেরকে ফিরতেও হবে নিজ দায়িত্বে। অস্ট্রেলিয়া সরকার এ নিয়ে কোনো ব্যবস্থা নেবে না।

স্কট মরিসন বলেন, 'তারা ভারতে ব্যক্তিগতভাবে ভ্রমণ করেছে। এটা অস্ট্রেলিয়ার সফরের কোনো অংশ ছিল না। তারা নিজেদের দায়িত্বে আছে এবং ফিরবেও নিজেদের দায়িত্বে। আমি নিশ্চিত তাদেরকে নিজস্ব ব্যবস্থায় অস্ট্রেলিয়ায় ফিরে আসতে দেখতে পারব আমরা।'

Related Topics

টপ নিউজ

আইপিএল ২০২১ / ডেভিড ওয়ার্নার / স্টিভ স্মিথ / স্কট মরিসন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি
  • ছবি: ফেসবুক
    আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের
  • ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা
  • ছবি: সংগৃহীত
    টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত
  • ছবি: বাংলাদেশ ব্যাংক
    ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের
  • ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
    নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

Related News

  • ভারতের বিপক্ষে হারের পর ওয়ানডে থেকে অবসরের ঘোষণা স্মিথের
  • অস্ট্রেলিয়া চাইলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও রাজি ওয়ার্নার
  • হোয়াইটওয়াশ পাকিস্তান, ওয়ার্নারের ঝলমলে বিদায়
  • হারিয়ে যাওয়া ব্যাগি গ্রিন ফিরে পেলেন ওয়ার্নার
  • বিদায়ী টেস্টের আগে চুরি হলো ওয়ার্নারের ব্যাগি গ্রিন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রথম ধাপে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন বাড়বে বেশি

2
ছবি: ফেসবুক
অর্থনীতি

আব্দুল মোনেম সুগারকে সচল রাখতে ১০০% মার্জিনে এলসি খোলার সুযোগ দেওয়ার উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের

3
ঢাকা বিমানবন্দরের থার্ড টার্মিনাল। ফাইল ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

ভাঙছে বিমানের একচেটিয়া আধিপত্য, তৃতীয় টার্মিনালে সেবা দিতে নিয়োগ পাবে বৈশ্বিক জায়ান্টরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টাঙ্গাইলে পরিত্যক্ত গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে একই পরিবারের ৪ জন নিহত

5
ছবি: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

ব্যাংকে বিধিবিধান পালনে কঠোর হওয়ার নির্দেশ গভর্নরের

6
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি: সংগৃহীত
খেলা

নেইমার তো বিশ্বকাপে রিমোটলি কাজ করছে: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার রসিকতা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net