Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 16, 2026
নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ফলে তাৎক্ষণিক রাজনৈতিক অনিশ্চয়তা কমে এসেছে: ডিসিসিআই সভাপতি  

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 December, 2025, 06:55 pm
Last modified: 11 December, 2025, 07:20 pm

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার
  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ফলে তাৎক্ষণিক রাজনৈতিক অনিশ্চয়তা কমে এসেছে: ডিসিসিআই সভাপতি  

তাসকীন আহমেদ বলেন, 'রাজনৈতিক পরিস্থিতির এই স্বচ্ছতা ব্যবসায়ীদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে, বিনিয়োগকারীদের প্রকৃত আস্থা এখন নির্ভর করছে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলার শান্তিপূর্ণ পরিস্থিতির ওপর।'
টিবিএস রিপোর্ট
11 December, 2025, 06:55 pm
Last modified: 11 December, 2025, 07:20 pm
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ৷ ছবি: সংগৃহীত

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার ফলে তাৎক্ষণিক রাজনৈতিক অনিশ্চয়তা অনেকটাই কমে এসেছে বলে মনে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ৷ 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

তাসকীন আহমেদ বলেন, 'রাজনৈতিক পরিস্থিতির এই স্বচ্ছতা ব্যবসায়ীদের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে সহায়ক ভূমিকা পালন করবে। তবে, বিনিয়োগকারীদের প্রকৃত আস্থা এখন নির্ভর করছে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলার শান্তিপূর্ণ পরিস্থিতির ওপর।'

প্রশাসনের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশার কথা তুলে ধরে ডিসিসিআই সভাপতি বলেন, 'প্রশাসনের কাছে আমাদের প্রধান প্রত্যাশা হলো, পণ্য সরবরাহ ব্যবস্থা সচল রাখতে কঠোর আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজনকে অগ্রাধিকার দেওয়া।'

বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, প্রশাসনকে অবশ্যই শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে ব্যাংক, কাস্টমস ও বন্দরের মতো জরুরি অর্থনৈতিক সেবা খাতগুলো যেন কোনো রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, তার নিশ্চয়তা দিতে হবে। একই সঙ্গে, নির্বাচনকালীন সময়ে শান্তি বজায় রাখার বিষয়ে সব রাজনৈতিক দলের পক্ষ থেকে আশ্বাসের বিষয়টিও নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

অর্থনীতির স্বার্থে সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে তাসকীন আহমেদ বলেন, 'অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন অপরিহার্য। এটি সরকারকে বৈধতা দেয়, যা দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করে। এছাড়া বিশ্ববাজারে বাংলাদেশের আস্থা ধরে রাখা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে (এফডিআই) আকর্ষণ এবং একটি অনুমানযোগ্য ও টেকসই অর্থনৈতিক নীতি নিশ্চিত করার জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

Related Topics

টপ নিউজ

ডিসিসিআই সভাপতি / নির্বাচন / আইনশৃঙ্খলা পরিস্থিতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • ভারতের অন্যতম সফল নারী রাজনীতিবিদ যেভাবে নিজের দলের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন
  • দেশের আইনশৃঙ্খলার চরম অবনতিতে সংসদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ রুমিন ফারহানার
  • সরকারের ১০০ দিনে সারাদেশে ৬০৫ হত্যাকাণ্ড: টিআইবি
  • নির্বাচনের আগে অনলাইন অপপ্রচারের ৭৪ শতাংশই ছিল রাজনৈতিক ও লিঙ্গবৈষম্যমূলক: ইউএনডিপি
  • পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে কী ভাবছে বাংলাদেশের দলগুলো

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net