Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
যারা নির্বাচন ব্যাহত করত চাইবে, তাদের ঝুঁকি আছে: র‌্যাবের ডিজি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 February, 2026, 05:30 pm
Last modified: 11 February, 2026, 05:44 pm

Related News

  • র‌্যাবের ক্রসফায়ারের বিষয়ে তথ্য চাওয়া হলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: মহাপরিচালক 
  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • বিএনপির দক্ষিণাঞ্চলের ‘দুর্গ’ পুনরুদ্ধার; ২১ আসনের ১৬টিতেই সরাসরি জয়
  • এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য

যারা নির্বাচন ব্যাহত করত চাইবে, তাদের ঝুঁকি আছে: র‌্যাবের ডিজি

তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা  নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনোরকম হেজিটেট করব না।’
টিবিএস রিপোর্ট
11 February, 2026, 05:30 pm
Last modified: 11 February, 2026, 05:44 pm
ছবি: টিবিএস

যারা নির্বাচন ব্যাহত করত চাইবে, তাদের ঝুঁকি আছে বলে মন্তব্য করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'যারা এবারের নির্বাচন ব্যাহত করতে চাইবে, জাল ভোট দিতে যাবে, ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে তাদের ঝুঁকি আছে।'

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে শেরেবাংলা নগরে রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেশব্যাপী র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। 

এসময় র‌্যাব মহাপরিচালক সাংবাদিকদের বলেন, 'আপনারা প্রশ্ন করতে পারেন নির্বাচনে ঝুঁকি আছে কি না। অবশ্যই ঝুঁকি আছে, কেন থাকবে না। তবে আমি মনে করি, এবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে, যারা নির্বাচনকে ব্যাহত করতে চাইবে, নির্বাচনের জালভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করতে যাবে। এদের বোধ হয় এবার প্রচণ্ড ঝুঁকির মধ্যে পড়তে হবে।'

তিনি বলেন, 'নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা  নাশকতা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে, আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা কোনোরকম হেজিটেট করব না। ঝুঁকি যদি কারও থাকে যারা আইন ভঙ্গ করবে, আইন অমান্য করবে, আইনবিরোধী কাজ করবে, ঝুঁকিটা তাদের। আমাদের কোনো ঝুঁকি নেই। কারণ আমরা আইন অনুযায়ী কাজ করব।'

তিনি আরও বলেন, 'এই নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য, নির্বাচনের সিডিউল ঘোষণার আগ থেকেই আমরা কাজ করে আসছি।'

র‌্যাবের ডিজি বলেন, 'আমরা আমাদের যে ম্যান্ডেটেড কাজ; অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার- এসব কার্যক্রম জোরালো ছিল এবং গত প্রায় দেড়-দুই মাসে আমরা অসংখ্য অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। গতকালও আমরা কুমিল্লা থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করি। আজকেও দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে।'

তিনি বলেন, 'আমাদের লক্ষ্য ছিল নির্বাচনকে সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য যতটুকু দরকার সেভাবে আমরা কাজ করে আসছিলাম।'

তিনি আরও বলেন, 'নির্বাচনপূর্ব সময়টি আমরা ভালোভাবেই সম্পন্ন করেছি, ছোটখাট দুই- একটি ঘটনা ছাড়া। এখন আমাদের লক্ষ্য নির্বাচনপূর্ব বাকি সময়টা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।'

র‌্যাবের ডিজি বলেন, 'নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি তা সম্পন্ন হয়েছে। আমরা এবার স্ট্রাইকিং এবং মোবাইল টিম হিসেবে কাজ করব। দেশে ৬৪ জেলায় এবং মেট্রোপলিটন এলাকায় আমাদের টিম চলে গেছে। গত ৮ তারিখ থেকেই তারা মোতায়ন আছে এবং কাজ করে যাচ্ছে। কালকেও তারা কাজ করবে। আমরা আশা করি কালকের নির্বাচনটি সুন্দর সুষ্ঠভাবে সম্পন্ন হবে কোনোরকম বড় ধরনের গোলযোগ ছাড়াই।'

তিনি বলেন, 'নির্বাচনপরবর্তী আইনশৃঙ্খলা রক্ষার জন্য আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে। আমরা আশা করতে পারি যে নির্বাচনপূর্ব সময়টি যতটুকু আমাদের প্রত্যাশা ছিল, আমি মনে করি তার চেয়ে বেশি ভালোভাবেই শেষ হয়েছে। নির্বাচনের দিনটিও যেভাবে প্রত্যাশা করি তার চেয়ে ভালো হবে বলে আমরা আশা রাখি।'

তিনি আরও বলেন, 'আমরা আশা করব সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই নির্বাচনটি সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হবে।'

নির্বাচনে জঙ্গি হামলার হুমকি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, 'নির্বাচনে জঙ্গি হামলার কোনো থ্রেট নেই। তারপরও আমরা সতর্ক অবস্থায় আছি।'

Related Topics

টপ নিউজ

র‌্যাবের ডিজি / জাতীয় নির্বাচন / কে এম শহিদুর রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • র‌্যাবের ক্রসফায়ারের বিষয়ে তথ্য চাওয়া হলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে: মহাপরিচালক 
  • নির্বাচন পরবর্তী শতাধিক সহিংসতা; যশোরে তিন দিনে আহত দেড় শতাধিক
  • গণভোট ও সংসদ নির্বাচনের ভোটের হারে পার্থক্যের কারণ কী?
  • বিএনপির দক্ষিণাঞ্চলের ‘দুর্গ’ পুনরুদ্ধার; ২১ আসনের ১৬টিতেই সরাসরি জয়
  • এমপি তৈরির ‘আঁতুড়ঘর’: রাউজানের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত তিন সংসদ সদস্য

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net