Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
October 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, OCTOBER 14, 2026
চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি, অপেক্ষা ছাড়াই ভিড়ছে জাহাজ

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
24 November, 2025, 09:35 pm
Last modified: 24 November, 2025, 09:47 pm

Related News

  • এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
  • চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১১ দিন: কনটেইনারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪৮ ডলার
  • চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • এনসিটির দায়িত্বে ডিপি ওয়ার্ল্ড: চট্টগ্রাম বন্দরে যেসব পরিবর্তনের আশা করা হচ্ছে

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে গতি, অপেক্ষা ছাড়াই ভিড়ছে জাহাজ

বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১০ মাসে চট্টগ্রাম বন্দরে ২৮ লাখ ৪৯ হাজার ৫৪২ টিইইউস (টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার, ১ কোটি ১৫ লাখ মেট্রিক টন কার্গো এবং ৩ হাজার ৫৫২টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 November, 2025, 09:35 pm
Last modified: 24 November, 2025, 09:47 pm
চট্টগ্রাম বন্দর। ছবি: মিনহাজ উদ্দিন/ টিবিএস

চট্টগ্রাম বন্দর চলতি বছর কার্গো, কনটেইনার ও জাহাজ হ্যান্ডলিংয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সঙ্গে বন্দরের কর্মদক্ষতা বাড়ায় বহিঃনোঙরে জাহাজের অপেক্ষয়ার সময় কমে শূন্যের কোঠায় নেমে এসেছে।

আজ সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের প্রথম ১০ মাসে চট্টগ্রাম বন্দরে ২৮ লাখ ৪৯ হাজার ৫৪২ টিইইউস (টোয়েন্টি ফুট ইকুইভ্যালেন্ট ইউনিট) কনটেইনার, ১ কোটি ১৫ লাখ মেট্রিক টন কার্গো এবং ৩ হাজার ৫৫২টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় কনটেইনার হ্যান্ডলিংয়ে ৪ দশমিক ৮৭ শতাংশ, কার্গো হ্যান্ডলিংয়ে ১২ দশমিক ৬৪ শতাংশ এবং জাহাজ হ্যান্ডলিংয়ে ১০ দশমিক ৯৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সংখ্যার হিসাবে, গত বছরের তুলনায় এ বছর ১ লাখ ৩২ হাজার ৩২৮ টিইইউস কনটেইনার, ১২ লাখ ৯০ হাজার মেট্রিক টন কার্গো এবং ৩৫১টি জাহাজ বেশি হ্যান্ডলিং হয়েছে।

চলতি অর্থবছরেও (২০২৫-২৬) এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত চার মাসে বন্দরে ১২ লাখ ১৩ হাজার ৮০৫ টিইইউস কনটেইনার, ৪৫ লাখ ২০ হাজার মেট্রিক টন কার্গো এবং ১ হাজার ৪২২টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। গত অর্থবছরের একই সময়ের তুলনায় কনটেইনারে ১০ দশমিক ১৫ শতাংশ, কার্গোতে ১৫ দশমিক ৭৬ শতাংশ এবং জাহাজে ১১ শতাংশ প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছে।

চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড পরিচালিত নিউ মুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) কার্যক্রমেও উল্লেখযোগ্য গতিশীলতা দেখা গেছে। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে এনসিটিতে ৪ লাখ ৬৮ হাজার ৮৭১ টিইইউস কনটেইনার এবং ২৫৩টি জাহাজ হ্যান্ডলিং হয়েছে। যা আগের বছরের একই সময়ের তুলনায় কনটেইনার হ্যান্ডলিংয়ে ১৫ দশমিক ৫ শতাংশ এবং জাহাজ হ্যান্ডলিংয়ে ১৯ দশমিক ৩৫ শতাংশ বেশি।

বহিঃনোঙরে 'জিরো ওয়েটিং টাইম' 

বন্দরের পরিচালন দক্ষতায় উন্নতির ফলে জাহাজের অপেক্ষার সময় উল্লেখযোগ্য হারে কমেছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত সেপ্টেম্বরে ৯ দিন, অক্টোবরে ১৮ দিন এবং নভেম্বরে ১৯ দিন বহিঃনোঙরে জাহাজের অপেক্ষমাণ সময় ছিল শূন্য। অর্থাৎ, বন্দরে পৌঁছামাত্রই জাহাজগুলো বার্থিং বা জেটিতে ভিড়ার সুযোগ পাচ্ছে।

দ্রুত বার্থিংয়ের ফলে আমদানীকারক ও রপ্তানিকারকদের 'লিড টাইম' কমে এসেছে। আমদানীকারকরা দ্রুত পণ্য খালাস করতে পারছেন এবং রফতানিকারকরা নির্ধারিত সময়ে কনটেইনার জাহাজে তুলে দিতে পারছেন। বন্দর কর্তৃপক্ষের মতে, এই দক্ষতা শেষ পর্যন্ত ভোক্তাপর্যায়ে পণ্যের দাম কমাতে সহায়তা করছে এবং আন্তর্জাতিক বাজারে দেশের রপ্তানি সক্ষমতা বাড়াচ্ছে।

অগ্রগতির নেপথ্যে

বন্দর কর্তৃপক্ষ এই প্রবৃদ্ধির পেছনে নতুন কার্গো হ্যান্ডলিং ইক্যুইপমেন্ট সংযোজন, ইয়ার্ডের ধারণক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং বন্দর কর্মকর্তা-কর্মচারী ও ব্যবহারকারীদের সম্মিলিত প্রচেষ্টাকে কারণ হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি বৈশ্বিক শিপিং কোম্পানি মায়েরস্ক লাইনের একটি প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ করে। তারা এনসিটি ও অন্যান্য টার্মিনালে জাহাজের অপেক্ষার সময় কমে যাওয়া এবং উন্নত কর্মদক্ষতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এসব অর্জন আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রাম বন্দরের ভাবমূর্তি আরও সুদৃঢ় করেছে এবং ভবিষ্যতে আরও দক্ষ বন্দর ব্যবস্থাপনার পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / এনসিটি / কনটেইনার / কার্গো / জাহাজ / আমদানি-রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: রয়টার্স
    সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি
  • ‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
    উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি
  • সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
    যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস
  • ছবি: সংগৃহীত
    ‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য
  • শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
    রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর
  • পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
    ‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

Related News

  • এনসিটি ইজারা চুক্তি বাতিলের দাবিতে অনশনে চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা
  • চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে গড়ে সময় লাগছে ১১ দিন: কনটেইনারপ্রতি বাড়তি গুনতে হচ্ছে ৪৮ ডলার
  • চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ
  • এনসিটির দায়িত্বে ডিপি ওয়ার্ল্ড: চট্টগ্রাম বন্দরে যেসব পরিবর্তনের আশা করা হচ্ছে

Most Read

1
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে চীন ও তুরস্কের কোম্পানি, আলোচনায় এক্সনমবিল-বিপি

2
‘ঔপনিবেশিকতা মুক্তকরণ, মুক্তি, শান্তি ও সম্প্রদায় গঠনের জন্য ভাষা ও ভাষাবিজ্ঞান —ফিলিস্তিন ও ইসরায়েলের নদী থেকে সমুদ্র এবং হাইতির পর্বতমালা ও তার বাইরে’- বিষয়ে পড়াতে চেয়েছিলেন এমআইটির ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মিশেল দেগ্রাফ। ছবি: নিউইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

উপনিবেশবাদ নিয়ে কোর্স চালুর প্রস্তাব দেওয়ার পর অধ্যাপককে আর ক্লাস নিতে দিচ্ছে না এমআইটি

3
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের ভেতরে হুইলচেয়ারে বসে থাকা মুহাম্মদ ইউনূসের কাছে কয়েকজন এগিয়ে গিয়ে তাকে লক্ষ্য করে স্লোগান দিচ্ছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে হেনস্তার শিকার মুহাম্মদ ইউনূস

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর চুয়েটে ফিরবেন না’— শর্তে ৩০ ঘণ্টা অবরুদ্ধের পর ক্যাম্পাস ছাড়লেন নতুন উপাচার্য

5
শরণার্থী ও অভিবাসন আন্দোলনবিষয়ক গবেষণা ইউনিটের (আরএমএমআরইউ) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: টিবিএস
বাংলাদেশ

রেমিট্যান্স পাঠালে প্রবাসী কার্ডধারীরা ৩ শতাংশ প্রণোদনা পাবেন: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

6
পোষা কুকুর কাইকে চাপা দেয় টয়োটা ফরচুনা মডেলের গাড়িটি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘কাই আমার সন্তান’: গাড়িচাপায় পোষা কুকুরের মৃত্যুতে বিচার চান মালিক; গাড়ি শনাক্ত, চালক কে জানে না পুলিশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net