Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 09, 2026
ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা ও অননুমোদিত মজুদ রোধে পুলিশি টহল জোরদারের অনুরোধ বিপিসির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 March, 2026, 06:50 pm
Last modified: 08 March, 2026, 07:09 pm

Related News

  • ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণকাজের তদারকির জন্য পরামর্শক খুঁজছে বিপিসি
  • আনসার ও ভিডিপির যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • দু-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রণালয়

ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা ও অননুমোদিত মজুদ রোধে পুলিশি টহল জোরদারের অনুরোধ বিপিসির

সম্প্রতি জ্বালানি তেলের মজুদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচারের ফলে সৃষ্ট জনমনে আতঙ্ক এবং পাম্পগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিবিএস রিপোর্ট
08 March, 2026, 06:50 pm
Last modified: 08 March, 2026, 07:09 pm
শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি ফিলিং ষ্টেশনে ক্রেতাদের ভিড়। ছবি: টিবিএস

দেশে জ্বালানি তেল বিপণন নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সকল ফিলিং স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করার অনুরোধ জানানো হয়েছে।

সম্প্রতি জ্বালানি তেলের মজুদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচারের ফলে সৃষ্ট জনমনে আতঙ্ক এবং পাম্পগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (৮ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) থেকে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের মজুদ নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় সাধারণ ভোক্তাদের মধ্যে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে ডিলাররাও আগের তুলনায় অনেক বেশি পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।

এছাড়া কিছু অসাধু চক্র ফিলিং স্টেশন থেকে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুদ করার চেষ্টা করছে বলেও খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ সীমিত করায় তেল কিনতে আসা গ্রাহকদের সাথে পাম্পের কর্মচারীদের বাকবিতণ্ডা ও বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটছে। এই ধরণের বিশৃঙ্খলা রোধ এবং ফিলিং স্টেশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয় উপস্থিতি প্রয়োজন।

এমতাবস্থায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ফিলিং স্টেশনের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে দ্রুততম সময়ে পুলিশি টহল জোরদার করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

বিপিসি কর্তৃপক্ষ সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং অতিরিক্ত তেল মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। একইসাথে ডিলারদেরও নিয়মতান্ত্রিকভাবে তেল উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Related Topics

টপ নিউজ

বিপিসি / বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) / ফিলিং স্টেশন / পুলিশি প্রহরা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা
  • নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
    স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়
  • বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
    বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ
  • ইলাস্ট্রেশন/টিবিএস
    বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
    যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
    সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

Related News

  • ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট নির্মাণকাজের তদারকির জন্য পরামর্শক খুঁজছে বিপিসি
  • আনসার ও ভিডিপির যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
  • সাভারে জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও কমেনি গ্রাহকদের দীর্ঘ লাইন
  • তেলের দাম বাড়ার পর ফিলিং স্টেশনে কমেছে লাইনের চাপ, অপেক্ষার সময় কমছে রাজধানীতে
  • দু-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রণালয়

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক; ৫ দিনে তুলে নিয়েছেন ৩,৫০০ কোটি টাকা

2
নাসের এজাজ বিজয়। ছবি: সৌজন্যে
বাংলাদেশ

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও পদ থেকে সরে দাঁড়ালেন নাসের এজাজ বিজয়

3
বাংলাদেশ-ভারত সীমান্তে টহল দিচ্ছেন বিএসএফ সদস্যরা। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের প্রতিবাদে মেঘালয়ে গ্রামবাসীদের বিক্ষোভ

4
ইলাস্ট্রেশন/টিবিএস
অর্থনীতি

বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে

5
মো. মোস্তাকুর রহমান । ছবি: সংগৃহীত
অর্থনীতি

যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের ‘স্টোলেন অ্যাসেট’ জব্দ, শিগগিরই দেশে আনা হবে: গভর্নর

6
সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজি শায়রুল হাসান, এমডি আবেদুর রহমান সিকদার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net