Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
রুবেল-শরিফুলের ব্যতিক্রমী আলাপন

খেলা

টিবিএস রিপোর্ট
14 March, 2021, 07:05 pm
Last modified: 14 March, 2021, 07:14 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল
  • শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি
  • রক্তপাত বন্ধের আহ্বান হৃদয়-শরিফুলের
  • শরিফুলকে বোলিংই দিলো না ক্যান্ডি ফ্যালকন্স
  • ‘খুব ভালো, স্বাধীনতা দেন’- অধিনায়ক শান্তকে নিয়ে শরিফুল

রুবেল-শরিফুলের ব্যতিক্রমী আলাপন

মাঠের এক পাশে বসে রুবেল হোসেন ও শরিফুল ইসলাম। বিসিবির পাঠানো ভিডিও দেখে মনে হতে পারে বাংলাদেশের দুই পেসার অনুশীলনের ফাঁকে গল্প করছেন। প্রশ্ন পাল্টা প্রশ্ন দেখে অবশ্য কিছুক্ষণ পরই বোঝা যাবে, এটা গল্প নয়। এদিন রুবেল-শরিফুল একে অপরের সাক্ষাৎকার নিয়েছেন।
টিবিএস রিপোর্ট
14 March, 2021, 07:05 pm
Last modified: 14 March, 2021, 07:14 pm

পাহাড়ের কোলঘেষে সবুজ গালিচা। নিউজিল্যান্ডের কুইন্সটাউনের এই নয়নাভিরাম মাঠেই অনুশীলন চলছে বাংলাদেশ দলের। এই মাঠের এক পাশে বসে রুবেল হোসেন ও শরিফুল ইসলাম। বিসিবির পাঠানো ভিডিও দেখে মনে হতে পারে বাংলাদেশের দুই পেসার অনুশীলনের ফাঁকে গল্প করছেন। প্রশ্ন পাল্টা প্রশ্ন দেখে অবশ্য কিছুক্ষণ পরই বোঝা যাবে, এটা গল্প নয়। এদিন রুবেল-শরিফুল একে অপরের সাক্ষাৎকার নিয়েছেন। আলোচনা করেছেন সিরিজের বিভিন্ন দিক নিয়ে। তাদের সেই আলোচনা তুলে ধরা হলো। 

শরিফুল ইসলাম: নিউজিল্যান্ডে কেমন লাগছে?

রুবেল হোসেন: নিউজিল্যান্ডে তো এর আগেও অনেক এসেছি। নিউজিল্যান্ডের কন্ডিশনে বোলিং করতে ভালো লাগারই কথা। এখানকার উইকেট সুন্দর থাকে, স্পোর্টিং থাকে। ব্যাটসম্যানদের জন্য সুবিধা থাকে। কিন্তু বোলাররা যদি ভালো জায়গায় বল করতে পারে পরিকল্পনা অনুযায়ী, আমার কাছে মনে হয় বোলারদের জন্যও ভালো হবে। 

শরিফুল: আমার কাছে মনে হয় আপনি বাংলাদেশের সফলতম পেসারদের একজন। নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচে জেতানোর অভিজ্ঞতা আপনার আছে। দর্শকরা আপনার কাছে অনেক কিছু আশা করে। আপনি কতটুকু চেষ্টা করছেন নিজের সেরাটা দেওয়ার?

রুবেল: অবশ্যই, কারণ আমি সব সময়ই চেষ্টা করি। সামনে আমি যদি সুযোগ পাই আমি আমার শতভাগ দেব। আমি আমার ভালো স্মৃতিগুলো, কীভাবে নিউজিল্যান্ডের সঙ্গে ভালো খেলেছিলাম, চেষ্টা করব নিজের মাথায় নেওয়ার জন্য। দলের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়নটা খুব ভালোভাবে করতে হবে। এটাই আর কী। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। 

শরিফুল: নিউজিল্যান্ডে এসে বাংলাদেশ কোনো ম্যাচ জেতিনি। এবার কি সেই রেকর্ডটা ভাঙতে পারব? আপনার কতটুকু আত্মবিশ্বাস?

রুবেল: ইনশাআল্লাহ, অবশ্যই। কারণ আমরা যে দল আছি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সেই সামর্থ্য আছে। আমরা যদি সবাই পরিকল্পনা অনুযায়ী উইকেটে গিয়ে সুন্দরভাবে মানিয়ে নিতে পারি, ভালো হবে। দলের তো অবশ্যই একটা পরিকল্পনা থাকে। আমরা সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারি, নিউজিল্যান্ডের সঙ্গে ভালো কিছু হবে।

কুইন্সটাউনে অনুশীলনে মাহমুদউল্লাহ-হাসান মাহমুদরা। ছবি: বিসিবি

রুবেল: অনুশীলন কেমন চলছে?

শরিফুল: আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলছে। 

রুবেল: নিউজিল্যান্ডের উইকেট কেমন মনে হচ্ছে? তোমার তো প্রথম সফর।

শরিফুল: উইকেট অনেক ভালো মনে হচ্ছে। স্পোর্টিং উইকেট। বাইরে বল দিলে ব্যাটসম্যান মারবে। শুধু লাইন ও লেংন্থ ঠিক করে বল করতে হবে।

রুবেল: তোমার প্রস্তুতি কেমন নিচ্ছো? নিজেদের কন্ডিশনে নিউজিল্যান্ড অনেক শক্তিশালী দল, তো তোমার প্রস্তুতি কেমন?

শরিফুল: প্রস্তুতি ভালোই আছে আল্লাহর রহমতে। ওদের দেশে, ওদের সব জানা, তো ওদের সাথে খেলা একটু কঠিনই হবে। চেষ্টা করব নিজের পরিকল্পনায় থাকার। 

রুবেল: তোমার স্টক ডেলিভারি কোনটা? সেটায় মনোযোগ দিচ্ছো?

শরিফুল: হ্যাঁ, স্টক বলে মনোযোগ দিচ্ছি। আমার শক্তিশালী ডেলিভারি স্টাম্প টু স্টাম্প, সাথে হালকা সুইং।

রুবেল: ঠিক আছে, তোমার জন্য শুভ কামনা। 

Related Topics

টপ নিউজ

রুবেল হোসেন / শরিফুল ইসলাম / বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • ছবি: রয়টার্স
    ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ
  • ছবি: সংগৃহীত
    রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’
  • ফাইল ছবি: টিবিএস
    নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

Related News

  • ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দল ঘোষণা, ফিরলেন শরিফুল
  • শরিফুলের একাদশে না থাকার কারণ জানাল বিসিবি
  • রক্তপাত বন্ধের আহ্বান হৃদয়-শরিফুলের
  • শরিফুলকে বোলিংই দিলো না ক্যান্ডি ফ্যালকন্স
  • ‘খুব ভালো, স্বাধীনতা দেন’- অধিনায়ক শান্তকে নিয়ে শরিফুল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

3
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

4
ছবি: রয়টার্স
বাংলাদেশ

ওয়েফার ফ্যাব্রিকেশন বাদ, সেমিকন্ডাক্টর খাতে আগে ডিজাইনে অবস্থান দৃঢ় করার পথে হাঁটছে বাংলাদেশ

5
ছবি: সংগৃহীত
খেলা

রোনালদোকে ঘিরে পর্তুগাল শিবিরে ‘শুরু হতে পারে গৃহযুদ্ধ’

6
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, ১২ সদস্যের সাপোর্ট টিম গঠন

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net