Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
‘ফুটবল বাঁচাতে সুপার লিগের জন্ম’

খেলা

টিবিএস ডেস্ক
20 April, 2021, 01:35 pm
Last modified: 20 April, 2021, 01:57 pm

Related News

  • পেরেজের কাছে এই শতাব্দীতে রিয়ালে আসা সেরা খেলোয়াড় রোনালদো নন!
  • ৬৪ ক্লাব নিয়ে সুপার লিগ আয়োজনের ঘোষণা
  • এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ ভুলে গেছে: ফ্লোরেন্তিনো পেরেজ 
  • সুপার লিগ থেকে সরে দাঁড়ালো ছয় ইংলিশ ক্লাব
  • বার্সা-রিয়ালসহ ১২ ক্লাবকে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

‘ফুটবল বাঁচাতে সুপার লিগের জন্ম’

উয়েফার সতর্ক বার্তায় বিশেষ কাজ হয়নি। উয়েফার হুশিয়ারি শোনার পরই সুপার লিগে খেলার ঘোষণা দিয়েছে ক্লাবগুলো। সুপার লিগ কর্তৃপক্ষও উয়েফার শাসন-বারণ খুব একটা গোনায় নিচ্ছে না।
টিবিএস ডেস্ক
20 April, 2021, 01:35 pm
Last modified: 20 April, 2021, 01:57 pm
ইউরোপিয়ান সুপার লিগের প্রথম চেয়ারম্যান ফ্লোরেন্তিনো পেরেজ। ছবি: সংগৃহীত

কোথায় কোন লিগ চলছে, কারা এগিয়ে গেল; আপাতত সেদিকে তেমন কারও নজর নেই। চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে কী কী পরিবর্তন এলো, তা নিয়েও খুব একটা মাথা ব্যথা নেই ফুটবল ভক্তদের। ফুটবল দুনিয়ায় এখন আলোচনার একটিই বিষয়, ইউরোপিয়ান সুপার লিগ। বিদ্রোহী লিগে ১২টি নামি ক্লাবের অংশ নেওয়া নিয়ে ফুটবল বিশ্বে এখন চরম অস্থিরতা। 

এই লিগকে কোনোভাবেই সমর্থন দেয় না ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এই লিগে অংশ নিলে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাসসহ বাকি ক্লাবগুলোকে সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হবে বলে হুশিয়ারি দিয়ে যাচ্ছে উয়েফা। এমনকি ফুটবলারদেরও জাতীয় দলে নিষিদ্ধ করা হতে পারে। 

যদিও উয়েফার সতর্ক বার্তায় বিশেষ কাজ হয়নি। উয়েফার হুশিয়ারি শোনার পরই সুপার লিগে খেলার ঘোষণা দিয়েছে ক্লাবগুলো। সুপার লিগ কর্তৃপক্ষও উয়েফার শাসন-বারণ খুব একটা গোনায় নিচ্ছে না। সংস্থাটির প্রথম চেয়ারম্যান ও রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ জানিয়েছেন, ফুটবল বাঁচাতেই সুপার লিগ আয়োজন করা হচ্ছে। 

পেরেজ বলেছেন, 'যখনই সুযোগ তৈরি হয়, সেখানে সব সময়ই বিরোধীতা করার মানুষ থাকে। কঠিন এই অবস্থায় ফুটবলকে বাঁচানোর জন্য আমরা এটা করছি।' একটি স্প্যানিশ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন রিয়ালের সাবেক এই সভাপতি। 

ফুটবলের বর্তমান অবস্থা তুলে ধরে পেরেজ আরও বলেন, 'ফুটবলের দর্শক ও টিভিসত্ত্ব প্রতিনিয়তই কমছে। এ নিয়ে অবশ্যই কিছু করার ছিল। আমরা সবাই ধ্বংস হয়ে গেছি। টেলিভিশেনের পরিবর্তন দরকার, যেটার সঙ্গে আমরা মানিয়ে নিতে পারি। তরুণদের ফুটবলের প্রতি আর আগ্রহ নেই। কেন? কারণ নিম্নমানের ফুটবল। তাদের আরও প্ল্যাটফর্ম আছে, যা তাদের মনোযোগ সরিয়ে নিচ্ছে।' 

ক্লাবগুলোর সঙ্গে প্রাথমিকভাবে ২৩ বছরের চুক্তি হয়েছে সুপার লিগের। লিগটিতে অংশ নিতে স্পেন থেকে নাম লিখিয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ইতালি থেকে যোগ দিচ্ছে জুভেন্টাস, এসি মিলান ও ইন্টার মিলান। ইংল্যান্ড থেকে সর্বোচ্চ ৬টি ক্লাব যোগ দিচ্ছে। ক্লাবগুলো হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, চেলসি ও টটেনহ্যাম হটস্পার।

এই ১২ ক্লাবের সঙ্গে আরও তিনটি ক্লাব দ্রুতই যোগ দেবে বলে জানিয়েছে সুপার লিগ কর্তৃপক্ষ। ১৫ ক্লাবের সঙ্গে প্রতি বছর কোয়ালিফাই করে আসা ৫ ক্লাবসহ মোট ২০ দল নিয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আরও দুই শীর্ষ লিগের আয়োজক দেশ জার্মানি ও ফ্রান্সের কোনো ক্লাব এখনও সুপার লিগে নাম লেখায়নি।

Related Topics

টপ নিউজ

ইউরোপিয়ান সুপার লিগ / বিদ্রোহী লিগ / ফ্লোরেন্তিনো পেরেজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • পেরেজের কাছে এই শতাব্দীতে রিয়ালে আসা সেরা খেলোয়াড় রোনালদো নন!
  • ৬৪ ক্লাব নিয়ে সুপার লিগ আয়োজনের ঘোষণা
  • এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ ভুলে গেছে: ফ্লোরেন্তিনো পেরেজ 
  • সুপার লিগ থেকে সরে দাঁড়ালো ছয় ইংলিশ ক্লাব
  • বার্সা-রিয়ালসহ ১২ ক্লাবকে ফিফা সভাপতির কড়া হুঁশিয়ারি

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net