Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ঢাকা শহরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৫০ পয়সা বাড়ছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 February, 2021, 05:15 pm
Last modified: 23 February, 2021, 05:21 pm

Related News

  • বিআরটিএর নম্বরপ্লেট ও আরএফআইডি ছাড়া চললে আইনি ব্যবস্থা: ডিএমপি  
  • সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক  
  • কোরিয়ার এক্সিম ব্যাংকের অনুমোদন বিলম্বে আবারও পেছাল বিআরটিসির ৩৪০ এসি বাস কেনা
  • দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের
  • সন্ধ্যায় মিরপুর ও হাতিরঝিলে ২ ককটেল বিস্ফোরণ

ঢাকা শহরে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ৫০ পয়সা বাড়ছে

ঢাকা মহানগরে বর্তমানে বিআরটিএ নির্ধারিত প্রতি কিলোমিটার বাস ভাড়া ১টাকা ৭০ পয়সা। অর্থাৎ, নতুন প্রস্তাবে ভাড়া প্রতি কিলোমিটার ৫০ পয়সা বাড়ানো হয়েছে  
টিবিএস রিপোর্ট
23 February, 2021, 05:15 pm
Last modified: 23 February, 2021, 05:21 pm
সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস বলেছেন, ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত ৩০.৫ কিলোমিটার পাইলট রুটে প্রতি কিলোমিটার বাস ভাড়া ২.২০ টাকা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৬তম বৈঠকে অংশ নেওয়ার পর সাংবাদিকদের একথা জানান তাপস। 

তিনি বলেন, "ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত নতুন রুটে দুটি কোম্পানির বাস চলবে। এরইমধ্যে বিআরটিএ থেকে এ রুটের ভাড়া প্রতি কিলোমিটার নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২০ পয়সা। খসড়া এ ভাড়ার প্রস্তাব মন্ত্রণালয় থেকে অনুমোদন লাভ করলে চূড়ান্ত হবে।"

আগামী এপ্রিলের মধ্যে রুটটিতে বাস চালু করার জন্য সব প্রক্রিয়াগত কাজ শেষ হবে বলে মেয়র আশা করছেন।

ঢাকা মহানগরে বর্তমানে বিআরটিএ নির্ধারিত প্রতি কিলোমিটার বাস ভাড়া ১টাকা ৭০ পয়সা। অর্থাৎ, নতুন প্রস্তাবে ভাড়া প্রতি কিলোমিটার ৫০ পয়সা বাড়ানো হচ্ছে।  

এব্যাপারে মেয়র বলেন, যেহেতু সেবার মানটা আরও উচ্চমানের হবে এবং যাত্রীদের আরামদায়ক সেবা দেবে, সেজন্যই ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ২০ পয়সা হারে প্রস্তাব করা হয়েছে। 

বাস রুট রেশনালাইজেশন (বিআরআর) কমিটির সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "গত সাত বছর ধরে ঢাকা শহরে কোনো ভাড়া বাড়েনি। বাস রুট যৌক্তিককরণ ছাড়াও, বাস ভাড়া বাড়ানো জরুরি। কারণ আনুষাঙ্গিক অনেক খরচ বেড়েছে।" যেহেতু পুরো রাজধানী জুড়ে এই বাস রুট ন্যায্যতাকরণের কাজ চলবে, তাই পর্যায়ক্রমে বর্ধিত ভাড়া ঢাকা শহরে কার্যকর হবে বলে তিনি জানান।

ঘাটারচর থেকে কাঁচপুর রুটের আওতায় আছে বসিলা, মোহাম্মদপুর, এলিফেন্ট রোড, শাহবাগ, পল্টন ক্রসিং এবং মতিঝিল। 

একটি বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব অনুসারে, সরকার ৯টি ক্লাস্টারের ৪২টি রুটে ২২টি পরিবহন কোম্পানিকে চূড়ান্তভাবে নির্বাচন করেছে। তারা নতুন বাস রুট উদ্যোগের আওতায় আসবে। আগামী ১ এপ্রিল থেকে ঘাটারচর-কাঁচপুর রুটে পরীক্ষামূলক বা পাইলট ব্যবস্থা চালু করা হবে।  

গণ-পরিবহনে শৃঙ্খলা আনতে ২০১৫ সালে প্রথম নতুন বাণিজ্যিক বাস রুট উদ্যোগের পরিকল্পনা শুরু করা হয়। তৎকালীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন এর মূল প্রস্তাবক।  

এর আগে গত ১৯ জানুয়ারি বাস রুট রেশনালাইজেশন কমিটির ১৫তম সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস জানিয়েছিলেন, সড়কে শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে আগে ঘাটারচর থেকে মতিঝিল পর্যন্ত পাইলট রুট চালুর সিদ্ধান্ত ছিল। সে মোতাবেক কমিটি কার্যক্রম শুরু করার পর সার্বিক বাস্তবতায় দেখা যায় যে, ঘাটারচর থেকে শুধু মতিঝিল পযর্ন্ত রুট নির্ধারণ করা হলে এটি ফলপ্রসূ নাও হতে পারে। এজন্য পাইলট রুটের পরিধি বাড়িয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত করা হচ্ছে। 

Related Topics

টপ নিউজ

রাজধানী ঢাকায় গণপরিবহন / বাস ভাড়া বৃদ্ধি / বিআরটিএ / ফজলে নূর তাপস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সৌজন্যেপ্রাপ্ত
    ১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে
  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ছবি: এপি
    এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • বিআরটিএর নম্বরপ্লেট ও আরএফআইডি ছাড়া চললে আইনি ব্যবস্থা: ডিএমপি  
  • সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন উদ্যোগ: লাইসেন্স পেতে চালকদের ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক  
  • কোরিয়ার এক্সিম ব্যাংকের অনুমোদন বিলম্বে আবারও পেছাল বিআরটিসির ৩৪০ এসি বাস কেনা
  • দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের
  • সন্ধ্যায় মিরপুর ও হাতিরঝিলে ২ ককটেল বিস্ফোরণ

Most Read

1
ছবি: সৌজন্যেপ্রাপ্ত
বাংলাদেশ

১৩টি নতুন পণ্য নিয়ে আবারও বাংলাদেশে ফিরল হুয়াওয়ে

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ছবি: এপি
আন্তর্জাতিক

এ বছর যুক্তরাষ্ট্র প্রায় ৬,০০০ শরণার্থী গ্রহণ করেছে—প্রায় সবাই শ্বেতাঙ্গ এবং একই দেশের নাগরিক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net