Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
পল্লবীতে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল হাতুড়ি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 April, 2026, 10:15 pm
Last modified: 17 April, 2026, 10:17 pm

Related News

  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
  • বিছানাকান্দিতে নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ
  • বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

পল্লবীতে স্কুলশিক্ষিকার মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল হাতুড়ি

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে পল্লবীর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ৮ নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।
টিবিএস রিপোর্ট
17 April, 2026, 10:15 pm
Last modified: 17 April, 2026, 10:17 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবীর একটি সাবলেট বাসা থেকে ফিরোজা খানম জোসনা (৬৫) নামে এক স্কুলশিক্ষিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে এবং মরদেহের পাশ থেকে একটি রক্তাক্ত হাতুড়ি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টার দিকে পল্লবীর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ৮ নম্বর রোডের ২৯ নম্বর বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।

নিহত ফিরোজা খানম জোসনা স্থানীয় হলি ক্রিসেন্ট আইডিয়াল স্কুল নামে একটি কিন্ডারগার্টেনের শিক্ষিকা ছিলেন। তিনি ওই বাসার দ্বিতীয় তলায় সাবলেট হিসেবে একটি কক্ষে একাই থাকতেন। তাঁর পাশের কক্ষে অন্য এক দম্পতি থাকলেও তাঁরা গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে যাওয়ায় ঘটনার সময় ওই শিক্ষিকা বাসায় একাই ছিলেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে বাড়ির দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার ওপর ওই শিক্ষিকার মরদেহ পড়ে থাকতে দেখে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি বলেন, "মরদেহের পাশ থেকে একটি রক্তাক্ত হাতুড়ি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, ওই হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে।"

পুলিশ আরও জানায়, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইতিমধ্যে ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। তবে প্রাথমিকভাবে এই ঘটনার সঙ্গে ওই বাসায় সাবলেট থাকা দম্পতির কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি, কারণ তাঁরা গতকালই গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
Related Topics

টপ নিউজ

মরদেহ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
  • বিছানাকান্দিতে নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ ৫ ঘণ্টা পর উদ্ধার
  • ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ দেশে পাঠানো হয়েছে
  • দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ
  • বাহরাইনে নিহত প্রবাসী গিরিশ চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে, পরিবারের কাছে হস্তান্তর

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net