Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
অর্থবছরের প্রথম চার মাসে ভারতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৫ শতাংশ কমেছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 November, 2025, 10:50 am
Last modified: 17 November, 2025, 10:54 am

Related News

  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • শুল্ক পরিবর্তনের সুবিধা নিতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্রে চীনের হারানো পোশাক বাজার দখল করছে ভিয়েতনাম-কম্বোডিয়া
  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা

অর্থবছরের প্রথম চার মাসে ভারতে বাংলাদেশের পোশাক রপ্তানি ৫ শতাংশ কমেছে

এই সময়ে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে ২৬.৫৮ কোটি ডলারের তৈরি পোশাক, যা আগের বছরে ছিল ২৭.৯৯ কোটি ডলার।
টিবিএস রিপোর্ট
17 November, 2025, 10:50 am
Last modified: 17 November, 2025, 10:54 am
তৈরি পোশাক কারখানায় কর্মরত নারী। ছবি: টিবিএস

প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক মতানৈক্যের মধ্যেই ভারতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের রপ্তানি কমছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম চার মাস—জুলাই থেকে অক্টোবর—বাংলাদেশের ভারতমুখী পোশাক রপ্তানি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.২৬ শতাংশ কমেছে।

এই সময়ে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে ২৬.৫৮ কোটি ডলারের তৈরি পোশাক, যা আগের বছর ছিল ২৭.৯৯ কোটি ডলার।

রপ্তানিকারকরা বলছেন, দুই দেশের মধ্যে চলমান রাজনৈতিক টানাপোড়েনই ভারতে রপ্তানি কমার অন্যতম কারণ।

বাংলাদেশ নিতওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "ভারতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমার প্রধান কারণ দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন।"

তিনি আরও বলেন, "গ্লোবাল বাজারও এখন খুব ভালো নেই।"

কেবল ভারত নয়, বাংলাদেশের উদীয়মান বা নন-ট্র্যাডিশনাল হিসেবে পরিচিত ১৬টি দেশ ও অঞ্চলে গত চার মাসে সম্মিলিত রপ্তানি কমেছে প্রায় ২.৭০ শতাংশ।

নন-ট্র্যাডিশনাল বাজারগুলোর মধ্যে অস্ট্রেলিয়া, কোরিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, রাশিয়া ও তুরস্কে রপ্তানি কমেছে।

তবে ব্রাজিল, চীন, জাপান, মালয়েশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে রপ্তানি বেড়েছে।

একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার। জুলাই–অক্টোবর সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি বেড়েছে ৫ শতাংশের বেশি। এই সময়ে বাংলাদেশ সেখানে রপ্তানি করেছে ২.৫৯ বিলিয়ন ডলারের পণ্য, যা আগের বছর ছিল ২.৪৬ বিলিয়ন ডলার।

তৈরি পোশাকের দ্বিতীয় বৃহৎ বাজার যুক্তরাজ্যে রপ্তানি বেড়েছে ২.৭২ শতাংশ, আর কানাডায় বৃদ্ধি হয়েছে ১১ শতাংশ।

তবে সবচেয়ে বড় সমষ্টিগত বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) গত চার মাসে রপ্তানি বেড়েছে মাত্র ০.৪৮ শতাংশ। এর মধ্যে জার্মানি, ফ্রান্স, ইতালির মতো বড় বাজারে রপ্তানি কমেছে।

জুলাইয়ের পর টানা তিন মাস ধরে বাংলাদেশের পোশাক রপ্তানি কমতির দিকে। সব মিলিয়ে গত চার মাসে পণ্য রপ্তানি বেড়েছে ১.৪ শতাংশ।

ইউরোপের বড় বাজারগুলোতে রপ্তানি কমার কারণ ব্যাখ্যা করে মোহাম্মদ হাতেম বলেন, "ভারত ও চীনের তৈরি পোশাকে যুক্তরাষ্ট্রের তুলনামূলক বেশি শুল্ক কার্যকর হওয়ায় তারা ইউরোপে আরও বেশি রপ্তানির চেষ্টা করছে। এতে প্রতিযোগিতা বেড়েছে এবং বাংলাদেশের রপ্তানিতে চাপ তৈরি হয়েছে।"
 
Related Topics

টপ নিউজ

তৈরি পোশাক / ভারতে পোশাক রপ্তানি / পোশাক রপ্তানি / ভারতে রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
    দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার
  • ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
    এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা
  • ছবি: এনডিটিভি
    ১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া
  • ২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
    ‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

Related News

  • ছাদে সৌরবিদ্যুতের মাধ্যমে পোশাক খাতে বিদ্যুতের চাহিদার ১৪% পূরণ করা সম্ভব: গবেষণা 
  • শুল্ক পরিবর্তনের সুবিধা নিতে পারেনি বাংলাদেশ: যুক্তরাষ্ট্রে চীনের হারানো পোশাক বাজার দখল করছে ভিয়েতনাম-কম্বোডিয়া
  • বাংলাদেশ থেকে তৈরি পোশাক-চামড়াজাত পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত
  • টানা আট মাসের মন্দা কাটিয়ে এপ্রিলে রপ্তানি আয়ে ৩৩ শতাংশ উল্লম্ফন
  • জ্বালানি সংকটে উৎপাদন কমেছে পোশাকখাতে, বাজার হারানোর শঙ্কা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ভিসা প্রক্রিয়া তরান্বিত করার ঘোষণা মার্কিন দূতাবাসের, অভিবাসী ভিসা মিলবে ২ কর্মদিবসে

2
ইলাস্ট্রেশন: টিবিএস
ফিচার

রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ

3
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের নিউয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দেশ ছাড়ছেন রেকর্ডসংখ্যক আমেরিকান, বিদেশে থাকার উপায় শিখতে গুনছেন শত শত ডলার

4
ভারতীয় রুপির নোট গুনছেন একজন ক্যাশিয়ার। ছবিটি তোলা হয়েছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরের একটি জ্বালানি পাম্পে। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এক বছরের মধ্যে সর্বনিম্ন ভারতের রিজার্ভ, রুপির মান বাঁচাতে কেন্দ্রীয় ব্যাংকের মরিয়া চেষ্টা

5
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

১০ মিটারের মধ্যে এলেই মৃত্যু—ইউক্রেন যুদ্ধকে নতুন রূপ দিচ্ছে রোবট, কোণঠাসা হয়ে পড়ছে রাশিয়া

6
২০১৮ সালের ১২ জানুয়ারি ফ্লোরিডার হায়ালেহ-তে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস-এর একটি ন্যাচারালাইজেশন অনুষ্ঠানে একজন ব্যক্তি আমেরিকান নাগরিক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ছবি: জো রেডল
আন্তর্জাতিক

‘এটা সত্যিই ভীতিকর’: গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশনায় বিভ্রান্তি, উদ্বেগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net