Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 13, 2026
সরকারের প্রতি বাণিজ্যিক কর হ্রাসের তাগিদ দিলেন বিদেশি বিনিয়োগকারীরা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট 
03 March, 2021, 07:55 pm
Last modified: 03 March, 2021, 08:03 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 

সরকারের প্রতি বাণিজ্যিক কর হ্রাসের তাগিদ দিলেন বিদেশি বিনিয়োগকারীরা

পাশাপাশি কোম্পানির প্রচারনা ব্যয়ের ক্ষেত্রে দশমিক ৫ শতাংশ নির্ধারণ করে দেয়া, রয়্যালিটি ও টেকনিক্যাল ফি বাবদ- ব্যয় সীমা কমিয়ে দেওয়া-সহ আয়কর আইনের একগুচ্ছ বিষয়ে সংশোধনী দাবি করা হয়
টিবিএস রিপোর্ট 
03 March, 2021, 07:55 pm
Last modified: 03 March, 2021, 08:03 pm

বাংলাদেশে কর্পোরেট করহার বেশি উল্লেখ করে- তা ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসার প্রস্তাব দিয়েছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন- ফরেন ইনভেস্টর'স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি- এফআইসিসিআই।  

পাশাপাশি কোম্পানির প্রচার ব্যয়ের ক্ষেত্রে দশমিক ৫ শতাংশ নির্ধারণ করে দেয়া, রয়্যালিটি ও টেকনিক্যাল ফি বাবদ ব্যয় সীমা কমিয়ে দেয়াসহ আয়কর আইনের একগুচ্ছ বিষয়ে সংশোধনী চেয়েছে সংগঠনটি।

গত মঙ্গলবার রাজধানীতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সঙ্গে এক প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরেন এফআইসিসিআই প্রেসিডেন্ট ও বার্জার পেইন্টসের ম্যানেজিং ডিরেক্টর রুপালী চৌধুরী। ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রণয়নের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে এনবিআর।

এনবিআর সম্মেলন কক্ষে ওই সভায় রুপালী চৌধুরী মূল্য সংযোজন কর (ভ্যাট), আয়কর এবং শুল্ক খাতে আলাদা আলাদা সংশোধনী প্রস্তাব তুলে ধরেন।

রুপালী চৌধুরী বলেন, আমার মাধ্যমে দুটি বিদেশী কোম্পানির বিনিয়োগ বাংলাদেশে এসেছে। ওই একই কোম্পানি ভারতেও বিনিয়োগ করেছে। ভারতে পরিচালনা ও কর বাবদ ব্যয় আমাদের চেয়ে অনেক কম। ফলে আমাদের জন্য ব্যবসা করা কঠিন হয়ে পড়ছে।

বিদেশী কোম্পানিগুলো সবই কমপ্লায়েন্স উল্লেখ করে নিয়মিত করদাতাদের বাণিজ্যিক করহার কমানোর প্রস্তাব করেন তিনি।

রুপালি চৌধুরী বলেন, গত বছর তালিকা বহির্ভূত কোম্পানির করহার ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৩৩ শতাংশ করা হয়েছে। এবার তালিকাভুক্ত কোম্পানির জন্য- তা ২ শতাংশ কমানো উচিত।

বর্তমানে আটটি ক্যাটাগরির কোম্পানির কাছ থেকে ২৫ থেকে সর্বোচ্চ ৪৫ শতাংশ পর্যন্ত কর্পোরেট কর আদায় করা হয়।

বাংলাদেশে কর্পোরেট করহার প্রতিযোগী দেশগুলোর তুলনায় বেশি। ভারতে যা ৩০ শতাংশ ও শ্রীলঙ্কায় ২৮ শতাংশ। আফগানিস্তানে ও ভিয়েতনামে ২০ শতাংশ। এছাড়া, মিয়ানমার ও ইন্দোনেশিয়ায় ২৫ শতাংশ, মালয়েশিয়ায় ২৪ শতাংশ, সিঙ্গাপুরে ১৭ শতাংশ বাণিজ্যিক কর বিদ্যমান রয়েছে।

গত বাজেটে কোম্পানির প্রমোশনাল ব্যয়ের ক্ষেত্রে মোট টার্নওভারের দশমিক ৫ শতাংশ পর্যন্ত করমুক্ত রাখা হয়। রয়্যালিটি ও টেকনিক্যাল এক্সপেন্সের ক্ষেত্রেও একই বিধান যোগ করে এনবিআর। উৎপাদন খাতের কোম্পানিগুলোর বাজার গবেষণা ও প্রচারণায় অনেক খরচ করতে হয় উল্লেখ এর সীমা বাড়ানোর প্রস্তাব করেন রূপালী চৌধুরী।

এফআইসিসিআই এর উল্লেখযোগ্য প্রস্তাবগুলো হচ্ছে- ভিত্তিমূল্যের পরিবর্তে লেনদেন মূল্যের ওপর করারোপ করা এবং কাঁচামাল আমাদানির ক্ষেত্রে অগ্রীম কর তিন শতাংশে নামিয়ে আনা। এছাড়া, এক অনুমোদনে দেশের যেকোনো বন্দর দিয়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয় সংগঠনটির পক্ষ থেকে।

ডিজিটাল লেনদেন বাড়ালে কর আহরণ বাড়বে উল্লেখ করে, নগদ অর্থ লেনদেনের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণের প্রস্তাব করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও নাসির এজাজ বিজয়।

ব্যাংকে ক্যাশ ডিপোজিট একটি নির্দিষ্ট সংখ্যার বেশি হলে তার ওপর করারোপের প্রস্তাবও দেন তিনি।

এসব প্রস্তাব বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। তবে দেশের অর্থনীতিকে স্বাভাবিক রাখতে কর আদায় বাড়ানোর মাধ্যমেই ব্যবসায়ীদের সুযোগ সৃষ্টি করে দেয়ার কথা বলেন তিনি।

আবু হেনা রহমতুল মুনিম বলেন, করোনার আক্রমনের পর আমাদের ধারণা হলো- ব্যক্তিখাতে বিনিয়োগ হবে না। অর্থনীতিকে সচল রাখতে সরকারি বিনিয়োগ বাড়াতে হবে। মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে। এজন্য কর আহরণও বাড়াতে হবে।

তিনি বলেন, আপনারা চাইছেন ব্যবসা করতে, আর আমরা চাই কর আহরণ করতে। দুটির মধ্যে সমন্বয় করেই আপনাদের সুবিধা দিতে হবে। 

Related Topics

টপ নিউজ

বাণিজ্যিক কর / এনবিআর / বিদেশি বিনিয়োগকারী / এফআইসিসিআই

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
    আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের
  • ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
  • তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
    চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ
  • ছবি: সিএনপি
    আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প
  • দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
    উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড
  • ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
    ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 

Most Read

1
খরার কবলে চীনের জিয়াংসি প্রদেশ। পোয়াং হ্রদের উপনদী গান নদীর শুকিয়ে যাওয়া তলদেশজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ফাটল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ‘গডজিলা’ এল নিনো; দ্রুত ‘ভয়াবহ পরিস্থিতির’ আশঙ্কা বিজ্ঞানীদের

2
ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক

3
তাপানুলি ওরাংওটাং। ছবি: নেচার পিকচার লাইব্রেরি/অ্যালামি
আন্তর্জাতিক

চার দিনের বৃষ্টিতেই নির্মূল হয়ে গেছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ওরাংওটাংদের ৭ শতাংশ

4
ছবি: সিএনপি
আন্তর্জাতিক

আজ রাতে ইরানে ‘কঠিন আঘাত’ হানব, খারগ দ্বীপ ও অন্যান্য তেল অবকাঠামোর নিয়ন্ত্রণ নেব: ট্রাম্প

5
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে উত্তেজনা সৃষ্টির দায়ে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

6
ইরানের রাজধানী তেহরানে ট্রাম্প ও হরমুজ প্রণালি সংবলিত বিলবোর্ডের সামনে ইরানের পতাকা হাতে দাঁড়ানো এক ব্যক্তি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ট্রাম্প যে ইরান চুক্তিতে সই করতে প্রস্তুত, তাতে কী আছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net