Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

বাংলাদেশ

04 March, 2026, 11:05 am
Last modified: 04 March, 2026, 11:11 am

Related News

  • অন্তর্বর্তী সরকারে 'কিচেন কেবিনেট' ছিল, তবে আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ   
  • আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
  • বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে’, অভিযোগ এনসিপির
  • পরিবেশ এখনো ভালো, তবে অনেকেই অস্ত্রের মজুদ করছে: আসিফ মাহমুদ
  • আ.লীগকে পুনর্বাসন করতে চাইলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব

04 March, 2026, 11:05 am
Last modified: 04 March, 2026, 11:11 am
সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, গত সোমবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকে চিঠি পাঠিয়ে একটি অভিযোগের ভিত্তিতে তাঁর আর্থিক লেনদেনের তথ্য চাওয়া হয়েছে। বিএফআইইউর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গতকাল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংকগুলোকে দেওয়া নির্দেশনায় আসিফ মাহমুদের অ্যাকাউন্ট খোলার ফরম এবং যাবতীয় লেনদেনের বিবরণীসহ প্রয়োজনীয় সব তথ্য আগামী তিন কার্যদিবসের মধ্যে জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে বক্তব্যের জন্য আসিফ মাহমুদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও ফোনে যোগাযোগের চেষ্টা করেছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এর জবাবে তিনি মধ্যরাতে দেওয়া তার একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেন। সেখানে তিনি লিখেছেন, 'আগামীকাল (আজ) আমি ব্যক্তিগতভাবে আমার ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করব। এমনকি পদত্যাগ করার আগেই আমি মন্ত্রিপরিষদ বিভাগে আমার আয় ও সম্পদের বিবরণী জমা দিয়েছিলাম।'

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে যে তিনজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, আসিফ মাহমুদ তাদের একজন। দায়িত্ব পালনকালে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেখভাল করতেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ এবং তার সহকর্মী উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করেন। এর আগে এনসিপির আহ্বায়ক ও বর্তমান সংসদ সদস্য নাহিদ ইসলামও উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

আসিফ মাহমুদ ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. বিল্লাল হোসেন এবং মা রোকসানা বেগম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া ২০২৩ সালে গঠিত ছাত্র সংগঠন 'গণতান্ত্রিক ছাত্র শক্তি'র ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক ছিলেন তিনি।
 

Related Topics

টপ নিউজ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া / ব্যাংক হিসাব তলব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
    নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর
  • ছবি: রয়টার্স
    অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
    সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

Related News

  • অন্তর্বর্তী সরকারে 'কিচেন কেবিনেট' ছিল, তবে আমি সদস্য ছিলাম না: আসিফ মাহমুদ   
  • আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
  • বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চলছে’, অভিযোগ এনসিপির
  • পরিবেশ এখনো ভালো, তবে অনেকেই অস্ত্রের মজুদ করছে: আসিফ মাহমুদ
  • আ.লীগকে পুনর্বাসন করতে চাইলে বিএনপি আবারও বিপদে পড়বে: আসিফ মাহমুদ

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজের খেলাপি ঋণ নিয়ে যা বললেন গভর্নর

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট

5
ফুজেইরাহ তেল শিল্প জোনে ইরানের হামলা, ১৪ আম্রচ ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সব ধরনের হামলা বন্ধ রাখবে—এই শর্তে আমিরাত থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচ্ছে ইরান

6
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net