Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
দুই বছরের মধ্যেই জাতীয় দলে আকবর-তানভিররা!

খেলা

টিবিএস রিপোর্ট
06 March, 2021, 06:35 pm
Last modified: 06 March, 2021, 06:39 pm

Related News

  • ১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 
  • বিসিবিতে যোগ্য সংগঠকের দাবিতে সাবেক পরিচালকের সঙ্গে সোচ্চার নান্নু-বাশারও
  • রোমাঞ্চকর জয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র বিসিবি এএচপির
  • নান্নু-বাশার বাদ, নতুন প্রধান নির্বাচক লিপু
  • এশিয়া কাপের আগে ফিটনেস পরীক্ষার চ্যালেঞ্জে ক্রিকেটাররা

দুই বছরের মধ্যেই জাতীয় দলে আকবর-তানভিররা!

হাই পারফরম্যান্সের বর্তমান দলটিতে আছেন বাংলাদেশের বিশ্বজয়ী যুব দলের বেশ কয়েকজন ক্রিকেটার। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ভালো করা ও জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারও খেলছেন এইচপির হয়ে।
টিবিএস রিপোর্ট
06 March, 2021, 06:35 pm
Last modified: 06 March, 2021, 06:39 pm
যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিরুদ্ধে মাঠে নামার পর সতীর্থদের সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। ছবি: আইসিসি।

জাতীয় দলের ক্রিকেটার তৈরির মঞ্চ হিসেবে ধরা হয় হাই পারফরম্যান্স ইউনিটকে (এচপি)। জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের পরিচর্যার মঞ্চও এই হাই পারফরম্যান্স দল। ক্রিকেটার তুলে আনার এই কার্যক্রমের প্রতি গত কয়েক বছর ধরে বিশেষ গুরুত্ব দিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

হাই পারফরম্যান্সের বর্তমান দলটিতে আছেন বাংলাদেশের বিশ্বজয়ী যুব দলের বেশ কয়েকজন ক্রিকেটার। পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ভালো করা ও জাতীয় দলের কয়েকজনও খেলছেন এইচপির হয়ে। এইচপিতে থাকা ক্রিকেটারদের এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যেন আগামী দুই-এক বছরের মধ্যে তাদের জাতীয় দলের জন্য বিবেচনা করা যায়।

মোহামেডান ক্লাবের নির্বাচনে ভোট দিতে গিয়ে শনিবার সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, 'আমরা একটা চারদিনের ম্যাচ খেলেছি ওদের নিয়ে। গত এক বছর আমরা এইচপির ক্যাম্প, ম্যাচ আয়োজন সেভাবে করতে পারিনি। খুবই অল্প সময়ের মধ্যে দলটা তৈরি করা হয়েছে। চারদিনের ম্যাচে ওরা বেশ ভালো ক্রিকেট খেলেছে।'

'খুব ভালো কিছু পারফর্মার আমরা ওখানে পেয়েছি। আমাদের এইচপির কার্যক্রম হলো আগামী দিনের জন্য খেলোয়াড় তৈরি করা। সে হিসেবেই আমরা এগিয়ে যাচ্ছি। আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে। লাল বলের খেলা শেষ, এখন সাদা বলের খেলা। এখান থেকে আমরা কিছু খেলোয়াড়কে এমনভাবে তৈরি করছি, যেন এক থেকে দুই বছরের মধ্যে জাতীয় দলের জন্য বিবেচিত হতে পারে।' যোগ করেন প্রধান নির্বাচক।

বাংলাদেশের হাই পারফরম্যান্স দলের বিপক্ষে সিরিজ খেলতে গত মাসে বাংলাদেশে আসে আয়ারল্যান্ড 'এ' (আয়ারল্যান্ড ওলভস) দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌদুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত চারদিনের একমাত্র ম্যাচে আইরিশদের ইনিংস ও ২৩ রানে হারায় সাইফ হাসানের দল। এরপর ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল দুই দলের। কিন্তু প্রথম ওয়ানডে চলাকালীন আয়ারল্যান্ডের এক ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

পাঁচ ম্যাচ সিরিজের পরের দুটি ওয়ানডেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা ফিরবে দুই দল। বাকি দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। মিরপুরে দুটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ এইচপি ও আয়ারল্যান্ড 'এ' দল। 

এইচপি দল নিয়ে কথা বলার সময় জাতীয় দলের নিউজিল্যান্ড সফর নিয়েও প্রধান নির্বাচককে প্রশ্ন করা হয়। নিউজিল্যান্ড সফর কঠিন হবে জেনেও দলের ভালো করার ব্যাপারে আশাবাদী মিনহাজুল আবেদীন, 'নিউজিল্যান্ডের কন্ডিশন অনেক কঠিন, এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। নিউজিল্যান্ডে ভালো ক্রিকেট খেলা খুবই কঠিন। তবে সবাই যদি সেরাটা দিতে পারে আমরা আশাবাদী।'

Related Topics

টপ নিউজ

হাই পারফরম্যান্স দল / মিনহাজুল আবেদীন নান্নু / জাতীয় দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ১১ বছর পর কোয়াবের নেতৃত্বে পরিবর্তন 
  • বিসিবিতে যোগ্য সংগঠকের দাবিতে সাবেক পরিচালকের সঙ্গে সোচ্চার নান্নু-বাশারও
  • রোমাঞ্চকর জয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র বিসিবি এএচপির
  • নান্নু-বাশার বাদ, নতুন প্রধান নির্বাচক লিপু
  • এশিয়া কাপের আগে ফিটনেস পরীক্ষার চ্যালেঞ্জে ক্রিকেটাররা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net