Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
ইরান যুদ্ধ আরও খারাপের দিকে যেতে পারে, সম্ভাব্য ঝুঁকিগুলো কী?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
03 March, 2026, 07:15 pm
Last modified: 03 March, 2026, 07:24 pm

Related News

  • ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
  • অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবল দল
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা

ইরান যুদ্ধ আরও খারাপের দিকে যেতে পারে, সম্ভাব্য ঝুঁকিগুলো কী?

২০১৯ সালে সৌদি আরামকো–এর স্থাপনায় ড্রোন হামলায় সৌদি আরবের তেল রপ্তানি সাময়িকভাবে অর্ধেকে নেমে এসেছিল। তেমন হামলার পুনরাবৃত্তি হলে জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও সরবরাহ সংকট বাড়তে পারে।
টিবিএস ডেস্ক
03 March, 2026, 07:15 pm
Last modified: 03 March, 2026, 07:24 pm
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি থানার সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত পূর্বাভাসের চেয়ে দ্রুত বিস্তৃত হয়েছে। ইতোমধ্যে লেবানন ও সাইপ্রাস এতে জড়িয়ে পড়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে এবং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোতে বেসামরিক অবকাঠামোতেও আঘাত করেছে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র। খবর বিবিসির। 

তবু পরিস্থিতি আরও অবনতির ঝুঁকি রয়ে গেছে। সম্ভাব্য কয়েকটি দৃশ্যপট:

১) আরও বড় পরিসরে সামরিক অভিযান

যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে ইরানের ওপর আরও বড় আঘাত আসতে পারে। এতে যুদ্ধের তীব্রতা বাড়বে এবং বেসামরিক হতাহতের সংখ্যাও বৃদ্ধি পেতে পারে।

২) লক্ষ্যবস্তু হতে পানি সরবরাহের অবকাঠামো

উপসাগরীয় উপকূলে অবস্থিত লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) প্ল্যান্টগুলো আরব দেশগুলোর জনসংখ্যার পানীয় জলের প্রধান উৎস। এগুলোতে হামলা হলে তা তাৎক্ষণিক মানবিক সংকট তৈরি করতে পারে—বিশেষ করে মধ্যপ্রাচ্যের মতো গ্রীষ্মপ্রধান অঞ্চলে এই আশঙ্কা ব্যাপক। আবুধাবিতে দিনের বেলার তাপমাত্রা ইতোমধ্যেই ৩০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে।

৩) তেল-গ্যাস স্থাপনায় আঘাত

২০১৯ সালে সৌদি আরামকো–এর স্থাপনায় ড্রোন হামলায় সৌদি আরবের তেল রপ্তানি সাময়িকভাবে অর্ধেকে নেমে এসেছিল। তেমন হামলার পুনরাবৃত্তি হলে জ্বালানি বাজারে বড় ধাক্কা লাগতে পারে, বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও সরবরাহ সংকট বাড়তে পারে।

৪) সাইবার হামলার ঢেউ

সরাসরি সামরিক আঘাতের পাশাপাশি সাইবার আক্রমণও বাড়তে পারে—শুধু ইরানের প্রতিবেশী আরব দেশ নয়, যুক্তরাজ্যসহ অন্যান্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামোও এর লক্ষ্য হতে পারে। ইতোমধ্যে যুক্তরাজ্য সরকার কোম্পানিগুলোকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

Related Topics

টপ নিউজ

ইরান যুদ্ধ / বিশ্লেষণ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ২৪ বিলিয়ন ডলারের অবরুদ্ধ সম্পদ ছাড়লেই কেবল চুক্তি সম্ভব: ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি
  • অবশেষে বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রের ভিসা পেল ইরানের ফুটবল দল
  • এখনও মোজতবার সঙ্গে দেখা করার সৌভাগ্য হয়নি, তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই: ট্রাম্প
  • আমি না থাকলে এখন ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প
  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net