Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
গণভোটসহ ৫ দাবিতে জামায়াতসহ ৮ দলের কর্মসূচি অব্যাহত থাকবে: গোলাম পরওয়ার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 November, 2025, 01:40 pm
Last modified: 16 November, 2025, 02:56 pm

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ জামায়াতের
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার

গণভোটসহ ৫ দাবিতে জামায়াতসহ ৮ দলের কর্মসূচি অব্যাহত থাকবে: গোলাম পরওয়ার

তবে, ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অনির্দিষ্টকালের জন্য অবরোধের যে কর্মসূচি আজ ঘোষিত হওয়ার কথা ছিল, আজকের সংবাদ সম্মেলনে এ ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।
টিবিএস রিপোর্ট
16 November, 2025, 01:40 pm
Last modified: 16 November, 2025, 02:56 pm
ছবি: টিবিএস

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশের ওপর গণভোটসহ পাঁচ দাবিতে জামায়াতসহ সমমনা আট দলের কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, 'আমাদের দাবি আংশিক পূরণ হয়েছে। তাই দাবিগুলো পুরোপুরি বাস্তবায়নে আট দলের আন্দোলন অব্যাহত থাকবে।'

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আট দলের লিঁয়াজো কমিটির বৈঠক পরবর্তী এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তবে, ১৬ নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অনির্দিষ্টকালের জন্য অবরোধের যে কর্মসূচি আজ ঘোষিত হওয়ার কথা ছিল, আজকের সংবাদ সম্মেলনে এ ধরনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এসময় প্রশাসনে রদবদলের (ডিসি, ইউএনও, ওসি বদলি) ব্যাপারে গোলাম পরওয়ার বলেন, 'একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন শলাপরামর্শে এসব নিয়োগ, বদলি করা হচ্ছে। এতে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে।'

তিনি আরও বলেন, 'আমরা প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান করব।'

আগামীকাল শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নাশকতা করতে পারে- এমন প্রশ্নের জবাবে আট দলের মাঠে থাকার ঘোষণা দিয়ে পরওয়ার বলেন, 'ফ্যাসিবাদী আওয়ামী লীগের নাশকতার কর্মসূচির কোনো সুযোগ জাতি দেবে না।'

তিনি বলেন, 'রায় ঘোষণার দিন আমরা আন্দোলনরত আট দল মাঠে থাকব।'

তিনি আরও বলেন, ''আজকের বৈঠকে আট দলের শীর্ষ নেতৃবৃন্দ একমত হয়েছেন, গণভোটে সংস্কারের পক্ষে আমরা 'হ্যা ভোট' দেবো এবং সবাইকে উদ্বুদ্ধ করব 'হ্যা ভোট' দেওয়ার জন্য। কারণ আমরা গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের পক্ষে ছিলাম।''

এর আগে, আজ সকালে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সভাপতিত্বে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেন আট দলের শীর্ষ নেতারা।

বৈঠকে শফিকুর রহমান বলেন, 'একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচনের ঘোষণায় দেশবাসীর মধ্যে সংশয় ও সংকট তৈরি হয়েছে । এ সংকট সরকারকেই দূর করতে হবে।'

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী / মিয়া গোলাম পরওয়ার / গণভোট / জুলাই সনদ বাস্তবায়ন আদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • বাজেট জনমুখী, বলছে বিএনপি; মূল্যস্ফীতি ও ঋণনির্ভরতার সমালোচনায় জামায়াত
  • অভিবাসী কমাতে নজিরবিহীন পরিকল্পনা সুইজারল্যান্ডের, জনসংখ্যা রাখতে চায় ১ কোটির মধ্যে; হবে গণভোট
  • ৮ লাখ ৩৯ হাজার কোটি টাকার ‘ছায়া বাজেট’ পেশ জামায়াতের
  • ভারতীয় নাগরিকদের পুশ-ইনের চেষ্টা বেআইনি ও কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত: গোলাম পরওয়ার
  • বিশ্বব্যাংক-আইএমএফের কথায় বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জন-দুর্ভোগ বাড়িয়েছেন: গোলাম পরওয়ার

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net