Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নাইজেরিয়ার স্ট্রাইকার কিংসলে এখন বাংলাদেশের

খেলা

টিবিএস রিপোর্ট
15 March, 2021, 07:45 pm
Last modified: 15 March, 2021, 07:50 pm

Related News

  • ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অগ্নিপরীক্ষা: আরও কঠিন প্রক্রিয়ায় অনিশ্চয়তায় হাজারো অভিবাসী
  • গত পাঁচ বছরে ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন
  • এস আলমের স্বেচ্ছায় বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগের আদেশ স্থগিত
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • ভারতে জন্ম, তবু ভারতীয় নন: ‘রাষ্ট্রহীন’ এক ব্যক্তির নাগরিকত্বের লড়াই

নাইজেরিয়ার স্ট্রাইকার কিংসলে এখন বাংলাদেশের

বাংলাদেশের নাগরিক হতে ৩১ বছর বয়সী এলিটা কিংসলেকে ত্যাগ স্বীকারও করতে হয়েছে। ২০১১ সাল থেকে বাংলাদেশের ঘরোয়া ফুটবল খেলে আসা এই স্ট্রাইকারকে বাতিল করতে হয়েছে জন্মসূত্রে পাওয়া নাইজেরিয়ার নাগরিকত্ব। 
টিবিএস রিপোর্ট
15 March, 2021, 07:45 pm
Last modified: 15 March, 2021, 07:50 pm
স্ত্রী লিজার সঙ্গে কিংসলে। ছবি: সংগৃহীত

২০১১ সালে বাংলাদেশে এসেছেন এলিটা কিংসলে। নাইজেরিয়ার এই স্ট্রাইকার আরামবাগ, বিজেএমসি ও মুক্তিযোদ্ধার হয়ে খেলে পার করে দিয়েছেন ৯টি বছর। বাংলাদেশ এতোটাই মনে ধরেছে কিংসলের যে, ছয় বছর আগেই সংসার পেতে নিয়েছেন। এবার তার গা থেকে বিদেশি ট্যাগও উঠে গেল। বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন নাইজেরিয়ান এই ফুটবলার। 

৬ বছর আগে বাংলাদেশের মেয়ে লিজাকে বিয়ে করেন কিংসলে। ওই সময়ই বাংলাদেশি নাগরিক হওয়ার আবেদন করেন তিনি। অবশেষে তার আবেদন মঞ্জুর করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে পরিচিত ৩১ বছর বয়সী কিংসলেকে এর জন্য ত্যাগ স্বীকারও করতে হয়েছে। বাংলাদেশের নাগরিক হতে তাকে বাতিল করতে হয়েছে জন্মসূত্রে পাওয়া নাইজেরিয়ার নাগরিকত্ব। 

গত ১৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে চিঠি দিয়ে কিংসলেকে নাগরিকত্বের বিষয়টি নিশ্চিত করা হয়। যুগ্ম সচিব আলী রেজা সিদ্দিকীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, 'বৈবাহিক সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব প্রাপ্তির বিষয়ে আপনার আবেদন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। বাংলাদেশের নাগরিকত্ব প্রাপ্তির জন্য আপনাকে অভিনন্দন।'

নাগরিকত্ব পেয়ে কিংসলেও উচ্ছ্বসিত। তিনি বলেছেন, 'আমি এই দেশকে ভালোবাসি। এ ছাড়া এখানে আমার পরিবার আছে। তাই এই দেশের নাগরিকত্ব নিয়েছি। নাগরিকত্ব পেয়ে আমি খুব খুশি।' কেবল নাগরিকত্বই নয়, দীর্ঘদিন ধরে বাংলাদেশের লিগে খেলে আসা কিংসলের লক্ষ্য এবার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা। 

ফিফার আইন অনুযায়ী অন্য কোনও জাতীয় দলে না খেলা ফুটবলার অন্য দেশে পাঁচ বছর খেলার পর নাগরিকত্ব পেলে সে দেশের জাতীয় দলে খেলার অনুমতি পেতে পারেন। কিংসলের খেলা নিয়ে সমস্যা দেখছেন না জাতীয় দলের কোচ জেমি ডে। 

ইংলিশ এই কোচ বলেছেন, 'জাতীয় দলে খেলার জন্য যোগ্য যে কেউ থাকবে আমার বিবেচনায়। তার (কিংসলে) যদি সব যোগ্যতা থাকে তাহলে কেন নয়। তাকে লিগে আগে পারফরম্যান্স করতে হবে। লিগের পারফরম্যান্স দেখেই আমি দলে ডাকব।'

Related Topics

টপ নিউজ

এলিটা কিংসলে / ফুটবলার / নাগরিকত্ব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অগ্নিপরীক্ষা: আরও কঠিন প্রক্রিয়ায় অনিশ্চয়তায় হাজারো অভিবাসী
  • গত পাঁচ বছরে ৯ লাখ ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন
  • এস আলমের স্বেচ্ছায় বাংলাদেশি নাগরিকত্ব ত্যাগের আদেশ স্থগিত
  • বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো
  • ভারতে জন্ম, তবু ভারতীয় নন: ‘রাষ্ট্রহীন’ এক ব্যক্তির নাগরিকত্বের লড়াই

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net