Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
ঘূর্ণিঝড়ের শেষে কক্সবাজারের সৈকতে ফিরেছে প্রাণ

বাংলাদেশ

কক্সবাজার প্রতিনিধি
10 November, 2019, 04:15 pm
Last modified: 10 November, 2019, 04:52 pm

Related News

  • বাবার স্মৃতি বিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

ঘূর্ণিঝড়ের শেষে কক্সবাজারের সৈকতে ফিরেছে প্রাণ

বৃষ্টিপাত উপেক্ষা করে উদ্দীপনা নিয়ে সৈকতে গোসলে মত্ত হচ্ছেন সব বয়সী পর্যটকরা
কক্সবাজার প্রতিনিধি
10 November, 2019, 04:15 pm
Last modified: 10 November, 2019, 04:52 pm
বৃষ্টিপাত উপেক্ষা করে উদ্দীপনা নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে মত্ত হচ্ছেন সব বয়সী পর্যটকরা। ছবি: সায়ীদ আলমগীর/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ খুলনা-বাগেরহাট-পিরোজপুরসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে এলাকায় আঘাত হানার পর দূর্বল হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। তবে এখনো উত্তাল রয়েছে সাগর। 

কক্সবাজারে ভোর থেকে ঝলমলে রোদ থাকলেও দুপুর গড়াতেই বৃষ্টিপাত শুরু হয়েছে। থেমে থেমে হওয়া বৃষ্টি স্থবির করে তুলেছে জনজীবন। কিন্তু বৃষ্টিপাত উপেক্ষা করে উদ্দীপনা নিয়ে সৈকতে গোসলে মত্ত হচ্ছেন সব বয়সী পর্যটকরা। ঢেউয়ের তোড়ে অনেকে গা এলিয়ে দিচ্ছেন অশান্ত সমুদ্রের শীতল জলে।

তবে স্রোতের টানে ভেসে গিয়ে আনন্দটি দূর্যোগে যেনো পরিণত না হয়, বিপদের সেই ঝুঁকি এড়াতে হুশিয়ারি করছেন লাইফগার্ড কর্মীরা।

অন্যদিকে সেন্ট মার্টিন দ্বীপে আটকা পড়া পর্যটকরাও নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ। 

সমুদ্রে গোসলরত পর্যটকদের সতর্ক করছেন লাইফগার্ড কর্মীরা। ছবি: সায়ীদ আলমগীর/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

কক্সবাজারে এখনো তিন নম্বর সংকেত বলবৎ রয়েছে। আগামীকাল সংকেত কমলে টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যাবে বলে জানিয়েছেন কেয়ারি সিন্দাবাদ ও কেয়ারি ক্রুজ এন্ড ডাইয়িং এর ব্যবস্থাপক শাহ আলম।

কক্সবাজার সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করা সী সেইফ লাইফগার্ড’র সুপারভাইজার মো. ওসমান গনি জানান, ঘূর্ণিঝড় বুলবলের প্রভাবে শনিবার সকাল থেকে বৃষ্টির পাশাপাশি সাগর প্রচন্ড রকম উত্তাল ছিল। টানা তিনদিনের ছুটিতে বেড়াতে আসা সিংহভাগ পর্যটক হোটেল রুমে, লবিতে বসে সময় কাটালেও তরুণ বয়সী কিছু পর্যটক তখনো সাগরে নেমেছিল। কিন্তু ঘূর্ণিঝড় খুলনা এলাকায় অতিক্রম করার তথ্য জানার পর রোববার ভোর থেকেই সববয়সী পর্যটক সৈকতে নেমেছে। যে যার মতো গোসল, হৈ হল্লুড় করে আনন্দ করছেন।

তিনি আরো জানান, ঘুর্ণিঝড়টি অতিক্রমের পর নিম্নচাপে পরিণত হলেও সাগর স্বাভাবিকের চেয়ে উত্তাল রয়েছে। এরই মাঝে সৈকতে সব বয়সী পর্যটকরা গোসলে নামায় ভেসে যাবার শঙ্কা আছে। পর্যটকদের বিপদাপন্ন পরিস্থিতি এড়াতে লাইফগার্ডকর্মীরা সতর্ক নজর রেখে চলেছে। যারা একটু বিপদ সীমা অতিক্রম করছেন তাদের কাছে গিয়ে নিরাপদ দুরত্বে নিয়ে আসা হচ্ছে।

ঢাকা থেকে স্বপরিবারে আসা বেক্সিমকো মিডিয়া লিমিটেডের ফাইনান্স বিভাগের কর্মকর্তা সাজ্জাদুল হক বলেন, শনিবারটা দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রুমেই বন্দি থাকতে হয়েছে। ঘুর্ণিঝড়ের আতংক কেটে যাওয়ায় সকাল থেকেই সবাই মিলে সৈকতে আনন্দ করেছি। ভোর থেকে ঝলমলে রোদ থাকলেও দুপুর গড়াতেই আবারো বৃষ্টিপাত একটু ভোগাচ্ছে।

বৃষ্টিপাত উপেক্ষা করে উদ্দীপনা নিয়ে সৈকতে বেড়াতে এসেছেন সব বয়সী পর্যটকরা। ছবি: সায়ীদ আলমগীর/ দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দূর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর একটু উত্তাল রয়েছে। বৃষ্টিপাত অব্যহত থাকতে পারে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেছেন, বুলবুলের ক্ষয়ক্ষতি থেকে সৃষ্টিকর্তা কক্সবাজারবাসীকে রক্ষা করেছেন। যেকোন ধরণের দুর্যোগ এড়াতে প্রস্তুতি ছিল আমাদের। ৮ উপজেলায় ৫৩৮টি সাইক্লোন শেল্টার ও বহুতল ভবনের শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে রাখা হয়েছিল। স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বাড়ায় মহেশখালী, কুতুবদিয়াসহ উপকূলের নিচু এলাকায় কিছুটা পাব্লিত হয়েছে বলে খবর পাচ্ছি। সংশ্লিষ্ট ইউএনওদের এসব বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া আছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন বলেন, জেলার আইন-শৃংখলার নির্বিঘ্ন রাখতে বিশেষ নজর রেখে মাঠে রয়েছে আইনশৃংখলা বাহিনী। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি পর্যটন এলাকাতেও আমাদের দৃষ্টি রয়েছে।

Related Topics

টপ নিউজ

কক্সবাজার / পর্যটন / কক্সবাজার সমুদ্র সৈকত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু
  • ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
    বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

Related News

  • বাবার স্মৃতি বিজড়িত কক্সবাজারের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের সহিংসতা মামলায় সাবেক সংসদ সদস্য বদির জামিন স্থগিত
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • ঈদের ছুটিতে পর্যটকের ঢলে মুখর কক্সবাজার সমুদ্রসৈকত  
  • যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুই চুক্তিতে ২৭০ কোটি ডলারে বিক্রি হচ্ছে ধুঁকতে থাকা ‘পিৎজা হাট’

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল, অর্ধেকের বেশি অর্থায়ন ইতোমধ্যেই নিশ্চিত

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

6
ম্যাচের ৭৬ মিনিটে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক আদায় করে নিলেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত
খেলা

বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিকেই সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসালেন মেসি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net