Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 08, 2026
নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস, তাসনিম জারাসহ যেসব আলোচিত প্রার্থী হেরে গেলেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 February, 2026, 01:35 pm
Last modified: 13 February, 2026, 01:37 pm

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস, তাসনিম জারাসহ যেসব আলোচিত প্রার্থী হেরে গেলেন

বেসরকারি ও চূড়ান্ত ফলাফলে কোথাও বড় ব্যবধান, আবার কোথাও অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন এ আলোচিত প্রার্থীরা।
টিবিএস রিপোর্ট
13 February, 2026, 01:35 pm
Last modified: 13 February, 2026, 01:37 pm
আলোচিত প্রার্থীরা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন আসনে বেশ কয়েকজন আলোচিত প্রার্থী পরাজিত হয়েছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম, মিয়া গোলাম পরওয়ার, তাসনিম জারা এবং মোহাম্মদ শিশির মনির–সহ কয়েকজন প্রার্থী আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত জয় পাননি।

বেসরকারি ও চূড়ান্ত ফলাফলে কোথাও বড় ব্যবধান, আবার কোথাও অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তারা।

নরসিংদী-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মো. গোলাম সারোয়ার শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৪০ ভোট। এ আসনে ধানের শীষ প্রতীকের ড. আবদুল মঈন খান পেয়েছেন ৯২ হাজার ৭৩৯ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পান ৩৬ হাজার ৬৬৯ ভোট।

খুলনা-৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মিয়া গোলাম পরওয়ার ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট পেয়ে পরাজিত হন। সেখানে ধানের শীষ প্রতীকের মোহাম্মদ আলি আসগার পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট।

ঢাকা-১৩ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মামুনুল হক পেয়েছেন ৮৬ হাজার ৬৭ ভোট। বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ পেয়েছেন ৮৮ হাজার ৩৮৭ ভোট; ব্যবধান ২ হাজার ৩২০।

পঞ্চগড়-১ আসনে এনসিপির সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট। ধানের শীষ প্রতীকের নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট; ব্যবধান ৮ হাজার ৩০৪।

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। এখানে ধানের শীষ প্রতীকের হাবিবুর রশিদ ১ লাখ ১১ হাজার ২১২ ভোট পেয়ে জয়ী হন।

ঢাকা-৮ আসনে এনসিপির মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্টাল ভোটসহ মোট ৫৪ হাজার ১২৭ ভোট পান। বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ পান ৫৬ হাজার ৫৫২ ভোট।

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে মাত্র ৩ হাজার ৪২৬ ভোট পেয়ে জামানত হারান। আসনটিতে মোট বৈধ ভোট ছিল ২ লাখ ৪৩ হাজার ৮০২। জামানত রক্ষায় প্রয়োজন ছিল ৩০ হাজার ৪৭৬ ভোট (১২.৫%), কিন্তু তিনি পান মাত্র ১.৪ শতাংশ।

খুলনা-১ আসনে কৃষ্ণ নন্দী ৭০ হাজার ৩৪৬ ভোট পেয়ে ভুমিধ্বস ব্যবধানে পরাজিত হন। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এই প্রার্থী ধর্মীয় পরিচয় ঘিরে প্রচারণার কারণে আলোচনায় ছিলেন। এ আসনে ধানের শীষ প্রতীকের আমীর এজাজ খান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট।

এদিকে সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনিরও পরাজিত হয়েছেন। ১১১ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ৩৯ হাজার ৯৩২ ভোট বেশি পেয়ে জয় লাভ করেন।

Related Topics

টপ নিউজ

নাসীরুদ্দীন পাটওয়ারী / সারজিস আলেম / তাসনিম জারা / আলোচিত প্রার্থী / হেরে গেছেন / ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
    শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা
  • ছবি: এক্স
    ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে
  • সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
    সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
  • ছবি: সংগৃহীত
    ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা
  • প্রতীকী। ছবি: সংগৃহীত
    চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
    উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

Related News

  • ভোটের পর সরকার পল্টি দিয়েছে: নাসীরউদ্দীন পাটওয়ারী
  • জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হলেন হাফিজ উদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল
  • মামলা দিয়ে পাটওয়ারীর মুখ বন্ধ করতে চাইলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে: নাহিদ ইসলাম
  • মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসিরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা, হাজির হতে সমন জারি
  • ১৪ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব জমার নির্দেশ ইসির

Most Read

1
ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতাকে শিগগিরই পরিচালক লোকেশ কানাগারাজের পরিচালনায় নির্মিত একটি চলচ্চিত্রে দেখা যাবে। ছবি: হিন্দুস্তান টাইমস
বিনোদন

শাহরুখ, প্রভাস বা বিজয় নন, এক চলচ্চিত্র থেকে সর্বোচ্চ আয় করেছেন যে ভারতীয় অভিনেতা

2
ছবি: এক্স
আন্তর্জাতিক

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী, দেখা করলেন মোদির সঙ্গে

3
সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়
অর্থনীতি

সরাসরি তহবিল পাবেন না এমপিরা, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ফিফা থেকে বিশ্বকাপের সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি, ব্যয় ৭২.৭০ কোটি টাকা

5
প্রতীকী। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চাচাতো-খালাতো ভাই-বোনদের মধ্যে বিয়ে: সন্তানদের যেসব স্বাস্থ্যঝুঁকি রয়েছে

6
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

উচ্চশিক্ষায় আমূল পরিবর্তনের উদ্যোগ: ৪০% একাডেমিক, ৩০% ব্যবহারিক, ২০% ইন্টার্নশিপের প্রস্তাব

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net