Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

আন্তর্জাতিক

সিএনএন
11 April, 2026, 11:10 am
Last modified: 11 April, 2026, 11:09 am

Related News

  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • বিশ্বকাপে খেলোয়াড়দের ভিসা দিলেও কর্মকর্তাদের আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ
  • ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

ইরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

সিএনএন
11 April, 2026, 11:10 am
Last modified: 11 April, 2026, 11:09 am
চীনের এইচকিউ-২২এ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। ফাইল ছবি: রয়টার্স

আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। সাম্প্রতিক মার্কিন গোয়েন্দা রিপোর্টে এমনই দাবি করা হয়েছে। বিষয়টির সঙ্গে যুক্ত তিন কর্মকর্তার বরাতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন।

মার্কিন গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়েছে, যুদ্ধবিরতির ফাঁকে বিদেশি অংশীদারদের সাহায্যে নিজেদের অস্ত্রভান্ডার ফের পূর্ণ করার চেষ্টা করছে তেহরান।

সিএনএনের কাছে দুটি সূত্র দাবি করেছে, অস্ত্রের প্রকৃত উৎস গোপন রাখতে সেগুলো সরাসরি পাঠানো হচ্ছে না। তৃতীয় কোনো দেশের মাধ্যমে ঘুরপথে ইরানে এই অস্ত্র পাঠাতে কাজ করছে বেইজিং।

সূত্রের দাবি, ম্যানপ্যাড নামক কাঁধ থেকে ছোড়া যায় এমন অ্যান্টি-মিসাইল ব্যবস্থা ইরানে পাঠাচ্ছে চীন। যুদ্ধে এই অস্ত্রটি নিচু দিয়ে উড়ে যাওয়া মার্কিন সামরিক বিমানগুলোর জন্য বড় বিপদ হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধবিরতি ভেস্তে গেলে এই অস্ত্র ফের আমেরিকার মাথাব্যথার কারণ হতে পারে।

তবে ওয়াশিংটনের চীনা দূতাবাসের একজন মুখপাত্র এই দাবি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, 'যুদ্ধে কোনো পক্ষকেই চীন কখনও অস্ত্র সরবরাহ করেনি। এই তথ্য অসত্য।'

ওই মুখপাত্র আরও বলেন, 'একটি দায়িত্বশীল বৃহৎ রাষ্ট্র হিসেবে চীন সর্বদা নিজের আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালন করে। আমরা আমেরিকার কাছে অনুরোধ করব, তারা যেন ভিত্তিহীন অভিযোগ ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে রটানো এই ধরনের রগরগে প্রচার থেকে বিরত থাকে।' 

এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে চীনা দূতাবাসের একজন করমক্রতা জানিয়েছিলেন, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বেইজিং 'যুদ্ধবিরতি কার্যকর করতে ও সংঘাতের অবসানে' নিরলস কাজ করে চলেছে।

গত সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, গত সপ্তাহে ইরানের আকাশসীমায় গুলি করে নামানো আমেরিকার 'এফ-১৫' যুদ্ধবিমানটিতে 'কাঁধ থেকে ছোড়া যায় এমন হিট-সিকিং' মিসাইল দিয়ে হামলা চালানো হয়েছিল। অন্যদিকে ইরানের দাবি, যুদ্ধবিমানটিকে নামাতে একটি 'নতুন' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। 

সূত্রের দাবি, চীনা কোম্পানিগুলো দীর্ঘদিন ধরেই ইরানের কাছে ডুয়ল-ইউজ প্রযুক্তি বিক্রি করে আসছে, যার সাহায্যে তেহরান নিরন্তর অস্ত্র তৈরি ও নিজেদের নেভিগেশন ব্যবস্থার উন্নতি করে চলেছে। 

গোয়েন্দা রিপোর্ট সম্পর্কে ওয়াকিবহাল একটি সূত্র বলছে, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানকে রক্ষা করতে প্রকাশ্যে এই যুদ্ধে জড়ানোর কোনো কৌশলগত অর্থ চীনের কাছে নেই। তার বদলে বেইজিং নিজেকে ইরানের অকৃত্রিম বন্ধু হিসেবে তুলে ধরতে চাইছে। তেলের জোগানের জন্য চীন অনেকটাই ইরানের ওপর নির্ভরশীল। 

Related Topics

টপ নিউজ

ইরান / ইরান যুদ্ধ / ইরান-চীন / ইরান-যুক্তরাষ্ট্র / চীন / মধ্যপ্রাচ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
    ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

Related News

  • ইরানের অবরুদ্ধ অর্থ দিয়েই উপসাগরীয় মিত্রদের ক্ষতিপূরণ দিতে চায় যুক্তরাষ্ট্র
  • বিশ্বকাপে খেলোয়াড়দের ভিসা দিলেও কর্মকর্তাদের আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র, দাবি ইরানের
  • ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প
  • হামলার পর ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির ঝুঁকি আরও বেড়েছে: আইএইএ
  • ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি

Most Read

1
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

3
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৪৪ ব্যাংকে খেলাপি ঋণ বেড়েছে, তালিকায় ভালো ব্যাংকগুলোও

4
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

5
পুরান দিল্লির একটি জুয়েলারির দোকানিকে ক্রেতার সাথে কথা বলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ভারতের করপোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি! ১৫৯ বিলিয়ন ডলার আয়ের ভুয়া তথ্য

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net