Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
বিগত ১৫ বছরে অকার্যকর হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সচল করতে উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 February, 2026, 05:45 pm
Last modified: 19 February, 2026, 05:56 pm

Related News

  • নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: মির্জা ফখরুল
  • এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  
  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াচ্ছে: মির্জা ফখরুল
  • সংবিধান আমাদের অস্তিত্ব, আবেগ এবং শহীদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল  
  • ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বাবলম্বী করতে এসএমই ঋণ ও প্রশিক্ষণের আশ্বাস মির্জা ফখরুলের

বিগত ১৫ বছরে অকার্যকর হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সচল করতে উদ্যোগ নিয়েছে সরকার: ফখরুল

তিনি বলেন, ‘বিগত পনের বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে অকার্যকর করা হয়েছিল, আমাদের প্রথম কাজ হচ্ছে সেগুলোকে পুনরায় সক্রিয় করা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা মানে কেবল প্রশাসনিক কাঠামো ঠিক করা নয়; বরং জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করা। আমরা একটি বিধ্বস্ত অর্থনীতি ও ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থার ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি।’
টিবিএস রিপোর্ট
19 February, 2026, 05:45 pm
Last modified: 19 February, 2026, 05:56 pm
ছবি: টিবিএস

বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেভাবে দুর্বল, অকার্যকর বা আস্থাহীন হয়ে পড়েছিল, সেগুলো পুনরায় সচল ও কার্যকর করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কার্যকর প্রতিষ্ঠানই একটি শক্তিশালী ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনের মূল ভিত্তি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 'বিগত পনের বছরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে অকার্যকর করা হয়েছিল, আমাদের প্রথম কাজ হচ্ছে সেগুলোকে পুনরায় সক্রিয় করা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা মানে কেবল প্রশাসনিক কাঠামো ঠিক করা নয়; বরং জনগণের হারানো আস্থা পুনরুদ্ধার করা। আমরা একটি বিধ্বস্ত অর্থনীতি ও ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থার ওপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি।'

জনগণের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, আমরা জনগণের ট্যাক্সের টাকায় চলি, তাই তাদের কাছে প্রতিটি কাজের জবাবদিহি নিশ্চিত করা আমাদের নৈতিক ও পবিত্র দায়িত্ব। বিভেদ ও ভিন্নমত ভুলে সবাই মিলে একটি 'টিম' হিসেবে কাজ করতে পারলেই একটি সুশাসিত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা সম্ভব হবে।

গ্রামীণ জনপদের উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গ্রামের মানুষের কষ্ট আজ একটি বাস্তব সামাজিক সত্য। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে এই কষ্ট লাঘব করা রাষ্ট্র ও সচেতন নাগরিক সবার দায়িত্ব। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর পরিষ্কার বার্তা হলো—আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতির ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এই মন্ত্রণালয় সরাসরি তৃণমূলের মানুষের সাথে সম্পৃক্ত। নির্বাচনী ইশতেহার ও ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি জনগণের সাথে আমাদের একটি 'সামাজিক চুক্তি'। এই চুক্তি বাস্তবায়নের মাধ্যমে মানুষের জন্য একটি নিরাপদ ও উন্নয়নমুখী পরিবেশ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, ব্যক্তিগত ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করলেই রাষ্ট্রের টেকসই সংস্কার সম্ভব। একটি কল্যাণমুখী ও মানবিক রাষ্ট্র গঠনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সক্রিয় ভূমিকা পরিবর্তনের প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরেন। এসময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।

Related Topics

টপ নিউজ

মির্জা ফখরুল / স্থানীয় সরকার, / পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি/সংরক্ষিত
    বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ
  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
    টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
  • ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
    'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে
  • ছবি: সংগৃহীত
    প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

Related News

  • নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে: মির্জা ফখরুল
  • এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব পর্যায়ে নির্বাচনের লক্ষ্য: মির্জা ফখরুল  
  • প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াচ্ছে: মির্জা ফখরুল
  • সংবিধান আমাদের অস্তিত্ব, আবেগ এবং শহীদের রক্তের সঙ্গে জড়িত: মির্জা ফখরুল  
  • ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বাবলম্বী করতে এসএমই ঋণ ও প্রশিক্ষণের আশ্বাস মির্জা ফখরুলের

Most Read

1
প্রতীকী ছবি/সংরক্ষিত
বাংলাদেশ

বেতন-ভাতায় বরাদ্দ ৮৯,৩৮০ কোটি টাকা, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে নেই বাড়তি বরাদ্দ

2
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি আমদানিতে বড় কর ছাড়, পেট্রল-ডিজেলচালিত গাড়িতে বাড়ছে শুল্ক

3
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

4
টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব
বাংলাদেশ

টেলিটকের সাথে একীভূত হতে চায় বাংলালিংক, বিটিসিএলের সাথে অংশীদারিত্বের প্রস্তাব

5
ইসরায়েলি বাহিনীর হাতে নির্যাতনের শিকার মুহাম্মদ আল-বকরি। ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

'ওরা কুকুর লেলিয়ে দিত': ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ধর্ষণের ভয়াবহ বিবরণ আল জাজিরার নতুন তথ্যচিত্রে

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

প্রাথমিক শিক্ষায় যুক্ত হচ্ছে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net