Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
৫ লাখ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় ৩৫ মিনিট ফ্লাইট বন্ধ রাখল দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক

সিএনএন
15 November, 2025, 09:45 am
Last modified: 15 November, 2025, 09:47 am

Related News

  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, এ পর্যন্ত বাতিল ১৮৬
  • মধ্যপ্রাচ্য সংকট: আজকেও ১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

৫ লাখ শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সময় ৩৫ মিনিট ফ্লাইট বন্ধ রাখল দক্ষিণ কোরিয়া

এই সিদ্ধান্তে মোট ১৪০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ৬৫টি আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।
সিএনএন
15 November, 2025, 09:45 am
Last modified: 15 November, 2025, 09:47 am
দক্ষিণ কোরিয়ার সিউলের একটি পরীক্ষার হলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শুরুর জন্য অপেক্ষা করছে শিক্ষার্থীরা। ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার দেশের অত্যন্ত কঠিন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে পাঁচ লাখেরও বেশি মানুষ। পরীক্ষার্থীরা যেন সময়মতো কেন্দ্রগুলোতে পৌঁছাতে পারে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল, আর পরীক্ষার সময় অর্ধঘণ্টার জন্য সব ফ্লাইট বন্ধ রাখা হয়।

শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির জন্য অপরিহার্য এই পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ। অধিকাংশ পরীক্ষার্থীই ২০০৭ সালে জন্ম নেওয়া—যে বছরটিকে অনেক পরিবার সন্তান জন্মদানের জন্য শুভ হিসেবে বিবেচনা করেছিল, যার ফলে সে সময় জন্মহার বেড়ে গিয়েছিল।

বিকেল ১টা ৫ মিনিট থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে উড্ডয়ন ও অবতরণ নিষিদ্ধ করা হয়েছিল, যাতে ইংরেজি পরীক্ষার শ্রবণ অংশের সময় পরীক্ষার্থীদের কোনো বিরক্তি না হয়।

এই সিদ্ধান্তে মোট ১৪০টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ৬৫টি আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে। ফ্লাইট ট্র্যাকারগুলো দেখায়, পরিবহন মন্ত্রণালয় তিন হাজার মিটার (৯৮৪৩ ফুট) এর নিচে বিমান চলাচল নিষিদ্ধ করায় বেশ কিছু বিমান বিমানবন্দরের কাছে আকাশে চক্কর দিচ্ছিল।

দক্ষিণ কোরিয়ার আর্থিক বাজার ও অফিসগুলো স্বাভাবিকের চাইতে এক ঘণ্টা দেরিতে খুলেছে, যাতে পরীক্ষার্থীরা ৯ ঘণ্টার এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারে। দেশটির অতিমাত্রায় প্রতিযোগিতামূলক সমাজে এই পরীক্ষাকে ভবিষ্যতের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়।

'এই পরীক্ষা প্রায় ২০ বছরের একটি লক্ষ্য এবং একই সঙ্গে নতুন শুরুও,' বলেন ইয়েসন কিম। তার মেয়েও পরীক্ষায় অংশ নিয়েছেন এবং তিনি বাইরে অপেক্ষা করছিলেন।

এ বছর মোট পাঁচ লাখ ৫৪ হাজার ১৭৪ জন এই পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন, যা গত বছরের তুলনায় ৬ শতাংশ বেশি এবং ২০১৯ সালের পর সর্বোচ্চ। ২০০৭ সালে প্রায় চার লাখ ৯৬ হাজার শিশু জন্মেছিল—যা ১৯৯০-এর দশকের মাঝামাঝি থেকে চলমান জন্মহারের ধারাবাহিক পতনে একটি সাময়িক বিরতি এনে দিয়েছিল।

দক্ষিণ কোরিয়া বিশ্বের দ্রুততম বার্ধক্যজনিত সমাজগুলোর একটি, যদিও ২০২৪ সালে দেশটির জন্মহার সামান্য বেড়ে ০.৭৫ হয়েছে।

Related Topics

টপ নিউজ

দক্ষিণ কোরিয়া / বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা / ফ্লাইট বাতিল / ৫ লাখ শিক্ষার্থী / আধাঘণ্টা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বারক্রফট মিডিয়া
    দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা
  • প্রতীকী ছবি: রয়টার্স
    মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

Related News

  • রেকর্ড ৮ বিলিয়ন ডলারের উত্তরাধিকার কর পরিশোধ করল স্যামসাং পরিবার
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি: অক্টোবর পর্যন্ত ২০ হাজার ফ্লাইট বাতিল জার্মানির লুফথানসার 
  • একা থাকা ব্যক্তিদের জন্য ঘণ্টায় ৪ ডলারে দৈনন্দিন কাজের হেল্পার মিলছে দক্ষিণ কোরিয়ায়
  • চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় অব্যাহত, এ পর্যন্ত বাতিল ১৮৬
  • মধ্যপ্রাচ্য সংকট: আজকেও ১৮টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল, যাত্রী ভোগান্তি অব্যাহত

Most Read

1
ছবি: বারক্রফট মিডিয়া
বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর স্মার্টফোন, ট্যাবলেট ও ওয়্যারেবল ডিভাইস নিয়ে বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

4
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বিশ্বে প্রথমবারের’ মতো ভ্যাকসিন তৈরি করল এআই, মানবদেহে সফল পরীক্ষা

5
প্রতীকী ছবি: রয়টার্স
বাংলাদেশ

মা‌র্কিন ভিসা প্রার্থীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল 'পাবলিক' রাখার নির্দেশ দূতাবাসের

6
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net