Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে শিক্ষামন্ত্রী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 April, 2026, 02:15 pm
Last modified: 08 April, 2026, 02:59 pm

Related News

  • ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
  • উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • এসএসসি পরীক্ষা ২০২৬: ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুলভ্রান্তি ও প্রাসঙ্গিক কিছু কথা
  • শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার: সংসদে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী জানান, ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে, বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
টিবিএস রিপোর্ট
08 April, 2026, 02:15 pm
Last modified: 08 April, 2026, 02:59 pm
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: ভিডিও থেকে সংগৃহীত

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকার ইতিমধ্যেই এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

৮ এপ্রিল জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান। কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূইয়া লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য শিক্ষা মন্ত্রণালয় কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী বেসরকারি কলেজগুলোর সরকারিকরণ বা জাতীয়করণের কার্যক্রম নিয়মিতভাবে নেওয়া হয়। পরে জাতীয়করণকৃত কলেজের শিক্ষক ও কর্মচারীদের চাকরিসংক্রান্ত শর্তাবলী পর্যালোচনা করে প্রযোজ্য বিধি-নিয়ম অনুসারে তাদের চাকরি জাতীয়করণ করা হয়।

শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকরি জাতীয়করণ একটি দীর্ঘমেয়াদী ও নীতিনির্ধারণী বিষয়। এটি কেবল শিক্ষা মন্ত্রণালয়ের একক এখতিয়ারে নেই; বরং সরকারের আর্থিক সক্ষমতা, বিদ্যমান নীতিমালা এবং জাতীয় বাজেটের সঙ্গে সম্পর্কিত।

বর্তমানে দেশে মোট ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ৫,৯৮,১৯৪ জন শিক্ষক এবং ২,০৬,৬৯৯ জন কর্মচারী কর্মরত আছেন। প্রতিষ্ঠানভিত্তিক তথ্য অনুযায়ী, দেশে ১৮,৫৭৮টি স্কুলে ২,৬৫,৬৭৮ জন শিক্ষক ও ৯৬,৮৯২ জন কর্মচারী আছেন। স্কুল এন্ড কলেজ সংখ্যা ১,৪৯৩টি, যেখানে ৫৯,৭৯৭ জন শিক্ষক ও ২০,৭৮২ জন কর্মচারী রয়েছেন। কলেজ সংখ্যা ২,৭৩৮টি, শিক্ষক ৮৬,৬৪৬ জন এবং কর্মচারী ৩১,৯৫৬ জন। মাদ্রাসা ৯,২৯৩টি, শিক্ষক সংখ্যা ১,৬৪,৩৭১ জন এবং কর্মচারী ৪৫,৫২৪ জন। কারিগরি ও ভোকেশনাল প্রতিষ্ঠান ২,০২৭টি, যেখানে ২২,৫০২ জন শিক্ষক ও ১১,৫৪৫ জন কর্মচারী কাজ করছেন।

দেশের ২৮৩৯ টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই

একই সময়ে শিক্ষামন্ত্রী জানান, দেশে ২,৮৩৯টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই। ভবিষ্যতে বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে, বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা সংক্রান্ত শর্তাদি বিবেচনা সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন লিখিত প্রশ্নে জানতে চেয়েছিলেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় আছে কিনা এবং বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা কত। শিক্ষামন্ত্রী জানালেন, ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুর বিভাগে ৩৭টি, খুলনা বিভাগে ৩৪৯টি, বরিশাল বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ২৬০টি এবং ময়মনসিংহ বিভাগে ২৬৬টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই।

শিক্ষামন্ত্রী বলেন, এই তথ্য দেশের শিক্ষা খাতের বর্তমান অবস্থা স্পষ্টভাবে তুলে ধরে এবং বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ ও গ্রামে প্রাথমিক বিদ্যালয় স্থাপনের নীতিমূলক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Related Topics

টপ নিউজ

শিক্ষামন্ত্রী / আ ন ম এহছানুল হক মিলন / বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান / জাতীয়করণ / নীতিগত সিদ্ধান্ত / গ্রাম / প্রাথমিক বিদ্যালয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • ২০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
  • উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব
  • ভারতে ফিরছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা; শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে যোগ দেবেন বিক্ষোভে
  • এসএসসি পরীক্ষা ২০২৬: ব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুলভ্রান্তি ও প্রাসঙ্গিক কিছু কথা
  • শিক্ষা খাতের বরাদ্দকে জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে: শিক্ষামন্ত্রী

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net