Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 December, 2025, 10:45 pm
Last modified: 09 December, 2025, 11:00 pm

Related News

  • ব্রিটিশ আমলে শুরু যার, এখনো সগৌরবে টিকে আছে ঢাকার সেই কল্যাণী আলতা!
  • 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো
  • সূচিকর্ম ভালোবাসতেন বলে বিদ্রুপ পিছু ছাড়ত না, এখন তার হাত ধরেই এগিয়ে যাচ্ছে নকশিকাঁথা
  • একান্নবর্তী রান্নাঘর: চুলার ধোঁয়ায় সম্পর্কের উষ্ণতা, খাবারের চেয়ে যা ছিল বেশি কিছু
  • কিউ জি সামদানীই কি ঢাকার প্রথম পেট্রোল পাম্প?  

ইউনেস্কোর ‘অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের’ স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প

বাংলাদেশের তাঁতিদের কঠোর পরিশ্রমে উৎপাদিত টাঙ্গাইল শাড়ি সুন্দর ও সূক্ষ্ম কারুকার্যের জন্য পরিচিত এবং আন্তর্জাতিক স্তরে সম্মান অর্জন করেছে।
টিবিএস রিপোর্ট
09 December, 2025, 10:45 pm
Last modified: 09 December, 2025, 11:00 pm
টাঙ্গাইল শাড়ি। ছবি: সংগৃহীত

বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' (ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ) তালিকায় স্থান পেয়েছে। 

আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা-ইউনেস্কো তাদের ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়, যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।

দীর্ঘদিন ধরে বাঙালির নন্দনচর্চা, ঐতিহ্য ও সামাজিক বুননে বিশেষ স্থান দখল করে থাকা টাঙ্গাইলের শাড়ি তার সূক্ষ্ম, দীপ্তিময় নকশা ও অপূর্ব কারুকাজের জন্য বিশ্বে পরিচিত। 

প্রধান উপদেষ্টার কার্যালয়ের আনুষ্ঠানিক ফেসবুক পেইজের এক পোস্টে বলা হয়েছে, এই অর্জনকে আমরা বাংলাদেশের সকল তাঁতি ও নারীদের প্রতি উৎসর্গ করছি। আমাদের তাঁতিদের অক্লান্ত পরিশ্রম, সৃজনশীলতা ও প্রজন্ম থেকে প্রজন্মে লালিত কারিগরি দক্ষতার ফসল হিসেবে এ শিল্প আন্তর্জাতিক মর্যাদা পেল।

সরকার জানিয়েছে, এ অর্জন দেশের সব তাঁতি ও বাংলাদেশের নারীদের প্রতি নিবেদিত—যাদের পরিশ্রম, রুচি ও সাংস্কৃতিক চর্চা টাঙ্গাইলের শাড়িকে দেশ-বিদেশে এক অনন্য ব্র্যান্ডে পরিণত করেছে।

ইউনেস্কোর এ স্বীকৃতি শুধু জাতীয় গৌরবই বাড়ায় না, বরং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে। দুই শতাব্দীরও বেশি সময় ধরে যে তাঁতশিল্প টিকে আছে, তা আজকের এ আন্তর্জাতিক স্বীকৃতির মাধ্যমে নতুন করে মূল্যায়িত হলো। এটি টাঙ্গাইলের তাঁতিদের নিষ্ঠা, কারিগরি উৎকর্ষ এবং ঐতিহ্য ধরে রাখার সংগ্রামের প্রতি এক বিরাট সম্মান।

Related Topics

টপ নিউজ

টাঙ্গাইল শাড়ি / বুননশিল্প / ইউনেস্কোর স্বীকৃতি / ঐতিহ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ব্রিটিশ আমলে শুরু যার, এখনো সগৌরবে টিকে আছে ঢাকার সেই কল্যাণী আলতা!
  • 'মঙ্গল শোভাযাত্রা' নতুন নামে স্বীকৃতি পেতে অনুমোদনের প্রয়োজন হবে: ইউনেস্কো
  • সূচিকর্ম ভালোবাসতেন বলে বিদ্রুপ পিছু ছাড়ত না, এখন তার হাত ধরেই এগিয়ে যাচ্ছে নকশিকাঁথা
  • একান্নবর্তী রান্নাঘর: চুলার ধোঁয়ায় সম্পর্কের উষ্ণতা, খাবারের চেয়ে যা ছিল বেশি কিছু
  • কিউ জি সামদানীই কি ঢাকার প্রথম পেট্রোল পাম্প?  

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net