Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ভ্যাকসিন নিয়েও কালোবাজারি!

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
29 March, 2021, 03:30 pm
Last modified: 29 March, 2021, 03:40 pm

Related News

  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

ভ্যাকসিন নিয়েও কালোবাজারি!

ইন্টারনেটে অবৈধভাবে বিক্রি হচ্ছে ভ্যাকসিনের জাল সনদ; ভ্যাকসিন গ্রহণ না করেও অনেকে এসব টিকা কার্ড বা সনদ বাগিয়ে নানা সুবিধা নিতে চান।
টিবিএস ডেস্ক
29 March, 2021, 03:30 pm
Last modified: 29 March, 2021, 03:40 pm
প্রতীকি ছবি; গেটি ইমেজস

কথায় বলে, টাকায় বাঘের দুধও নাকি মেলে! আর এ তো নিছক জাল টিকা আর তা গ্রহণের জাল সনদ।  

দীর্ঘ প্রতীক্ষার পর করোনাভাইরাসের ভ্যাকসিন মানুষের হাতে এসে পৌঁছেছে। কিন্তু এখানেও দুর্নীতি আর অসততা জায়গা করে নিতে সময় লাগল না! 

ইন্টারনেটের মাধ্যমে এখন ভ্যাকসিন গ্রহণের জাল সনদ বা কার্ড সুলভ হয়ে উঠেছে। 'ডার্ক ওয়েবে' এসব নকল পণ্য বিক্রয়ের জন্য মিলছে! মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে  এটি বলা হয়েছে। 

ডার্ক ওয়েব ইন্টারনেটের এমন এক অংশ যেখানে সাধারণ সার্চ ইঞ্জিন প্রবেশ করতে পারে না। এটি একধরনের লুকায়িত নেটওয়ার্ক যেখানে প্রবেশ করতে নির্দিষ্ট সফটওয়্যার, কনফিগারেশন বা অনুমোদনের প্রয়োজন হয়। ফলে অপরাধীরা প্রায়শই ক্রেডিট কার্ড নম্বর, ড্রাগস থেকে শুরু করে সাইবার হাতিয়ারের মত অবৈধ উপকরণ লেনদেন করে থাকে। এ তালিকায় এখন যুক্ত হলো করোনাভাইরাস ভ্যাকসিন সংশ্লিষ্ট পণ্য। 

সাইবারসিকিউরিটি সংস্থা চেক পয়েন্ট সফটওয়্যারের নিরাপত্তা গবেষকেরা জানিয়েছেন যে, ডার্ক ওয়েবে অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসনের মতো বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী কোম্পানির ভ্যাকসিনের তালিকার হদিস পেয়েছেন তারা। ডোজপ্রতি কোথাও কোথাও এসব ভ্যাকসিনের দাম ১০০০ ডলার আবার ২০০ ডলারে মিলবে ২০টির মত নকল ভ্যাকসিন সার্টিফিকেট। 

চেক পয়েন্টের একজন মুখপাত্র জানান, ভ্যাকসিনগুলো আসল কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তবে প্যাকেজিং এবং মেডিকেল সার্টিফিকেট দেখে আপাতদৃষ্টিতে 'তাদের বৈধ মনে হয়েছে'। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত তিন মাসে ডার্ক ওয়েবে ভ্যাকসিনের বিজ্ঞাপনের সংখ্যা ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
 
দেদার বিকিকিনি চলছে ভ্যাকসিন সার্টিফিকেট নিয়েও। ভ্যাকসিন গ্রহণ না করেও অনেকে এসব টিকা কার্ড বা  সার্টিফিকেট বাগিয়ে নানা সুবিধা নিতে চান। ডার্ক ওয়েবের বিক্রয়কর্মীদের শুধু নাম এবং যে তারিখের সার্টিফিকেট চান সেটি উল্লেখ করলেই হবে। এক্ষেত্রেও আসল নাকি নকল সেটি খালি চোখে দেখে বোঝার জো নেই বলে জানিয়েছে চেক পয়েন্ট।

জরুরি বিদেশ ভ্রমণ, সীমান্ত পাড়ি, নতুন কর্মক্ষেত্রে যোগ কিংবা এমন কোন কিছু যেখানে টিকা গ্রহণের প্রমাণ দেখাতে হবে-এসব কাজেই মূলত এ সকল নকল পণ্যের চাহিদা রয়েছে। 

যুক্তরাষ্ট্রের টিকা কার্ডের কথাই ধরুন। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) লোগো, সাথে উপরে ডানপাশের কোণায় ঈগলের ছবি-দেখে কে বলবে এটি নকল!  
 
চেক পয়েন্টের মুখপাত্র জানান, তারা ধারণা করছেন প্রতিদিন কয়েক হাজার জাল টিকা কার্ডের লেনদেন চলছে।

তবে কয়েকজন বিশেষজ্ঞ মত দিয়েছেন, ভ্যাকসিন কার্ড এবং ডিজিটাল পাসপোর্টের নকল বাজার গড়ে ওঠা আজকের পরিস্থিতিতে স্বাভাবিক।

এবিআই রিসার্চের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মাইকেলা মেন্টিং বলেন, "সবার টিকা গ্রহণের একই রকম সামর্থ্য নেই। অনেক দেশে এখনো টিকাদান কর্মসূচী ধীর গতিতে চলছে। তাছাড়া অনেক স্থানেই মানুষ দিনের পর দিন কারফিউ এবং লকডাউন দেখে হাঁপিয়ে পড়েছে"। 

"তারা যদি কেবল একটা নকল কার্ড বা সার্টিফিকেট দেখিয়েই এসব বিধিনিষেধের সীমা কাটাতে পারে, তাহলে তারা তো সে সুযোগ নেবেই। ফলে এসব পণ্যের অবৈধ, কালো বাজারও ফুলেফেঁপে উঠবে"।

মার্কিন সরকারী সংস্থাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে তাদের  ভ্যাকসিন কার্ডের ছবি শেয়ার করতে মানা করার পরপরই ডার্ক ওয়েবে ভ্যাকসিন সামগ্রী বিক্রির এই সংবাদ প্রকাশিত হলো। 

  • সূত্র- সিএনএন 

 

Related Topics

টপ নিউজ

ভ্যাকসিন / জালিয়াতি চক্র / জাল সনদ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • নতুন পলিসি ব্রিফের সতর্কবার্তা: টিকাদানের ঘাটতি বাংলাদেশে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ঝুঁকি আরও বাড়াতে পারে 
  • সারাদেশে ৯৫ মিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা সরকারের: তথ্য উপদেষ্টা
  • হাম আক্রান্ত শিশুদের দ্রুত ভ্যাকসিন দেওয়ার নির্দেশ হাইকোর্টের
  • জাল সনদধারী শিক্ষকদের চিহ্নিত করা হচ্ছে: শিক্ষামন্ত্রী

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net