Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
ভোটকেন্দ্রে দলীয় পোলিং এজেন্ট নিয়োগ: ফলাফল নিয়ে ভোটকেন্দ্র ছাড়ার নির্দেশ বিএনপির

বাংলাদেশ

আকরাম হোসেন
10 February, 2026, 07:10 pm
Last modified: 10 February, 2026, 07:17 pm

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ভোটকেন্দ্রে দলীয় পোলিং এজেন্ট নিয়োগ: ফলাফল নিয়ে ভোটকেন্দ্র ছাড়ার নির্দেশ বিএনপির

প্রতি ভোটকেন্দ্রে একাধিক কক্ষ থাকায় সেগুলো সমন্বয়ের জন্য আলাদা করে কেন্দ্রপ্রধান নিয়োগ করা হয়েছে। কোনো জরুরি প্রয়োজনে কেন্দ্র প্রধানকে সংশ্লিষ্ট টিম ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
আকরাম হোসেন
10 February, 2026, 07:10 pm
Last modified: 10 February, 2026, 07:17 pm
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী দলীয় পোলিং এজেন্টদের নির্বাচন কমিশনের (ইসি) আইন যথাযথভাবে মেনে চলার এবং ভোটের ফলাফল নিয়ে এরপর ভোটকেন্দ্র ছাড়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটি ইতোমধ্যে সারাদেশে ভোটকেন্দ্রে দলীয় পোলিং এজেন্ট নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ দেওয়া শেষ করেছে। 

জানা যায়, প্রতি ভোটকেন্দ্রে একাধিক কক্ষ থাকায় সেগুলো সমন্বয়ের জন্য আলাদা করে কেন্দ্র প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। কোনো জরুরি প্রয়োজনে কেন্দ্র প্রধানকে সংশ্লিষ্ট টিম ও কেন্দ্রীয় দায়িত্বশীলদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্ব পালনে গাফিলতি বা দায়িত্বে অবহেলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি।

এ প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)- বলেন, 'আমাদের পোলিং এজেন্ট চূড়ান্ত করা হয়ে গেছে। নারী ও পুরুষ পোলিং এজেন্টদের ট্রেইনিং দেওয়া হয়েছে। নিয়ম মেনে তাদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।'

সারাদেশে বিএনপির একাধিক প্রার্থী জানান, গত ১৬-১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এবার সুযোগ এসেছে ভোট দেওয়ার। একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হতে যাচ্ছে। বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচন যাতে কেউ বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য বিএনপির প্রতিটি নেতা-কর্মী সজাগ থাকবে। একইসঙ্গে পোলিং এজেন্টদেরও সজাগ থাকতে হবে। কেউ বিশৃঙ্খলা করতে আসলে আমাদের নেতা-কর্মীরা প্রস্তুত থাকবে।

রাজবাড়ী-২ আসনের বিএনপির প্রার্থী মো. হারুন-অর-রশিদ টিবিএসকে বলেন, 'পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া শেষ হয়েছে। এ আসনে ১২০৩ জন পোলিং এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছে৷ ভোটগ্রহণে তারা দায়িত্ব পালন করবেন।'
তিনি আরও বলেন, 'আমাদের পোলিং এজেন্টের আমরা বলছি নিয়ম মেনে দায়িত্ব পালন করতে। নিয়মের ব্যতয় হবে এমন কোনো কাজ করা যাবে না।'

এর আগে, নেতা-কর্মীদের আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, 'ফজরের নামাজ আদায় করে ভোটকেন্দ্রের সামনে দাঁড়াতে হবে। শুধু ভোট দিয়ে চলে আসলেই হবে না। একদম শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভোট শেষ হলে ভোট গুণে হিসাব নিকাশ বুঝে তারপরে বাড়িতে ফিরে আসবেন।'

এর আগে, পোলিং এজেন্ট ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা–১৭ আসনে দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আবদুস সালাম বলেন, 'প্রতি কেন্দ্রে সার্বক্ষণিক থাকতে হবে। কোনো অবস্থাতেই কেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না, যাতে ভোটাররা কেন্দ্রে আসতে নিরুৎসাহিত হন।'

তিনি বলেন, 'পোলিং এজেন্টদের জন্য নির্ধারিত ফর্ম ও বক্স নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোনার সময় নিজের কাছে সংরক্ষিত নম্বরের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এতে কোনো গরমিল হলে সঙ্গে সঙ্গে বোঝা যাবে।'

দায়িত্ব পালনে গাফিলতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'কোনো কেন্দ্র বা থানায় দায়িত্বে অবহেলা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

Related Topics

টপ নিউজ

পোলিং এজেন্ট / বিএনপি / ভোটকেন্দ্র / নির্বাচন কমিশন / তারেক রহমান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা
  • বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার
  • প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হতে পারে মালয়েশিয়ায়
  • ‘অল্প বয়স, এখনো বুদ্ধি পাঁকা হয় নাই’: প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিএনপি নেতাকে শোকজ
  • জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net