Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নকশা আটকে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 December, 2025, 06:35 pm
Last modified: 24 December, 2025, 06:43 pm

Related News

  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

নকশা আটকে ৫০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, ‘নকশা অনুমোদন পাওয়ার পরও কেন তা আবেদনকারীকে দেওয়া হয়নি, প্রাথমিক তদন্তে আমরা এ বিষয়ে গাফিলতি ও হয়রানির প্রমাণ পেয়েছি। নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, বিভিন্ন ধাপে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করা হয়েছে। ঘুষের সুনির্দিষ্ট অভিযোগটি আমরা তদন্ত করে দেখব এবং কমিশনের নির্দেশানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
টিবিএস রিপোর্ট
24 December, 2025, 06:35 pm
Last modified: 24 December, 2025, 06:43 pm
ছবি: টিবিএস

ভবনের নকশা অনুমোদন ও ছাড়পত্র আটকে রেখে প্রায় ৫০ লাখ টাকা ঘুষ দাবি এবং গ্রাহককে চরম হয়রানির অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৪ ডিসেম্বর) পরিচালিত এই অভিযানে নথিপত্র আটকে রেখে হয়রানির প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানিয়েছে দুদক।

দুদক জানায়, হাসান মুরাদ নামের এক ব্যক্তি ২০২৩ সালে তার ভবনের ভূমি ছাড়পত্র ও নকশা অনুমোদনের জন্য আবেদন করেন। তিনি ২০২৩ সালের মে মাসে ভূমি ছাড়পত্র এবং ২০২৪ সালের মে মাসে নকশার চূড়ান্ত অনুমোদন পান। কিন্তু অনুমোদন হওয়ার পরও সংশ্লিষ্ট কর্মকর্তারা ছাড়পত্র জারি না করে দিনের পর দিন কালক্ষেপণ করতে থাকেন।

অভিযোগকারীর দাবি, ডিলিং অ্যাসিস্ট্যান্ট আলমগীর তালুকদার এবং সেকশন অফিসারসহ সংশ্লিষ্টরা ফাইল আটকে রেখে বিভিন্ন সময়ে প্রায় ৫০ লাখ টাকা ঘুষ লেনদেন করেছেন। এ ঘটনায় অথরাইজড অফিসার মোহাম্মদ হাসান ও সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াস আক্তারের নামও উঠে এসেছে।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক সায়েদ আলম বলেন, 'নকশা অনুমোদন পাওয়ার পরও কেন তা আবেদনকারীকে দেওয়া হয়নি, প্রাথমিক তদন্তে আমরা এ বিষয়ে গাফিলতি ও হয়রানির প্রমাণ পেয়েছি। নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, বিভিন্ন ধাপে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করা হয়েছে। ঘুষের সুনির্দিষ্ট অভিযোগটি আমরা তদন্ত করে দেখব এবং কমিশনের নির্দেশানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

এ বিষয়ে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম বলেন, 'দুদকের এই অভিযান রুটিন কাজের অংশ। আমরা তাদের সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করছি।'

ফাইল আটকে রাখার কারণ ব্যাখ্যা করে তিনি দাবি করেন, 'অভিযোগকারী নকশা হাতে পাওয়ার আগেই ভবন নির্মাণ কাজ শুরু করেছিলেন, যার ফলে ইমারত নির্মাণ কমিটি নকশাটি ডেলিভারি না দিয়ে আটকে রেখেছিল। তবে নকশা দিতে কেন দেরি হলো এবং এর পেছনে কোনো অবৈধ লেনদেন আছে কি না, তা দুদক তদন্ত করছে।'

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আমরা সিডিএ-তে স্বচ্ছতা ফেরাতে কাজ করছি। কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।'

Related Topics

টপ নিউজ

দুদক / ঘুষ / সিডিএ / অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • প্রতীকী ছবি: টিবিএস
    মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • আ.লীগের মতো বর্তমান সরকারও দুদককে শক্তিশালী করার ব্যাপারে আন্তরিক নয়: রুমিন ফারহানা
  • দুবাইয়ে সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেপ্তার
  • অবৈধ সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের মামলায় স্থায়ী জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর 
  • যশোরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান, ভাঙা হলো আ.লীগের কার্যালয়সহ শতাধিক স্থাপনা
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আয়কর নথি জব্দের নির্দেশ

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

4
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

5
প্রতীকী ছবি: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেল না মনোরেল? চট্টগ্রামের জন্য কোনোটিই বাস্তবসম্মত নয়, বলছেন বিশেষজ্ঞরা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net