Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 February, 2026, 10:05 pm
Last modified: 02 February, 2026, 10:21 pm

Related News

  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত: আইন উপদেষ্টা
  • সার্বিক পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যাপারে আশাবাদী কমনওয়েলথ পর্যবেক্ষক দল: আসিফ নজরুল
  • নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন না সাবেক স্পিকার: আসিফ নজরুল
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী: আসিফ নজরুল

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের পুরো অফিসটাই যেন হোয়াটসঅ্যাপে। তিনি হোয়াটসঅ্যাপেই কারেকশন করে দেন, আধা ঘণ্টার মধ্যে কাজ হয়ে যায়। অথচ ২৯-৩০ বছর বয়সী সরকারি কর্মকর্তারা হোয়াটসঅ্যাপে অফিশিয়াল যোগাযোগ বা ডকুমেন্টস পাঠাতে অভ্যস্ত নন। তারা ফাইল ছাড়া বোঝেন না।’
টিবিএস রিপোর্ট
02 February, 2026, 10:05 pm
Last modified: 02 February, 2026, 10:21 pm
ছবি: টিবিএস

বাংলাদেশে আমলারা প্রকৃতিগতভাবে সংস্কারবিরোধী বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, 'আমলারা মনে করেন অফিসার হওয়াটাই তাদের জীবনের সবচেয়ে বড় অর্জন, কিন্তু অফিসার হওয়ার পর যে দায়িত্ববোধ ও কর্তব্যবোধ থাকার কথা, সেই চেতনার অভাব রয়েছে।'

সোমবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের লেখা 'বাংলাদেশের সমাজ ও রাজনীতি'- বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমলাতন্ত্রের স্থবিরতার বিষয়ে আসিফ নজরুল বলেন, 'এটা কেন আমি জানি না। এটা ব্যক্তি হিসেবে উনাদের দোষ, নাকি আমাদের সিস্টেমের দোষ; আমি জানি না। আমি চিৎকার-চেঁচামেচি করতাম... উল্টা আমি বকা খেতাম। এমনও হয়েছে যে আমার চোখে পানি চলে আসত যে আপনি এটা কেন করলেন না? এতদিন যাবত ফাইলে সই কেন করলেন না?'

ছবি: টিবিএস

নিজের সরকারি কাজের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি আমলাতন্ত্রের স্থবিরতা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে না পারার বিষয়গুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, 'এমন স্থবির আমলাতন্ত্র নিয়ে দেশ কীভাবে এগোবে, সরকারে কাজ করার পর এই দুশ্চিন্তা আমার সবসময় থাকবে।'

আমলাদের কাজের পদ্ধতির সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাজের গতির তুলনা করেন অধ্যাপক আসিফ নজরুল।

তিনি বলেন, 'প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের পুরো অফিসটাই যেন হোয়াটসঅ্যাপে। তিনি হোয়াটসঅ্যাপেই কারেকশন করে দেন, আধা ঘণ্টার মধ্যে কাজ হয়ে যায়। অথচ ২৯-৩০ বছর বয়সী সরকারি কর্মকর্তারা হোয়াটসঅ্যাপে অফিশিয়াল যোগাযোগ বা ডকুমেন্টস পাঠাতে অভ্যস্ত নন। তারা ফাইল ছাড়া বোঝেন না।'

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, 'আপনারা কেবল কেরানি নন যে ধরাবাঁধা নিয়মে কাজ করবেন। ইউ আর অ্যান অফিসার। অফিসারদের স্বাধীন বিচার-বুদ্ধি ও ক্ষমতা থাকতে হবে। নিয়ত শুদ্ধ থাকলে কাজের স্বার্থে প্রয়োজনে ব্যাক ডেটে (অতীতের তারিখে) মিটিং দেখান, কিন্তু কাজটা তো করতে হবে।'

এসময় প্রশাসনিক কর্মকর্তাদের রাজনৈতিকভাবে ট্যাগ করার সংস্কৃতির কঠোর সমালোচনা করেন পরিবেশ, জলবায়ু ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ছবি: টিবিএস

তিনি বলেন, প্রশাসনে এখন 'এ তো ওদের লোক, ও তো এদের লোক' বলে বিভাজন করা হয়। এই ট্যাগিংয়ের ওপর ভিত্তি করেই প্রমোশন দেওয়া বা আটকানো হয়, যা মেধাবী কর্মকর্তাদের হতাশ করছে।

তিনি আরও বলেন, 'বর্তমানে অতিমাত্রায় দলীয়করণের কারণে আমলাতন্ত্র তার সৃজনশীলতা হারিয়েছে।'

উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করেন,বর্তমান সিস্টেম থেকে আর ফজলুল কবির খান, আলী ইমাম মজুমদার বা আকবর আলি খানের মতো দক্ষ ও সৃজনশীল আমলা তৈরি হওয়া সম্ভব নয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবু সায়ীদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন, অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ প্রমুখ।

Related Topics

টপ নিউজ

আসিফ নজরুল / আইন উপদেষ্টা / সৈয়দা রিজওয়ানা হাসান / আমলা / সংস্কারবিরোধী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • মাইলস্টোন দুর্ঘটনা: ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আমন্ত্রিত: আইন উপদেষ্টা
  • সার্বিক পরিস্থিতিতে সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যাপারে আশাবাদী কমনওয়েলথ পর্যবেক্ষক দল: আসিফ নজরুল
  • নবনির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন না সাবেক স্পিকার: আসিফ নজরুল
  • ভারত-ম্যাচ বয়কট করায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

3
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

4
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

5
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net